ফের করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৪ ১৭ জানুয়ারি ২০২২
আবারও করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য কোভিড পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। ১৭ জানুয়ারি সকালে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্তের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। তিনি বলেন, “জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করেছিলেন নূর ভাই। তখন তার রেজাল্ট পজিটিভ আসলে সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি।”
এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ গণমাধ্যমকে বলেন, “নূর সাহেবের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনও জটিলতা প্রকাশ পায়নি।এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন।”
আসাদুজ্জামান নূরের জন্ম ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায়। তার অভিনয়জীবন শুরু হয় মঞ্চনাটকে। দেশের অন্যতম নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যুক্ত আছেন তিনি। মঞ্চে ‘নূরুলদীনের সারাজীবন’ নাটকে তার অভিনয় এখনও দাগ কেটে আছে অনেকের হৃদয়ে।
নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে নাটক নির্দেশনায়ও দেখা গেছে তাকে। নূরের নির্দেশিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ প্রায় চার দশক ধরে মঞ্চায়ন হচ্ছে। এ ছাড়া ‘গ্যালিলিও’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। গত ১৪ অক্টোবর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গ্যালিলিও নাটকে অভিনয় করেন আসাদুজ্জামান নূর।
মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করে তিনি পেয়েছেন তারকাখ্যাতি। নব্বইয়ের দশকে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
আসাদুজ্জামান নূর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। পর পর তিনবার তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। বর্তমানে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











