ঢাকা, ০৯ নভেম্বর সোমবার, ২০২৬ || ২৪ কার্তিক ১৪৩৩
good-food

আক্রান্ত ১৬০ দেশ

করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ১০ হাজার

মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়ালো  ১০ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মহামারীর আকারে ছড়াতে থাকা নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন ১০ হাজার  ৪৮ জন।  ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৩২ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৮৮ হাজার ৪৩৭ জন।

০২:১৭ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

ঢাকায় করোনাভাইরাসে মৃতদের দাফন হবে খিলগাঁও-তালতলায়

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ মারা গেলে খিলগাঁও-তালতলা কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে উত্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন জানিয়েছেন।

তিনি বলেন, “ঢাকাতে কেউ করোনাভাইরাসে মারা গেলে তাদের তালতলা কবরস্থানের একটি অংশে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় দাফন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছি।

১১:৪৫ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যে ৭টি বিষয় মনে রাখবেন

করোনাভাইরাসের বিস্তার এবং প্রাণহানি বিশ্বজুড়ে বেড়েই চলেছে। গোটা বিশ্বে এখন পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ৩২০০ জন

০৯:০৩ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাস থেকে বাঁচতে গোমূত্র খেয়ে হাসপাতালে

ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার এক বাসিন্দা করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গোমূত্র খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। শিবু গড়াই নামের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে দুই দিন হাসপাতালেও থাকতে হয়।

০৮:০৬ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

নিজেকে যুদ্ধকালীন প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প

ইতালিতে বুধবার করোনাভাইরাসে প্রায় ৫০০ জন মারা গেছেন। এ সংখ্যা অন্য কোনো দেশে একদিনে মারা যাওয়া যেকোনও সংখ্যার চেয়ে বেশি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ভাইরাসের বিরুদ্ধে নতুন কার্যকরি পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন

০৭:৪৮ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাস

বিদেশ ফেরতদের পুলিশের হাতে তুলে দেয়ার নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশ ফেরতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মূলত দেশে প্রবেশমাত্র তাদের কোয়ারেন্টাইনে

০৭:২১ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

কোয়ারেন্টিন-চিকিৎসা কাজে ইজতেমা মাঠ সেনাবাহিনীর কাছে হস্তান্তর

করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টিন এবং প্রয়োজনীয় চিকিৎসা কাজে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ ব্যবহার করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তুরাগতীরের

০৬:৫০ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাসে রাশিয়ায় প্রথম মৃত্যু

রাশিয়ায় করোনাভাইরাসে বৃহস্পতিবার এক রোগি মারা গেছেন।  এ প্রথম দেশটিতে করোনা আক্রান্ত  কেউ মারা গেলেন।
মৃত ব্যক্তি একজন বয়স্ক নারী

০৬:১৬ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাসে দেশে আক্রান্ত আরো ৩ জন

করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন।

০৬:০১ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

প্রয়োজনে শিবচর মাদারীপুর লকডাউন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, শিবচর এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি। অবস্থার অবনতি হলো  করোনার কারণে প্রয়োজনে শিবচর ও মাদারীপুর লকডাউন করা হবে বলে।
 বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

০৫:৫৭ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনা ফাইটার অধ্যাপক ফ্লোরা অসুস্থ

করোনা ফাইটার’ হিসেবে পরিচিত স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অসুস্থ হয়ে পড়েছেন।

একটি সূত্র জানায়, তার রক্তচাপ পড়ে গেছে। এ কারণে বৃহস্পতিবার  দুপুর ১২টার নিয়মিত ব্রিফিংয়ে তিনি আসতে পারেননি। তিনি তার অফিসে বিশ্রামে আছেন বলে জানা গেছে।

০৫:৫৬ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান: শাকিব খান 

করোনাভাইরাসের আতঙ্কে আছে দেশের মানুষ। এই পরিস্থিতে নিজের ফেসবুক ফ্যান পেজে সচেতনতামূলক পোস্ট করলেন চিত্রনায়ক শাকিব খান। সাধারণ মানুষকে সতর্ক করতেই নায়কের এই পোস্ট। বিশ্বজুড়ে তারকারা নিজেদের সোশ্যাল সাইটে এধরনের পোস্ট করছেন। সেই তালিকা থাকে বাদ গেলেন না শাকিবও। নিচে সেই ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো।

শাকিব খান লেখেন, কোভিড-১৯ যা সবার কাছে করোনাভাইরাস নামে পরিচিত। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এ ভাইরাস প্রতিরোধ করা।

০৫:৫৩ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাস

রক্ষা পেতে নামাজ পড়তে বললেন মিরাজ-মোস্তাফিজ

মারণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের প্রায় সব ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে গেছে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বন্ধ হয়ে গেছে দেশের ক্রীড়া আসরও

০৫:৫২ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

আইবুপ্রোফেন ওষুধ সেবন করবেন না: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

যাদের মধ্যে নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের উপসর্গ রয়েছে, তাদের জন্য ‘আইবুপ্রোফেন’ শ্রেণির ওষুধ সেবন বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ জন্য সন্দেহভাজন আক্রান্তদের এই শ্রেণির কোনো ওষুধ সেবন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এই শ্রেণির ওষুধ সেবন নিয়ে সম্প্রতি ফরাসি চিকিৎসকরা সতর্ক করার পর  মঙ্গলবার ‘আইবুপ্রোফেন’ নিয়ে এই সতর্কতা দেয় ডব্লিউএইচও। খবর: এএফপি।

১০:৫৬ এএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

পতনে জর্জরিত পুঁজিবাজার: লেনদেন কমলো ১ ঘণ্টা

কোন উদে্যাগই কাজে আসছে না। তারল্য জোগান বাড়াতে ব্যাংকের বিশেষ তহবিল গঠন,  প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সক্রিয় করা ও ভালো কম্পানি আনার উদ্যোগের মধ্যেও পুঁজিবাজারে পতন থামেনি। আতঙ্ক থেকে বাজারে বেড়েছে বিক্রির হিড়িক। বিনিয়োগকারীরা তাদের  শেয়ার বিক্রির কারণে মূলসূচক কমছে। অব্যাহত বিক্রিতে শেয়ারের দাম কমে যাওয়ায় পুঁজি নিয়ে বিনিয়োগকারীদের নাভিশ্বাস বাড়ছে।

১০:৫৩ এএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

লন্ডনে স্কুল মসজিদ বন্ধ ঘোষণা: সেনা মোতায়েন

করোনাভাইরাস প্রতিরোধে শুক্রবার থেকে ব্রিটেনের সব স্কুল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। স্কুল বন্ধের পাশাপাশি আগামী মে ও জুন মাসে অনুষ্ঠিতব্য নির্ধারিত পরীক্ষা স্থগিত বলে ঘোষণা করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এই ঘোষণার সময়ই এই দুর্যোগ মোকাবেলায় লন্ডনের রাস্তায় নামানো হয়েছে কয়েক হাজার সেনাসদস্য। প্রস্তুত রাখা হয়েছে ২০ হাজার সেনাসদস্যকে।

১০:৫১ এএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

সমুদ্র সৈকতে পর্যটক নিষিদ্ধ

কক্সবাজার কুয়াকাটাসহ পতেঙ্গা সমুদ্র সৈকতে সব ধরনের জামায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে টু্যরিস্ট পুলিশ।  জনসমাগম এড়াতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে মাইকিং করছে পুলিশ প্রশাসন ।

বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি ছুটি থাকায় পতেঙ্গা সমুদ্র সৈকতে যেন ঈদের আমেজ! কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রচারণা সত্ত্বেও হাজার হাজার লোকের ভিড় সামলাতে  হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকে। এ অবস্থায় সমুদ্র সৈকত এলাকায় সব ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার। এর পরই  পুলিশ সদস্য  দর্শনার্থীদের সৈকত এলাকা থেকে সরে যেতে মাইকিং করেন।

১০:৪৮ এএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

সারাদেশে জরুরি অবস্থা জারি করা দরকার

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন,করোনার সংক্রমন এড়াতেই সারাদেশে এখনই জরুরি অবস্থা জারি করা দরকার
নভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের দেশে যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে আমার মনে হয় না। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ, এখানে চিকিৎসাসামগ্রীর অপ্রতুলতা রয়েছে। এ ছাড়া প্রচুর বিদেশি এসেছেন, তাদের কারণে ঝুঁকি অনেক বেড়ে গেছে। সুতরাং এখনই কঠোরভাবে মোকাবিলা না করলে আমাদের জীবন ঝুঁকির মুখেপড়বে। এ ভাইরাস নিয়ন্ত্রণে এখনই সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক। এখনই জরুরি অবস্থা জারি করা দরকার।

১০:৪২ এএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনা আতঙ্কে চিকিৎসা সংকটে পড়ছেন সাধারণ সর্দি-জ্বরের রোগীরা

ফরিদপুরের একজন বাসিন্দা গেল কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। দুদিন আগে তার শ্বাসকষ্ট শুরু হলে তিনি হাসপাতাল ভর্তির চেষ্টা করেন। কিন্তু জেলার কোনও হাসপাতালই তাকে ভর্তি করাতে

০৯:৪১ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনাভাইরাস:কর্মীদের বাসায় বসে কাজ করতে বলছে বিভিন্ন প্রতিষ্ঠান

করোনাভাইরাসের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বাসায় থেকে কাজ করতে উৎসাহিত করছে। এদের মধ্যে রয়েছে গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক, ইউনিলিভার, রেকিট অ্যান্ড বেনকিজারের

০৯:১৪ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

নানার সঙ্গে নাস্তা করতে ভালোবাসতাম: জয়

জাতির জনক শেখ মুজিবুর রহমানের নাতি সজীব ওয়াজেদ জয় নানার সঙ্গে উষ্ণতা ও স্নেহের কথা স্মরণ করে বলেন, তিনি বঙ্গবন্ধুর সঙ্গে নাস্তা করতে ভালোবাসতেন এবং যেভাবে যা খেতেন তাই খেতে জিদ ধরতেন।

০৭:৫৩ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই করোনাভাইরাস রোগী শনাক্ত

পশ্চিম ভার্জিনিয়ায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় এখন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই এ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। প্রথম কোভিড-১৯ রোগীর বিষয়ে ঘোষণা

০৭:৩০ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনাভাইরাসের কারণে বদলে গেল আজানের বাণী

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আজানের বাণী বদলে দিয়েছে। সোমবার দেশটির মসজিদগুলো থেকে যে আজান দেয়া হয়

০৭:১৮ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর) এ খবর নিশ্চিত করেছে।

০৬:৩৬ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার