বিজয়ের পর কাঞ্চন-নিপুণ-মিশা সম্পর্কে জায়েদ যা বললেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৬ ২৯ জানুয়ারি ২০২২
বিএফডিসির গুঞ্জন, সামাজিকমাধ্যমে নেতিবাচক প্রচার, একের পর এক বিব্রতকর ভিডিও প্রকাশ এবং রাজনৈতিক কালো ছায়া- কোনও কিছুই তোয়াক্কা করলেন না জায়েদ খান। শেষপর্যন্ত জিতে নিলেন শিল্পীদের মন। হয়েছেন টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
মাত্র ১৩ ভোটে জিতেও তাই প্রতিদ্বন্দ্বী নিপুণকে জানালেন শুভেচ্ছা। আশাবাদ ব্যক্ত করলেন, নতুন সভাপতির সঙ্গে মিলেমিশে কাজ করার। পাশাপাশি জানালেন, মিস করবেন সাবেক সভাপতি মিশা সওদাগরকে। নির্বাচন পরবর্তী আলাপচারিতায় এসব বিষয়েই মুখ খুললেন এই নেতা ও নায়ক।
প্রথমেই বলেন, ‘অনেকদিন তো একসঙ্গে কাজ করেছি। মিশা ভাইয়ের জন্য মায়া জমে গেছে। তার সঙ্গে বোঝাপড়া খুব ভালো ছিল। তিনি গার্জিয়ানের মতো আমাকে আগলে রেখেছিলেন। তার জন্য আমার মনটা খুবই খারাপ। মিশা ভাইয়ের সাথে একটা সেটআপ ছিল। সেটা খুব মিস করবো। কাঞ্চন ভাই উপদেষ্টা হিসেবে আমাদের সাথে কাজ করেছেন।
তিনি আগে সাধারণ সম্পাদকও ছিলেন। তার অভিজ্ঞতা আছে। আশা করি একসাথে শিল্পীদের স্বার্থে কাজ করতে পারবো। ডিপজল ভাই, রুবেল ভাইসহ আমাদের প্যানেলের সিনিয়ররা নির্বাচিত হয়েছেন। ভালো লেগেছে। এতে কাজ করতে সুবিধা হবে। আর যার কাজ করার ইচ্ছে থাকে সে সব জায়গায় করতে পারে।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ প্রসঙ্গেও কথা বলেন তিনি, ‘তার জন্য শুভকামনা। তিনি প্রথমবার নির্বাচন করে ভালো করেছেন। নিপুণ তো শিল্পীদের জন্যই কাজ করতে চেয়েছেন। আমরাও সেটা করবো। তাই আশা করি কাজের ক্ষেত্রে তার সহযোগিতা পাবো।’
তবে এবারের নির্বাচনটা তার জন্য বেশ কঠিন ছিল- সেটাও অকপটে স্বীকার করলেন জায়েদ। এর একটি কারণ সাম্প্রতিক তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র বলে মনে করেন তিনি।
বলেন, ‘দয়া করে এভাবে অপপ্রচার গুঞ্জন ছড়িয়ে কাউকে হেয় করবেন না। আমাকে নিয়ে যা ছড়ানো হয়েছে সেটি একদমই অপ্রত্যাশিত ও অন্যায়। আমি যদি কাজ না করতাম তাহলে শিল্পীরা ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত করতেন না। কিছুটা কাজ করেছি বলেই হয়তো আমি আবারও নির্বাচিত হলাম। ব্যক্তিগত আক্রমণ করে, মিডিয়া ট্রায়াল করে প্রকাশ করা এবং মানুষকে ছোট করাও অপরাধ ও অনৈতিক। আমিও মানুষ, শুধরানোর চেষ্টা করছি প্রতিনিয়ত। তার মানে এই না যে, ব্যক্তিগত আক্রমণ করে হেয় করবেন।’
তবে ব্যক্তিগত আরও একটি কারণ উল্লেখ করেন জায়েদ খান। তার ভাষ্য, ‘নির্বাচনটি আমার জন্য কঠিন ছিল। কারণ কিছুদিন আগেই আমার মা মারা গেছেন। মাত্র ৩০ দিন হলো। আর ব্যক্তিগতভাবে যে আমাকে বারবার আক্রমণ করা হয়েছে তা তো বললামই। যা আমাকে খুবই ব্যথিত ও মর্মাহত করেছে। যাক, এগুলো মনে রাখার বিষয় নয়। ভোটের পরিবেশ আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে।’
সবশেষে সাংবাদিকসহ সবাইকে ধন্যবাদ জানান এই নবনির্বাচিত নেতা। সবাইকে সঙ্গে নিয়েই চলতে চান তিনি।
উল্লেখ্য, ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে ঘোষিত ফলে সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। বিস্ময় জাগিয়ে তুমুল আলোচিত-সমালোচিত সাধারণ সম্পাদক জায়েদ খান তৃতীয়বারের মতো একই পদে অধীন হলেন।
ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। একই পদের দাঁড়িয়ে নিপুণ পান ১৬৩ ভোট।নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫ ভোট বৈধ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











