বাংলাদেশকে বিশাল টার্গেট দিল শ্রীলঙ্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৯ ২৬ জুলাই ২০১৯
কুশল পেরেরার সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৩১৫ রানের টার্গেট দিয়েছে শ্রীলংকা। ৯৯ বলে ১১১ রান করেন পেরেরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হারেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম। ফলে প্রথমে ফিল্ডিংয়ে নামতে হয় টাইগারদের। শুরুতেই আভিষ্কা ফার্নান্দোকে বিদায় করেন সাড়ে তিন বছর পর ওয়ানডে খেলতে নামা শফিউল ইসলাম। পরে অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গী হন পেরেরা। জুটি বেঁধে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা। বাংলাদেশ বোলারদের বিপক্ষে মারমুখী মেজাজ দেখান করুনারত্নে-পেরেরা। ফলে আরামসে ১০ ওভারে ৭৭ রান পেয়ে যায় শ্রীলংকা। এ জুটির কল্যাণে ১৪তম ওভারেই শতরানের কোটা স্পর্শ করেন স্বাগতিকরা। কিন্তু শতরানের কিছুক্ষণ পর বিচ্ছিন্ন হয়ে যান করুনারত্নে-পেরেরা। এই জুটিতে ভাঙন ধরান অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। ৩৭ বলে ৩৬ রান করে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন করুনারত্নে। দ্বিতীয় উইকেটে ৭৩ বলে ৯৭ রান যোগ করেন করুনারত্নে-পেরেরা।
পরে পেরেরার সঙ্গী হন কুশল মেন্ডিস। দ্রুতই উইকেটে সেট হয়ে এ জুটি দলের রানের চাকা সচল রাখেন। এতে বড় সংগ্রহের পথে হাঁটতে থাকে শ্রীলংকা। এ অবস্থায় ২৮তম ওভারের চতুর্থ বলে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন পেরেরা। মোসাদ্দেক হোসেনকে বাউন্ডারি মেরে ৮২তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তোলার পর নিজের ইনিংসকে বড় করতে পারেননি পেরেরা। সৌম্য সরকারের বলে মোস্তাফিজুর রহমানকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১১১ রানে থামেন তিনি। তার ইনিংসে ১৭টি চার ও ১টি ছক্কা ছিল। তৃতীয় উইকেটে মেন্ডিসের সঙ্গে ১০৬ বলে ১০০ রান দলকে উপহার দেন পেরেরা।
৩৩তম ওভারে চতুর্থ বলে দলীয় ২০৭ রানে আউট হন পেরেরা। পরের ওভারে বিদায় ঘটে মেন্ডিসেরও। রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৪ চারে ৪৯ বলে ৪৩ রান করেন তিনি।
পেরেরার সেঞ্চুরির সঙ্গে করুনারত্নে-মেন্ডিসের ছোট ছোট ইনিংসে বড় সংগ্রহের পথ পায় শ্রীলংকা। তাই উপরের সারির ব্যাটসম্যানদের দেখানো পথে হাঁটতে থাকেন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাহিরু থিরিমান্নে। দু’জনে দলকে তিনশ’র রানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে দলীয় ২৭২ রানে থিরিমান্নেকে বিদায় দিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজ। ৩০ বলে ২৫ রান করেন তিনি। পরের ওভারে হার্ডহিটার থিসারা পেরেরাকে আউট করে লংকানদের রানের লাগাম টেনে ধরার পথ তৈরি করেন শফিউল। ২ রান করেন পেরেরা।
কিন্তু ৬ বলের ব্যবধানে মোস্তাফিজ-শফিউলের জোড়া আঘাতের পরও শ্রীলঙ্কার রানের লাগাম টেনে ধরতে পারেনি বাংলাদেশ। সাবেক অধিনায়ক ম্যাথুজের সঙ্গে ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটিং শ্রীলঙ্কাকে তিনশ রানের কোটা স্পর্শ করায়। দলীয় ৩০২ রানে আউট হন ম্যাথুজ। ফিজের দ্বিতীয় শিকার হবার আগে ৩টি চারে ৫২ বলে ৪৮ রান করেন তিনি। ডি সিলভা-ম্যাথুজ সপ্তম উইকেটে ২৬ রান যোগ করেন লঙ্কানদের স্কোর বোর্ডে। শেষ ওভারে সিলভাকে নিজের তৃতীয় শিকার বানান শফিউল। তারপরও শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ পায় করুনারত্নের দল। বাংলাদেশের শফিউল ৬২ রানে ৩ উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ ২টি, মিরাজ-রুবেল-সৌম্য ১টি করে উইকেট নেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















