বিপিএলের উত্তাপ শুরু, আসতে শুরু করেছেন বিদেশিরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২৩ ২৩ ডিসেম্বর ২০২৫
আর বাকি মাত্র দুই দিন। এরপরই মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।এর মধ্যেই শুরু হয়ে গেছে বিপিএলের উত্তাপ। ফ্র্যাঞ্চাইজিগুলো শুরু করে দিয়েছে অনুশীলন। একে একে আসা শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররাও। এখন অপেক্ষা ব্যাট-বলের লড়াইয়ের।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম সংস্করণ। টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে দলগুলোর অনুশীলন।
হোম ভেন্যু সিলেটে অনুশীলন শুরু করেছে সিলেট টাইটানস। রংপুর রাইডার্স অনুশীলন করছে তাদের হোম ভেন্যু কিংস অ্যারেনায়। ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিকি আর্থার এরই মধ্যে দলে যোগ দিয়েছেন। এ ছাড়া এসে গেছেন একাধিক বিদেশি।

অনুশীলনে বিপিএলের নবাগত দল নোয়াভখালী এক্সপ্রেস। ছবি: ফেসবুক/নোয়াখালী এক্সপ্রেস
তাদের বেশিরভাগই রাজশাহী ওয়ারিয়র্সের। এই দলে এরই মধ্যে যোগ দিয়েছেন সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্দো।
সোমবার রাতে সিলেট শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন খুশদিল শাহ।
তবে চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস বা নোয়াখালীর কোনো বিদেশি ক্রিকেটার এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামী দুই দিনের মধ্যে বাকি দলগুলো পাচ্ছে তাদের বিদেশিদের।
এবারের আসরের আগে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। দেশের রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তার কারণে বাদ যাচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

অনুশীলনে ঢাকা ক্যাপিটালস।ছবি: বিসিবি
তবে টুর্নামেন্ট শুরুর দিনে স্বল্প পরিসরে আঞ্চলিক গানের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিন বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আগের মতোই তিন ভেন্যুতে হবে বিপিএল। সেই তিন ভেন্যু হলো সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। তবে আগের সংস্করণগুলোতে বেশি ম্যাচ ছিল ঢাকায়। এবার সেটা থেকে সরে এসে বেশিরভাগ ম্যাচ ঢাকার বাইরে আয়োজন করছে বিসিবি।
২ জানুয়ারি শেষ হবে সিলেট পর্বের। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি চট্টগ্রাম পর্ব। ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি।
এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ হবে ঢাকায়। ফাইনালও হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ২৩ জানুয়ারি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















