সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্বকাপজয়ী ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৭ ১৫ মে ২০২২
শেন ওয়ার্নের শোক ভুলতে না ভুলতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে আরেকটি দুঃসংবাদ। দুইবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৪৬ বছর বয়সী সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।
শনিবার (১৪ মে) স্থানীয় সময় রাত ১১টা নাগাদ কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সাইমন্ডস গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাম দিকে যাওয়ার সময় উল্টে যায়। গভীর চোটের কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান এক সময়ের আলোচিত এই ক্রিকেটার।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে ঘটনাটি ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ এখন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।
গত ৪ মার্চ প্রয়াত হন শেন ওয়ার্ন। মাত্র এক মাস ১০ দিনের মাথায় প্রাণ হারালেন তাঁর সতীর্থ। ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া সাইমন্ডসের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি।
১১ বছরের ক্যারিয়ারে দেশটির হয়ে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। বিস্ফোরক ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং আর অসাধারণ ফিল্ডিং দক্ষতার জন্য বিশ্বজোড়া খ্যাতি ছিল তার। ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে সাইমন্ডস ২৬ টেস্টে ১৪৬২ রান করেছেন, উইকেট পেয়েছিলেন ২৪টি। ওয়ানডে ক্রিকেটেই মূলত নিজের আসল জহরটা দেখিয়েছিলেন এই অনন্যসাধারণ প্রতিভাধর ক্রিকেটার।
১৯৮টি একদিনের ম্যাচ খেলে ৩৯.৭৫ গড়ে পাঁচ হাজারের বেশি রান করার সঙ্গে ১৩৩ উইকেটও তুলে নিয়েছিলেন তিনি।
৪৬ বছর বয়সী সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। তার সাবেক সতীর্থ থেকে শুরু করে একসময়ের প্রতিপক্ষরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইমন্ডসের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সাবেক অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট টুইট করেছেন, ‘এটা সত্যিই খুব বেদনাদায়ক।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইটে লিখেছেন, ‘তিনি এখনও সাইমন্ডসের মৃত্যুর সংবাদ বিশ্বাস করতে পারছেন না। ‘সিম্মো...এটা এখনও বাস্তব মনে হচ্ছে না।’
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















