শ্রীলঙ্কার কাছে হেরে সেমির স্বপ্ন ক্ষীণ বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৬ ১০ অক্টোবর ২০২২
নারী এশিয়া কাপে বাংলাদেশের জন্য ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ ছিল। লক্ষ্য ছিল হাতের নাগালেই। কিন্তু ব্যাট হাতে অসহায় আত্মসমর্পণ করলেন টাইগ্রেসরা। বৃষ্টি আইনে জয়ের জন্য টার্গেট ছিল ৭ ওভারে মাত্র ৪১ রান। কিন্তু তাও টপকাতে পারল না তারা। ফলে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। এতে সেমিফাইনালে খেলা শঙ্কায় পড়ে গেল।
বৃষ্টির আগে ১৮.১ ওভারে ৮৩ রান করে শ্রীলঙ্কা। এরপর খেলা বন্ধ হয়ে যায়। তাতে ডিএলএস মেথডে নতুন লক্ষ্য পায় বাংলাদেশের মেয়েরা।
সোমবার (১০ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০টা ১৮ মিনিটে বৃষ্টি নামে। টানা আধা ঘণ্টা ধরে চলে ভারী বর্ষণ। এতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। পরে তা প্রস্তুত করে আবার খেলা শুরুর সময় ঠিক হয় ১১টা ৫০ মিনিটে। সেসময়ই শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায়।
এরপর শুরুতে ম্যাচের লাগাম নেয় বাংলাদেশের মেয়েরা। ফারিহা তৃষ্ণার জায়গায় এদিন একাদশে ফেরেনঅভিজ্ঞ জাহানারা আলম। যে সিদ্ধান্তের প্রতিদান দ্রুত দেন তিনি। দ্বিতীয় ওভারে চামারি আতাপাত্তুকে বোল্ড করে দেন জাহানারা।
পরে হারশিতা সামারাবিক্রমা ও আনুশকা সঞ্জীবনী ইনিংস গড়ায় মন দেন। কিন্তু একের পর এক ডট বলের চাপ সরাতে পারেননি তারা। ৮ম ওভারে আসে দ্বিতীয় উইকেট। হারশিতাকে কট বিহাইন্ডে ফেরান সানজিদা আক্তার মেঘলা। পরের ওভারে রুমানা আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন আনুশকা।
সেই রেশে হাসিনি পেরেরাকে তুলে নেন ফাহিমা। আর কাবিশা দিলহারিকে শিকার বানান রুমানা। তবে একপ্রান্ত আগলে ছিলেন নিলাক্ষী ডি সিলভা। ৩১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন তিনি।
এ ম্যাচ জিতলে সেমির পথে অনেকটা এগিয়ে যেত বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন ধূসর হয়ে গেলো। এ হারে ৫ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে থাকল সালমারা। পরের রাউন্ডে যেতে হলে ভারতের কাছে থাইল্যান্ডের হার এবং নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হবে। পাশাপাশি ঠিক রাখতে রান রেটও।
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















