রোনালদো-মেসিকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন হালান্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৬ ৫ অক্টোবর ২০২২
আধুনিক ফুটবলের দুই সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি একে অপরকে ছাড়িয়ে যাবার জন্য প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বিতা করে গেছেন। মাঠের লড়াইয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে কেউ কাউকে ছাড়িয়ে যেতে পেরেছেন কিনা তা নিয়ে আলোচনা হয়তো কখনই শেষ হবে না। ইতোমধ্যেই কিংবদন্তীর তকমাও গায়ে লাগিয়ে ফেলেছেন দুজনেই। যদিও এরই মধ্যেই উভয়ের অধ্যায়ের পরিসমাপ্তি অনেকেই দেখে ফেলেছেন। আর তা হয়েছে অনেকটাই হালের তরুণ আর্লিং হালান্ডের অসাধারণ নৈপুণ্যে।
ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান যেন মেসি-রোনালদোর তরুণ বয়সের প্রতিচ্ছবি। নতুন কেউ এসে পুরনোদের ঢেকে দিলেও সামনে এগিয়ে যাবার প্রতিটি পদক্ষেপেই সাবেকদের নিয়ে আলোচনা চলতে থাকে।
ইতোমধ্যেই গোলমেশিন হিসেবে নিজেকে পরিচিত করে ফেলেছেন হালান্ড। ২২ বছর বয়সী এই তরুণ বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ লিগে পাড়ি জমানোর সাথে সাথে নিজেকে অন্যভাবে পরিচিত করে তুলেছেন। সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে টানা তিন লিগ ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ডও গড়েছেন। প্রিমিয়ার লিগে তার গোলের রেকর্ড রোনালদোর রেকর্ডকে ছাড়িয়ে যাবার ইঙ্গিতই যেন দিচ্ছে।
আর তাই রোনালদো-মেসি যুগকে ছাপিয়ে এখন হালান্ড যুগ নিয়ে আলোচনায় সরব হয়ে উঠেছে পুরো ফুটবল বিশ্ব। ক্লাব ফুটবলে বর্তমানে নি:সন্দেহে সবচেয়ে প্রতিভাবান ক্লাব হিসেবে বিবেচনা করা হয় ম্যানচেস্টার সিটিকে। কেভিন ডি ব্রুইনার মতো খেলোয়াড়রা সিটিকে প্রতিদিনই উজ্জ্বল করে তুলছে।
গত রোববার রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৬-৩ গোলের উড়ন্ত জয়ে সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন হালান্ড। এর মাধ্যমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ ম্যাচে ১৭টি। সত্যিকার অর্থেই এ ধরনের কৃতিত্ব অনন্য। লিগে হালের ক্রেজের গোলসংখ্যা ৮ ম্যাচে ১৪। গত মৌসুমে যৌথভাবে গোল্ডেন বুট বিজয়ী মোহাম্মদ সালাহ ও সন হেয়াং মিন করেছিলেন ২৩ গোল। এই গোলকে ছাড়িয়ে যেতে তাকে হয়তো বা খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না।
৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতা ও ৮৬ কেজি ওজনের দীর্ঘকায় হালান্ডকে সামলাতে যেকোনো সেন্টার-ব্যাককে হিমশিম খেতে হয়। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে তার ‘কুং ফু’ স্টাইলের গোলটি ধরার সাধ্য ছিল না কারোরই। ইংলিশ প্রিমিয়ার লিগে আট ম্যাচেই তার হ্যাটট্রিক সংখ্যা ৩টি। ইংলিশ লিগে এর আগে সবচেয়ে কম ম্যাচে ৩ হ্যাটট্রিকের রেকর্ড ছিল লিভারপুলের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েনের। ৪৮ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
কেউ কেউ তো রসিকতা করে বলছেন হালান্ড যে গতিতে এগোচ্ছেন, তাতে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটা ভাঙতে পারেন এই মৌসুমেই। তাকে মাঠে দেখলে মনে হয় যেন ভিডিও গেমসের কাল্পনিক কোনো চরিত্র।
১৯৯৪ সালে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে এন্ডি কোল লিগে ৩৪ গোল করেছিলেন। পরের বছর সম সংখ্যক গোল করেন ব্ল্যাকবার্ন রোভার্সের এ্যালান শিয়েরার, যা এখনো পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ। রোনালদো সর্বোচ্চ ৩১ গোল করেছেন। অন্যদিকে সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও এগুয়েরো কখনই ২৬ গোলের বেশি করতে পারেননি। এসবই হালান্ডের হাত ধরে অতীত হওয়া এখন সময়ের ব্যপার।
তারপরও মেসি-রোনালদো নিজেদের সময়ে যে বেঞ্চমার্ক তৈরী করে গিয়েছেন তা অনেকের কাছেই অনুকরণীয় হয়ে থাকবে। ২০১১-১২ সালে স্প্যানিশ লিগে ৫০ গোলসহ সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে মেসি ৭৩ গোল করেছিলেন। অন্যদিকে ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো করেছিলেন ৬১ গোল। ১৯২৮ সালে এভারটনের ডিক্সি ডিন সব মিলিয়ে এক মৌসুমে করেছিলেন ৬০ গোল।
হালান্ডের সামনে এসব রেকর্ড এখন ঝুঁকির মুখে পড়েছে। ৩৮ ম্যাচের ইংলিশ লিগ মৌসুমে তার হাত ধরেই হতে পারে নতুন রেকর্ড। যদিও তাকে নিয়ে সবচেয়ে বড় শঙ্কার বিষয় ফিটনেস। বিভিন্ন ধরনের পেশীর ইনজুরিতে ডর্টমুন্ডে প্রায়ই তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। যদিও সিটি ক্যারিয়ারে এখন পর্যন্ত সেই ধরনের কোনো শঙ্কা চোখে পড়েনি। সিটির মেডিকেল দল তাকে সেভাবেই পর্যবেক্ষণে রেখেছে।
এ সম্পর্কে সিটি বস পেপ গার্দিওলা বলেছেন, ‘গত মৌসুমে সে খুব একটা ম্যাচ খেলতে পারেনি। প্রায় সময়ই তাকে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে। এখানে আমাদের বেশ কিছু অসাধারণ ফিজিও রয়েছে। এখন পর্যন্ত পুরো ৯০ মিনিট হালান্ড খেলতে পারার পিছনে ফিজিওদের অবদান রয়েছে। এজন্য তাদেরকে ধন্যবাদ। যেকোনো ক্লাবের একটি অতি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে চিকিৎসক ও ফিজিও। গতবার ডর্টমুন্ডে হালান্ডের সেভাবে পরিচর্যা করা হয়নি।’
এখানে অবশ্য নরওয়ে জাতীয় দলের কোট স্টারে সোলবাকেনের নাম উল্লেখ করতে হয়। বিশ্বের সবার কাছে একজন ভিন্নমানের খেলোয়াড় হিসেবে হালান্ডকে তুলে ধরার পিছনে তার অবদান রয়েছে। ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সিটিতে ট্রান্সফার হবার বিষয়টিও একদিনে হয়নি। ২০১৯ সালে ম্যানচেস্টার সিটি তাকে দলে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। মৌসুমের শেষে রিয়াল মাদ্রিদের আগ্রহ সত্তেও শেষ পর্যন্ত সিটিতেই পাড়ি জমান তিনি।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















