মোস্তাফিজকে সামলানোই বড় চ্যালেঞ্জ: ল্যাথাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০১ ৩১ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার প্রায় এক দশক হতে চলল। এই লম্বা সময়ে দেশের জার্সিতে মাত্র ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ঘরোয়া টি২০-তেও শেষ ম্যাচটি খেলেছেন পৌনে তিন বছর আগে। সেই টম ল্যাথামকেই বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি অধিনায়ক বানিয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
মারকুটে ব্যাটসম্যান না হওয়ায় ল্যাথামকে অবশ্য টেস্ট আর ওয়ানডের জন্যই বিবেচনা করে থাকে কিউই ক্রিকেট বোর্ড (এনজেডসি)। তবে মূল টি-টোয়েন্টি দলের অন্তত ৮ জন আইপিএল খেলতে যাওয়ায় ও বাকিরা বিশ্রামে থাকতে চাওয়ায় অভিজ্ঞ ল্যাথামকেই বাংলাদেশ সফরের নেতৃত্ব ভার দিয়েছে তারা।
কেন উইলিয়ামসন-রস টেলরের অনুপস্থিতিতে দেশকে এর আগে নেতৃত্ব দিলেও এবারই প্রথম টি-টোয়েন্টি সংস্করণে এই ভূমিকায় দেখা যাবে ল্যাথ্যামকে। আগামীকাল প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের বিপক্ষে মাঠে নামার আগে তাই নতুন দায়িত্ব নিয়ে সবার আগে কথা বলতে হলো ল্যাথামকে।
ভার্চুয়াল মাধ্যমে ২৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেছেন, ‘এনজেডসি আমার ওপর ভরসা রেখেছে। এটা (অধিনায়কত্ব) অবশ্যই গর্বের ব্যাপার। দলকে আগেও অনেক বার নেতৃত্ব দিয়েছি। তবে এবার কিছুটা তরুণ দল পেয়েছি। অনেক হলো টি-টোয়েন্টি না খেললেও এটিকে সুযোগ হিসেবে দেখছি। শুধু আমার জন্য নয়, দলের সবার জন্যই বড় সুযোগ। যদিও এখানে (মিরপুরে) ব্যাপারটা সহজ হবে না। অপেক্ষাকৃত অভিজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেব। আর হ্যাঁ, উইকেটের পেছনেও আমিই দাঁড়াব।’
কদিন আগে মিরপুরের স্লো-লো-টার্নিং ট্র্যাকে অস্ট্রেলিয়ানদের খাবি খাওয়ার গল্পটা ভালো করেই জানা ল্যাথামের। এবার একই চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে তাঁর দলকে। তবে কিউই কাপ্তান জানালেন, আসল প্রস্তুতিটা তাঁরা দেশেই নিয়ে রেখেছেন, ‘অস্ট্রেলিয়া যে ধরনের উইকেটে খেলে গেছে, একই ধরনের উইকেট দেশে তৈরি করে আমরা প্রায় এক মাস প্রস্তুতি নিয়েছি। তা ছাড়া গত পাঁচ দিনে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। এখানে আমাদের একই পিচে দুই-তিন ম্যাচ খেলতে হবে। প্রত্যেক ম্যাচেই আমাদের মানিয়ে নিতে হবে।’
বাংলাদেশের স্পিনারদের হুমকি মানলেও পেসার মোস্তাফিজুর রহমানকে সামলানো সবচেয়ে কঠিন হবে বলে মনে করেন ল্যাথাম, ‘জানি, ওদের স্পিনাররা আমাদের কঠিন পরীক্ষায় ফেলবে। দলে কজন নির্ভীক ব্যাটসম্যানও আছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমার কাছে মোস্তাফিজকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে। সে স্লোয়ার ও কাটারের জন্য বিখ্যাত। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখেছি সে কী করতে পারে। ওকে সামলাতে হলে পরিস্থিতি বুঝে খেলতে হবে ও পরিকল্পনা কাজে লাগাতে হবে।’
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















