বাংলাদেশ চাপে থাকবে: ডু প্লেসিস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৪ ১ জুন ২০১৯
ইংল্যান্ডের কাছে পরাজিত হলেও রোববার বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। হার দিয়ে শুরু হলেও টাইগারদের বিপক্ষে জয় তুলে বিশ্বকাপ মিশনে সঠিক কক্ষপথে ফেরার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ডের কাচে ১০৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা।
ওভালের জটিল পিচে আগে ব্যাট করা ইংল্যান্ডকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রানে আটকে দেয় প্রোটিয়ারা। তবে জবাব দিতে নেমে জোফরা আর্চারের পেস ও বাউন্সে খেই হারিয়ে ফেলা তারা তাড়া অতিক্রমের কাছাকাছিও যেতে পারেনি।
শেষ পর্যন্ত ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যা প্রথমবারের মতো দলটির শিরোপা জয়ে সম্ভবত সবচেয়ে খারাপ সূচনা।
তবে আগামীকাল ওভালে বাংলাদেশের বিপেক্ষ ঘুরে দাঁড়িয়ে কক্ষপথে ফেরার একটা সুযোগ আছে দলটির সামনে। ডু প্লেসিস বলেন, এটা উত্তেজিত হওয়ার সময় নয়।
টুর্নামেন্টের ফরম্যাটের কারণে প্রতিটি দলই গ্রুপপর্বে একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ এ পর্বে একেকটা দল নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। যে কারণে একটা সুযোগ থাকছে দক্ষিণ আফ্রিকার। বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করতে নিজ দলের খেলোয়াড়দের প্রতি আহবান জানান প্লেসিস।
তিনি বলেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আপনারা জানেন, সামনে আমাদের আরো ম্যাচ আছে। আপনাকে মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে জেগে উঠতে হবে।
সাউথ আফ্রিকা অধিনায়ক বলেন, তিন বিভাগেই ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো করেছে। কেন এত ভালো দল সেটা তারা প্রমাণ করেছে। এখন আমাদের সামনের ম্যাচগুলোর প্রতি নজর দিতে হবে। এটা লীগ পদ্ধতির টুর্নামেন্ট। কোনো ক্ষেত্রে আমরা ভুল করেছি। সামনে এগিয়ে যাওয়ার বিষয়টি এখন আমার কাছে গুরুত্বপূর্ণ।
ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সুশৃংখল বোলিং আক্রমণের কারণে ডু প্লেসিসের বিশ্বাস, তাদের এখনো অনেক কিছু করার আছে।
ইংল্যান্ড ম্যাচে প্রোটিয়া দলের সফল বোলার ছিলেন লুঙ্গি এনগিডি। ১০ ওভার বোলিং করে তিন উইকেট শিকার করেন তিনি। যার মধ্যে ছিল ধ্বংসাত্মক জস বাটলারের উইকেটটিও।
আরেক পেসার কাগিসো রাবাদাও দুই উইকেট শিকোর করে নিজের মেধার পরিচয় দিয়েছেন। প্লেসিসের বিশ্বাস, এ কারণে বাংলাদেশ চাপে থাকবে।
তিনি বলেন, লুঙ্গি চমৎকার এ্যাকশনে ছিল। যেভাবে সে ফিরেছে (মন্থর শুরু) সেটা ছিল খুবই সুন্দর। আপানি জানেন জস বাটলারকে আউট করা মানে সম্ভবত ও বিশ্বের সেরা স্ট্রাইক বোলার।
পক্ষান্তরে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ২০১৫ আসরের কোয়ার্টার ফাইনাল খেলা টাইগাররা এবার আরো ভালো কিছ করতে চাইবে। তাছাড়া বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজসহ ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় মানসিকভাবে বেশ চাঙ্গা আছে বাংলাদেশ। এছাড়া এ কার্ডিফেই দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুখস্মৃতিও আছে দলটির। নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে পরাজিত করা বাংলাদেশ দল এখন বিশ্বের যেকোনো দলকেই হারাতে সক্ষম।
গত মঙ্গলবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এ ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের বিপক্ষে না খেলা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালও সুস্থ হয়ে উঠবেন ধারণা করা হচ্ছে।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















