ফের রিয়ালে ফিরছেন রোনালদো!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৮ ২৬ জানুয়ারি ২০২২
দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে ঝলক দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ ম্যাচে তিনি এখন পর্যন্ত করেছেন ১৪ গোল। তবুও গুঞ্জন, রেড ডেভিলদের ডেরা ছাড়তে যাচ্ছেন পর্তুগিজ তারকা। ফিরতে চান তারই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দ্য সান বলছে, রিয়াল মাদ্রিদে ফেরার ইঙ্গিত দিচ্ছেন রোনালদো। তিনি নাকি এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে এ বিষয় নিয়ে যোগাযোগও করেছেন। ভেনেজুয়েলাভিত্তিক সংবাদ সংস্থা ন্যাসিওনালের মতে, রোনালদো ম্যানচেস্টারে খুশি নন। এর বড় কারণ আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারার সামর্থ্য নিয়ে। ক্রিস্টিয়ানোর শঙ্কা, ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা করে নিতে পারবে না। সে কারণেই নতুন গন্তব্যের খোঁজ করছেন তিনি।
নতুন গন্তব্য হিসেবে রোনালদোর পছন্দের জায়গা কোনটি? দ্য সান বলছে, তিনি যেতে চান তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে। কারণ স্পেনের প্রতি তার অন্যরকম একটা টান আছে। সে কারণেই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে জর্জ মেন্ডেসকে কথা বলার ইঙ্গিত দিয়েছেন রোনালদো।
এই ম্যানচেস্টার থেকেই ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। সেখানে কাটান প্রায় ৯ মৌসুম। এরপর ২০১৭ সালে মাদ্রিদ ছেড়ে য়্যুভেন্তাসে পাড়ি জমান পর্তুগিজ সুপারস্টার। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার দল বদলের পর খুব বেশি সাফল্য পায়নি ইতালির ক্লাবটি।
য়্যুভেন্তাস থেকেই গত বছরের ২৭ আগস্ট দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। গোল ডটকমের প্রতিবেদনে জানা যায়, পর্তুগিজ তারকার জন্য ২৪ মিলিয়ন ইউরো খরচ করেছিল ইউনাইটেড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫০ কোটি টাকা। এর আগে ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছেন তিনি। সেবার ইংলিশ ক্লাবটির জার্সিতে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। জিতেছিলেন ৯টি শিরোপা।
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- FIFA World Cup Glory: A Century of Champions
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
















