সিয়ামের প্রশংসায় রিয়াজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৯ ২৭ জানুয়ারি ২০২২
ঢাকাই সিনেমার পরীক্ষিত নায়ক রিয়াজ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা। অন্যদিকে, এই সময়ের আলোচিত নায়কদের একজন সিয়াম আহমেদ। এরইমধ্যে দর্শক-সমালোচকদের ব্যাপক ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন তিনি। উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা।
দুই প্রজন্মের দুই নায়ক একসঙ্গে অভিনয় করেছেন দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। যেটি এখনো মুক্তির অপেক্ষায়। আর এই সিনেমায় অভিনয় করতে গিয়ে সিয়ামকে খুব কাছ থেকে দেখতে পেয়েছেন রিয়াজ। জেনেছেন তরুণ এই নায়ক সম্পর্কে অনেক কিছু। এরইমধ্যে রীতিমতো সিয়ামের ভক্ত বনে গেছেন বলে জানালেন রিয়াজ।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে মগবাজারের একটি রেস্তোরাঁয় শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষ্যে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। যেখানে উপস্থিত ছিলেন এই প্যানেলের সহ-সভাপতি প্রার্থী নায়ক রিয়াজও। প্যানেলের ইশতেহার ঘোষণার পর সাংবাদিকের সঙ্গে সিয়ামকে নিয়ে কথা বলেন ‘মনের মাঝে তুমি’র নায়ক।
রিয়াজ বলেন, ‘সিয়াম তার কাজের জন্য নিবেদিত প্রাণ। সে কাজে অসম্ভব অ্যাফোর্ড দেয়। শিক্ষিত ছেলে, লেখাপড়া করেছে আইনে (ব্যারিস্টার)। সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা একসঙ্গে কাজ করেছি। সেখানে গিয়ে আমি অন্য এক সিয়ামকে দেখেছি। বহু বছর ধরে সিনেমায় কাজ করতে করতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কাজের প্রতি সিয়ামের আন্তরিকতা ও নিষ্ঠা দেখে সত্যি সত্যি মুগ্ধ হয়েছি।’
‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘শুটিং করতে গিয়ে দেখেছি সিয়াম স্ক্রিপ্ট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সংলাপ মুখস্ত করছে, বারবার রিহার্সেল করছে। না বুঝতে পারলে জিজ্ঞেস করছে, ভাইয়া এটা কেমন ওটা কেমন! একজন মেজর কীভাবে কথা বলবে, রিয়েক্ট করবে, কীভাবে তাকাবে সে আগ্রহ নিয়ে শিখছে।’ সিয়ামের এমন ডেডিকেশন মুগ্ধ রিয়াজ। সে কারণে তিনি রীতিমত সিয়ামের ভক্ত বনে গেছেন বলও জানান।
এদিকে বড়পর্দার বড় ভাই রিয়াজের কাছ থেকে এমন সব ইতিবাচক মন্তব্যে দারুণ উচ্ছ্বসিত সিয়াম। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘রিয়াজ ভাই চমৎকার একজন মানুষ। আমি সবসময় তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তার মতো এত গুণী একজন নায়ক আমাকে নিয়ে এভাবে বলেছেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এগুলো ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে আমাকে অনুপ্রেরণা যোগাবে।’
সিয়াম আরও যোগ করেন, “ছোটবেলা থেকেই রিয়াজ ভাইয়ের অভিনয় দেখে আসছি। সালমান শাহ পরবর্তী সময়ে যে কজন নায়কের সিনেমা দেখে দর্শক হলমুখী হয়েছেন রিয়াজ ভাই তাদের মধ্যে অন্যতম। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত পরিবার নিয়ে একসঙ্গে দেখার মতো সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। দীপংকর দীপন ভাইয়ের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’-এ কাজ করতে গিয়ে মানুষটিকে আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। পুরো জার্নিতে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন, অনেক কিছু শিখিয়েছেন। যে কোনো প্রয়োজনে আমি তাকে ছোট ভাই হিসেবে কল করতে পারি, এটা আমার জন্য বিশেষ পাওয়া। আশাকরি ভবিষ্যতেও সবসময় তার ভালোবাসা আমার সঙ্গে থাকবে। আমিও তাকে শ্রদ্ধা এবং সম্মান করে যাব।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











