যে কারণে ‘ছেঁড়া’ জুতা পরে বোলিং করেন পাক তারকা পেসার রউফ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৬ ৭ সেপ্টেম্বর ২০২৩
চলতি বছর স্বপ্নের ফর্মে রয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। বিশেষ করে চলমান এশিয়া কাপে তার পারফরম্যান্স ঈর্ষণীয়। ঝড়ো গতি, মারণঘাতি বাউন্স আর সর্পিল সুইংয়ে ব্যাটারদের কুপোকাত করছেন তিনি।
এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে নেপালের ব্যাটিং অর্ডারে ত্রাস ছড়ান রউফ। পরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় ব্যাটারদেরও বুকে কাঁপন ধরান তিনি।
এশিয়া কাপের ২০২৩ আসরের সুপার ফোরেও ধারাবাহিকতা ধরে রেখেছেন ২৯ বছর বয়সী ডানহাতি পেসার। এই পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অনবদ্য বোলিং করেছেন এই গতিতারকা। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে তার ‘ছেঁড়া’ জুতা পরে বোলিং করা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম স্পেলে ২ ওভারে ২ উইকেট শিকার করেন রউফ। বলে গতি, বাউন্স, সুইং-সবই পাচ্ছিলেন। কিন্তু স্বছন্দে ছিলেন না। চরম অস্বস্তিতে ভুগছিলেন তিনি। এরপরই দৃশ্যপটে পরিবর্তন আসে। জুতা বদল করেন রউফ। পরে বাকি সময় ‘ছেঁড়া’ জুতা পরে খেলেন তিনি। কিন্তু কেন?
পেসারদের সবসময় সঠিক মাপের জুতা লাগে। একটু বড়-ছোট হলেই সমস্যায় পড়েন তারা। বোলিংয়ে ল্যান্ডিংয়ের সময় পা স্লাইড করে। ডানহাতি পেসারদের বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট লাগার প্রবণতা থাকে ব্যাপক। অনেক সময় নখ উঠে যায়।
মূলত, এসব সমস্যা এড়াতে ছেঁড়া জুতা পরেন পেসাররা। অনেক সময় বুড়ো আঙুলে টেপ বেঁধে জুতা পরেন তারা। রউফ সেটাই করেছেন। সম্ভবত, শুরুতে নতুন জুতা পরে বোলিং করছিলেন তিনি। ফলে নিজের মতো ‘মডিফাই’ করার সুযোগ পাচ্ছিলেন না। তাই দ্রুত ডাগআউট থেকে তার পুরোনো জুতা জোড়া আনা হয়। এটি পরে তাকে বোলিংয়ে স্বস্তিতে দেখা যায়।
বাংলাদেশের বিপক্ষে মাত্র ৬ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন রউফ। এতেই ৪ উইকেট তুলে নিয়ে টাইগারদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এজন্য মাত্র ১৯ রান খরচ করেছেন তিনি। জুতা বদলের পর রউফের বোলিংয়ে ধারও বাড়ে। তার বাঁ পায়ের পুরোনো জুতার বুড়ো আঙুলের জায়গায় ওই মাপেই ফুটো করা। এতে পায়ে খুব চাপ পড়লে আঙুল কোথাও ধাক্কা খায়নি।
বিশ্ব ক্রিকেটে অতীতেও অনেক পেসারকেই এমনটা করতে দেখা গেছে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, অস্ট্রেলিয়ার স্পিডস্টার ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা এবং ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামিও মাঝে মধ্যে এই পথ বেছে নিতেন।
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ