৩৭ বছর পর ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩১ ১ জুন ২০২২
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বান্দুংয়ের জলক হারুপাত স্টেডিয়ামে বুধবার (১ জুন) সন্ধ্যায় স্বাগতিক ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ গোল শূন্য সমতায় শেষ হয়েছে। শুরুতেই ম্যাচ জুড়ে একের পর আক্রমণ করে ইন্দোনেশিয়া। তবে তেমন সুবিধা করতে পারেনি তারা। বাংলাদেশের রক্ষণও তা দারুণ ভাবে ঠেকিয়ে গেল। শেষ পর্যন্ত কোনো দলই পারলো না গোলের মুখ খেলতে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে ড্র'তে প্রস্তুতি সারল হাভিয়ের কাবরেরার দল।
এর আগে ৩৭ বছর আগে ১৯৮৫ সালে একবার ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। সবমিলিয়ে সপ্তম দেখায় চার জয় ইন্দোনেশিয়ার, একটি বাংলাদেশের এবং বাকি দুটি ড্র। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে ১৫৯তম স্থানে থাকা ইন্দোনেশিয়ার। বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও নিখুঁত ফিনিশিং না হওয়ায় পারেনি গোলের মুখ খুলতে। তিনবার দারুন সেভ দিয়ে বাংলাদেশকে রক্ষা করেন আনিসুর রহমান জিকো।
রক্ষণে বিশ্বনাথ, বাদশা, ইয়াসিনরা করেনি কোনো ভুল। যেকারণে ইন্দোনেশিয়াকে আটকে রাখতে সক্ষম হয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৮তম স্থানে থাকা বাংলাদেশের আক্রমণ ভাগ পারেনি তেমন সুযোগ তৈরি করতে। রক্ষণ আগলে প্রতি আক্রমণে যাওয়ার পরিকল্পনায় নামলেও তা কাজে লাগাতে না পারলেও রক্ষণে ইন্দোনেশিয়াকে কোনো সুযোগ দেয়নি।
১১ মিনিটে ভাল সুযোগ তৈরি করলেও জিকোকে পরাস্ত করতে পারেনি ফাসরুদ্দিন। বাম প্রান্ত থেকে নেওয়া আসনাওয়ি ম্যাংকুয়ালামের লম্বা থ্রো-ইন থেকে ফাসরুদ্দিনের হেড গোলকিপার আনিসুর রহমান জিকো ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন। ১৩ মিনিটে আবারো বাংলাদেশকে রক্ষা করেন জিকো। বক্সের ডান দিকের কোণা থেকে সাদ্দিল রামদানির বাম পায়ের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে আটকে দেন জিকো।
২১ মিনিটে সতীর্থের ডিফেন্স ছেড়া পাস থেকে স্টিফেনো জানজি বক্সে ঢুকে শট নিলেও আগুয়ান গোলকিপার জিকোর শরীরে লেগে বাইরে চলে যায়। ২৫ মিনিটে প্রথমনারের মত ইন্দোনেশিয়ার পোস্টে শট নেয় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে রাকিবে হোসেনের জোরালো শট গোলকিপারের গ্লাভসে গিয়ে জমা পড়ে।
জামালের ফ্রি-কিকে ৫৪ মিনিটে সাজ্জাদ জটলা থেকে শট নিলেও তা ব্লক হয়। ৬৬ মিনিটে সাদ্দিলের ফ্রি-কিক স্টিফেনো জানজি ফাঁকায় থেকে নেওয়া হেড গোলকিপার জিকো ফিস্ট করে প্রতিহত করেন। ৭৩ মিনিটে ইন্দোনেশিয়া একবার জালে জড়ালেও অফসাইডে তা আর হয়নি। শেষ দিকে মুহাম্মদ দিমাসের হেড ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে গেলে স্বস্তি পায় বাংলাদেশ। গোল শূন্য সমতায় শেষ হয় ম্যাচ।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
















