সিরিজ জয়ের ম্যাচে নায়ক ব্যাটসম্যান সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৩ ১৯ জুলাই ২০২১
সপ্তম ব্যাটসম্যান হিসেবে যখন আফিফ হোসেন ফিরে যান তখনও টাইগারদের ম্যাচ জিততে দরকার ৬৮ রান। শেষ ভরসা হিসেবে সাইফুদ্দিনকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন সাকিব। তাকে নিয়েই স্মরণীয় এক ইনিংস খেলে দলকে তিন উইকেটে ম্যাচ জেতালেন তিনি।
আগের ম্যাচে সেঞ্চুরি করে নায়ক হয়েছিলেন লিটন দাস। অন্যদিকে ৫ উইকেট পেয়ে পার্শ্বনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে আজ আর পার্শ্ব নয়, ক্যারিয়ারে অসংখ্যবারের মতো আজও দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন ব্যাটসম্যান সাকিব। তার অপরাজিত ৯৬ রান হয়তো অনেক সেঞ্চুরির চেয়েও বেশি।
এই জয় দিয়ে আইসিসি ওডিআই ক্রিকেট লিগে দ্বিতীয় স্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। ১১ ম্যাচে এখন ৭ জয় নিয়ে ৭০ পয়েন্ট টাইগারদের। শীর্ষে আছে ইংল্যান্ড। ব্যাটসম্যান সাকিবের কথা আলাদা করে বলতেই হয় কারণ গত চার ম্যাচে রানের দেখা পাচ্ছিলেন না সাকিব। যা তার সঙ্গে একদমই বেমানান। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে করেন ১৯ রান।
আজ যখন ব্যাটিংয়ে নামেন তখন চাপের লেশমাত্র নেই। ২৪১ রানের লক্ষ্যে নেমে ৩৯ রানে তামিম ফিরে গেছেন তখন। কিন্তু খানিক পরেই আসে চাপের বোঝা। ৫০ রান না হতেই সাজঘরে ফিরে যান লিটন ও মিঠুনও। কিছুক্ষণ পর রানআউট হন মোসাদ্দেক। ৭৫ রানে চতুর্থ ব্যাটসম্যান ফিরে গেলেও ভরসা ছিল মাহমুদউল্লাহ থাকায়। দুজন মিলে বলে বলে রান তুলতে থাকেন। কিন্তু পার্টনারশিপ ৫০ হতেই ড্রেসিং রুমের পথ ধরেন মাহমুদউল্লাহ। তারপর আসা যাওয়ার মিছিলে ছিলেন মিরাজ ও আফিফ।
শেষ ভরসা হয়েছিলেন সাইফুদ্দিন। অলরাউন্ডার হিসেবে জায়গা পেলেও যার ব্যাটিং সত্ত্বার দেখা মিলেছে কমই। কিন্তু আজ অপরাজিত ২৮ রান নিয়ে সাকিবকে সঙ্গ তো দিলেনই আশ্বাস দিয়েছেন যে একজন পেস বোলিং অলরাউন্ডারের যে আক্ষেপ বাংলাদেশের তা তিনি পূরণ করতেই এসেছেন।
তবে মূল কৃতিত্ব সাকিবেরই। সেই ৩৯ রান থেকে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। তাও হারারের বোলিং উইকেটে। তার ১০৯ বলে ৯৬ রানের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। অর্থাৎ ৬৪ রানই নিয়েছেন রানিং বিটউইন দ্য উইকেট থেকে। জয়ের জন্য শেষে যখন তিন রান দরকার তখন সে রানটা সাকিবের ব্যাট থেকে আসতে দেখাই ছিল প্রশান্তির।
এর আগে জিম্বাবুয়েকে ২৪০ রানে আটকাতেও অবদান ছিল সাকিবের। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই সাজঘরে পাঠিয়েছিলেন রেগিস চাকাভা ও ডিওন মায়ার্সকে। দশ ওভার শেষে ৪২ রান খরচায় এই দুই উইকেট নেন সাকিব। তবে বোলিংয়ে সবচেয়ে বেশি চার উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। ব্রেন্ডন টেইলরের উইকেটটা ভাগ্যগুনে আসলেও বাকি উইকেট পেয়েছেন দুর্দান্ত বল করেই। বাকি উইকেটগুলো ভাগ করে নেন তাসকিন, সাইফুদ্দিন ও মিরাজ।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















