বিপিএলে কোন ক্যাটাগরিতে কত টাকা পাবেন ক্রিকেটাররা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪১ ২৬ নভেম্বর ২০২৫
ছয় দল নিয়ে আগামী মাসে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম সংস্করণ। বুধবার বিপিএল নিয়ে বিস্তারিত জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসর শুরু হবে ১৯ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। তার আগে ঢাকার রেডিসন ব্লুতে বিপিএলের নতুন সংস্করণের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর, রবিবার বিকেল ৩টায়।
নিলামে স্থানীয় খেলোয়াড়দের ভাগ করা হয়েছে ছয় ক্যাটাগরিতে। তাদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা। প্রতিটি ক্যাটাগরি থেকে নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় খেলাতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।
আর বিদেশি খেলোয়াড়দের রাখা হবে পাঁচ ক্যাটাগরিতে। তাদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ৩৫ হাজার মার্কিন ডলার।
আইসিসির পূর্ণ ও সহযোগি দলের পাঁচশ’র বেশি ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন। তার মধ্যে প্রায় ২৫০ জনকে নিলাম তোলা হবে।
ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে নিলামের আগেই সরাসরি ১ থেকে ২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। আর অবশ্যই ২ জন বিদেশি খেলোয়াড় কিনতে হবে নিলামের মাধ্যমে।
একাদশে সর্বনিম্ন ২ জন ও সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ২২ জনের ওপরে স্কোয়াড় গঠন করা যাবে না। আর সর্বোচ্চ ১২ জন টিম কর্মকর্তা নিবন্ধন করা যাবে।
এ ও বি ক্যাটগরি থেকে সর্বোচ্চ ২ জন বাংলাদেশি খেলোয়াড় সরাসরি কেনা যাবে। আর নিলামে সর্বোচ্চ ১২ জন স্থানীয় খেলোয়াড় কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিবন্ধন করা যাবে সর্বোচ্চ ১২ জন স্থানীয় খেলোয়াড়। দুই সরাসরি সাইনিংয়ের পাশাপাশি স্থানীয়দের জন্য দলগুলো খরচ করতে পারবে ৪.৫০ কোটি টাকা।
এবার ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল। গত আসরের দলগুলোর সঙ্গে ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। গভর্নিং কাউন্সিলের এই ঘোষণায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহের সৃষ্টি হয়েছে।
গত সংস্করণের দলগুলোর সঙ্গে এবার ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। সেই ছয় দল হলো—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের, ট্রায়াঙ্গাল সার্ভিস পেয়েছে চট্টগ্রাম রয়্যালসের। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্স, ক্রিকেট উইথ সামি সিলেট টাইটান্স, চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। আর দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হয়েছে বিপিএলে।
নিলামে স্থানীয় খেলোয়াড়
| ক্যাটাগরি | ভিত্তিমূল্য (টাকা) | খেলবে | প্রতি ডাকে বাড়বে (টাকা) |
| এ | ৫০ লাখ | ১ | ৫ লাখ |
| বি | ৩৫ লাখ | ৩ | ৩ লাখ |
| সি | ২২ লাখ | ৩ | ১ লাখ |
| ডি | ১৮ লাখ | ৩ | ৫০ হাজার |
| ই | ১৪ লাখ | ২ | ৩০ হাজার |
| এফ | ১১ লাখ | - | ২০ হাজার |
নিলামে বিদেশি খেলোয়াড়
| ক্যাটাগরি | ভিত্তিমূল্য (মার্কিন ডলার) | প্রতি ডাকে বাড়বে (ডলার) |
| এ | ৩৫ হাজার | ৫ হাজার |
| বি | ২৫ হাজার | ৩ হাজার |
| সি | ২০ হাজার | ২ হাজার |
| ডি | ১৫ হাজার | ১ হাজার ৫০০ |
| ই | ১০ হাজার | ১ হাজার |
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















