বিশ্বকাপ না জিতলে এ ফর্ম কেউ মনে রাখবে না: বাবর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৩ ১৫ জুন ২০২২
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই জীবনের সেরা ফর্মে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক আবর আজম। গত সপ্তাহে ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি করে সবার প্রশংসা কুড়ান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। পাকিস্তানি এই তারকা এএফপিকে বলেছেন, অস্ট্রেলিয়ায় অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে সাফল্য না পেলে তাঁর এই দুর্দান্ত ফর্ম খুব কমই আলোচনায় থাকবে।
বাবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন। আর টেস্টে আছেন চতুর্থ স্থানে। নিজের ফর্ম সম্পর্কে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই আমি নিজের ফর্ম উপভোগ করছি। তবে এই ফর্মের সঙ্গে আমার প্রধান লক্ষ্য আগামী দেড় বছর পাকিস্তানের হয়ে দুটি বিশ্বকাপ জেতা। যদি তা হয় আমি বলব আমার রানগুলো মূল্যবান।’
২০১০ ও ২০১২ সালে দুটি জুনিয়র বিশ্বকাপে পকিস্তানের পক্ষে সর্বাধিক রান করেছিলেন বাবর। কিন্তু পাকিস্তান শিরোপা জিততে ব্যর্থ হয়। ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছিলেন বাবর। অবশ্য সে বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল।
বাবর ব্যাট হাতে দুর্দান্ত খেললেও সংযুক্ত আরব আমিরাতে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। বাবর ১২ বছর বয়সে লাহোরের রাস্তায় ক্রিকেট খেলে বড় হয়েছেন। এ সম্পর্কে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমি যখন স্কুলে ক্রিকেট খেলা শুরু করি, তখন লক্ষ্য ছিল পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। বিশ্বের শীর্ষ ব্যাটসম্যান হওয়া, যা আমার দলকে সব শিরোপা জিততে সাহায্য করে। আমি শৈশবে ক্রিকেটপাগল ছিলাম। আমার বাবা এই আবেগকে সমর্থন করেছিলেন।’
২০০৭ সালে লাহোরে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের সময় একজন বল বয় ছিলেন বাবর। তখন নিজের আদর্শ এবি ডি ভিলিয়ার্সকে কাছ থেকে দেখেছিলেন তিনি। এ সম্পর্কে বাবর বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন আমি এবি ডি ভিলিয়ার্সকে অনুসরণ করতাম। তিনি যেভাবে খেলতেন তা আমি পছন্দ করতাম। এটা আমার জন্য আনন্দদায়ক ছিল। আমি সেভাবে নিজেকে গড়ে তুলেছি।’
নিজের সাফল্য সম্পর্কে পাকিস্তানি তারকা বলেন, ‘আজকাল আন্তর্জাতিক ক্রিকেট এতটাই কঠিন, খেলোয়াড়রা এতটাই দক্ষ যে আপনি যদি ভালো প্রস্তুতি না নেন, তাহলে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। প্রথম এবং প্রধান জিনিসটি হলো আপনার নিজের ওপর বিশ্বাস থাকতে হবে। আমি সে মানসিকতা নিয়েই ইতিবাচক এবং আক্রমণাত্মকভাবে ব্যাট করি।’
‘আমি সবসময় প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে চাই, এর ফল পাওয়া যায়। যখন আপনি রান করেন, তখন শুধু ভক্তরা মুগ্ধ হয় না, পুরো দলকে তা অনুপ্রাণিত করে।’
বাবর ২০১৯ সালে সব ফরম্যাটের অধিনায়ক হয়েছিলেন। এ সম্পর্কে বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি চ্যালেঞ্জ নিতে চাই। আমি যদি সামনে থেকে নেতৃত্ব দিতে পারি, দলের খেলোয়াড়রা আমাকে অনুসরণ করবে। তারা অনুপ্রাণিত হবে। এখন আমার ফিনিশিংয়ে জায়টায় উন্নতি করতে চাই। এটি অধিনায়ক হিসাবে গুরুত্বপূর্ণ।’
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















