ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

১০০০ শিশুর অপারেশনের দায়িত্ব নিলেন ওজিল

যে সব মুসলিম খেলোয়াড় খেলার মাঠেও ধর্ম পালনে সর্বদা প্রস্তত তাদের মধ্যে অন্যতম হলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার মেসুত ওজিল।  বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের পাশেও তাকে সবসময় পাওয়া যায়।  এবার ১০০০ শিশুর অপারেশনের দায়িত্ব নেবার কথা জানিয়ে নিজের মহত্বের প্রমাণ আরও একবার দিলেন ওজিল। সেসঙ্গে আরো এক লক্ষাধিক মানুষকে খাওয়ানোরও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

০১:৫৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

বেশি ঝুঁকিতে শিশুরা

অসহনীয় বায়ুদূষণের শহর ঢাকা, মাত্রা সর্বোচ্চ

বায়ুদূষণের কারণে দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে অ্যাজমা, সিওপিডি (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমুনারি ডিজিজ) ও এআরআই (অ্যাকিউট রেসপারেটরি ইনফেকশন) রোগ।  

০১:২৯ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

বিশ্বসুন্দরীর মুকুট কালো তুনাজীর মাথায়

সবচেয়ে বড় শক্তি নারীশক্তি

মিস ইউনিভার্সের ফাইনালে জোজিবিনি তুনাজিকে প্রশ্ন করা হয়, এমন কী জিনিস আধুনিক মেয়েদের শেখানো উচিত?  উত্তরে তিনি বলেন, ‘নেতৃত্বের ক্ষমতা।’ তুনাজি বলেন, বিশ্বের সবচেয়ে বড় শক্তি নারীশক্তি। তাই প্রতিটি নারীকে সুযোগ দেওয়া উচিত যাতে সে তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে পারে।

০১:০০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

বিপিএল-এ টিকিটের মূল্য কত ?

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে রোববার (৮ ডিসেম্বর)।  এবার মূল লড়াইয়ের পালা। আগামী ১১ ডিসেম্বর বুধবার মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। দর্শকদের অধীর আগ্রহের মধ্যে সোমবার  রাতে টিকেটের মূল্য ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

১১:৪৮ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

তুমি রবে নীরবে . . .

যে পিতাকে সন্তানের মৃত্যু দেখে যেতে হয় সেই বেদনার হোমশিখার দহন শুধু তিনিই জানেন। আর সন্তানকে যদি মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়, সেই কষ্টের গভীরতা আটলান্টিককেও হারিয়ে দেয়। অন্যভূবনে চলে গেলেন অভিজিৎ রায়ের পিতা অজয় রায়।  কোন অভিজিৎ? যিনি ব্লগে তার মত প্রকাশ করেছিলেন। ব্লগ কি? প্রিয় পাঠক, আপনি যিনি এই লেখাটি পড়ছেন নিশ্চয় জানেন প্রকারান্তরে এই লেখাটিও ব্লগ। আপনি, যিনি ফেসবুকে টুকিটাকি লেখেন সেটিও ব্লগ। সেই অর্থে আমিও ব্লগার, আপনিও ব্লগার। আজ পর্যন্ত হত্যার প্রকৃত রহস্য উদঘাটন না হলেও ধরে নেয়া হয় ব্লগে ভিন্নমত প্রকাশের দায়ে অভিজিতকে হত্যা করা হয়।

১১:৪৩ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

সতর্ক থাকুন যাতে কোনও শিশু, নারী নির্যাতিত না হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষ নির্বিশেষে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে কোনও শিশু ও নারী নির্যাতনের শিকার না হয়।

১০:৪৯ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

‘প্রেমঘটিত কারণেই স্টামফোর্ডের রুম্পাকে হত্যা’ 

প্রেমঘটিত কারণেই রুম্পাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে রুম্পার ফোনের কললিস্টেও পাওয়া গেছে সৈকতের সঙ্গে সম্পর্কের অবনতির প্রমাণ

১০:২৬ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

জেলা-উপজেলা হাসপাতালে নিরূপণ হচ্ছে স্তন ও জরায়ু ক্যান্সার

দেশে ও দেশের বাইরে নারীদের প্রাণঘাতি রোগের মধ্যে অন্যতম স্তন ক্যান্সার ও জরায়ু-মুখ ক্যান্সার। একটুখানি সচেতন হলে আর বাড়ির কাছের সরকারি হাসপাতালগুলো এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্রে আসলে যেকোনও নারী খুব সহজেই ক্যান্সারের প্রাথমিক নিরূপণ কাজ করাতে পারেন। গুরুত্ব বিবেচনা করে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে স্তন ও জরায়ু ক্যান্সার পরীক্ষা করা হচ্ছে।
সেন্টার ফর সার্ভিক্যাল এন্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এন্ড ট্রেনিং প্রকল্প সূত্রে জানা যায়, বিশ্বে ক্যান্সারে আক্রান্ত নারীদের একটি বড় অংশ জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের শিকার।

০৯:৫৭ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

নারীদের পর এসএ গেমস ক্রিকেটে স্বর্ণ জিতল পুরুষরাও

নারী দলের পর এসএ গেমসে স্বর্ণ জিতল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলও। সোমবার টুর্নামেন্টের ফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩।

০৮:৩০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ইভিনিং কোর্স বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ নষ্ট করছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হওয়া বিভিন্ন ইভিনিং কোর্সের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একশ্রেণীর শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছেন

০৮:১৬ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

কৃষকরা কী শুধু ঠকেই যাবেন?

নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য ও জিনিসপত্রের বাজার এখন একশ্রেণির অসাধু ও অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। মধ্যস্বত্বভোগী ফড়িয়া ব্যাপারিরাই সবকিছুর দাম নিয়ন্ত্রণ করছে।

০৭:৫০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

রাজশাহী জেলা আ.লীগে চমক: নয়া সভাপতি মেরাজ, সম্পাদক দারা

রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শীর্ষ দুই পদে চমকই এলো। জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হলেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা। সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা। আজ রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিলে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ওই দুজনের নাম ঘোষণা করেন।

১১:৫৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রোববার

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ৭০ জওয়ানের জন্য একজন যৌনদাসী!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সেনাবাহিনী সে দেশের সরকারের কাছে প্রতি ৭০ জন জওয়ানের জন্য এক জন করে যৌনদাসী চেয়েছিল। জাপান সরকার সেই সময় কী ভাবে ‘যৌনদাসী প্রথা’ চালু রেখেছিল, তা বোঝাতে ঐতিহাসিক নথিপত্র খতিয়ে দেখে এই খবর দিয়েছে কিয়োদো নিউজ সার্ভিস।

১১:৪৫ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রোববার

সাবধান !

ডায়াবেটিসের ওষুধ মেটফরমিনে ক্যান্সার উপকরণ

আলসার, হাইপারঅ্যাসিডিটি (মাত্রাধিক অ্যাসিড প্রস্তুত ও নি:সারণ), গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স (উর্ধ্বগামী অম্লীয় ঢেকুর), পেটে জ্বালা-পোড়ার জন্য আর র‍্যানিটিডিন ওষুধ গ্রহণ না করার জন্য সবাইকে হুঁশিয়ার করা হয়েছিল।

কারণ গ্ল্যাক্সো স্মিথক্লাইনের জেন্টাকে (জেনেরিক:র‍্যানিটিডিন) "নাইট্রোসোডাইমিথাইল অ্যামিন" নামের একটি কারসিনোজেনিক( যা ক্যান্সার সৃষ্টি করে) রাসায়নিক যৌগ পাওয়া গিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে র‍্যানিটিডিনের কাঁচামাল আমদানিসহ র‍্যানিটিডিন নিষিদ্ধ করা হয়েছে।

১১:২০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রোববার

জাঁকালো আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু বিপিএল’র (ভিডিও)

ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা বাজতে মিনিট কয়েক বাকি। ঠিক সেই সময় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বহু কাঙ্খিত বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বললেন - বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই টুর্নামেন্ট সফল হবে। সার্থক হবে। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন। সেই সঙ্গে আমি এই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

১১:১০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রোববার

ফাইল-নথি পড়তেই দিন কেটে যায়, ফাঁক পেলেই নাটক-সিনেমা দেখি

বাংলাদেশি চলচ্চিত্র ও নাটকের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, আসলে এমনি তো সময় পাই না। ফাইল দেখতে দেখতে আর ওই নথি পড়তে পড়তেই দিন কেটে যায়। তবে মাঝে মাঝে টেলিভিশনে একটু একটু করে নাটক, হয়ত সব দেখতে পাই না। কিছু কিছু দেখি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে গিয়ে তিনি আরও বললেন, কর্মব্যস্ততার কারণে তেমন সময় না পেলেও বিদেশ সফরের যাত্রাপথে বিমানে বসে থাকার সময়ে খুঁজে খুঁজে বাংলা চলচ্চিত্র দেখেন। আর বাসায় একটু অবসর পেলে কোনো কোনো নাটকের অংশবিশেষ দেখার সুযোগ পান তিনি।

১০:৪৫ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রোববার

বিস্ময় বালিকা : বাল্যবিয়ের পিঁড়ি থেকে উঠে আসা ইতি’র সোনা জয়

ইতি খাতুন। এখন আর পিছু ফিরে তাকাতে রাজি নন। হৃদয় খুঁড়ে বেদনা জাগাতেও তার ভীষণ আপত্তি। আর্চারির মেয়েদের রিকার্ভ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে দেশের জন্য সোনার পদক জয় ছিনিয়ে আনলেন। তবে মুখে ছিঁপি আঁটলেন ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় পরিবারের বিরুদ্ধে গিয়ে একরকম বিয়ের পিঁড়ি থেকে উঠে আসার প্রসঙ্গ নিয়ে।  নেপালের পোখারায় রোববার মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে ভুটানের বিপক্ষে ৬-০ সেট পয়েন্টে জিতে মেয়েরা। পরে রিকার্ভ মিশ্র ইভেন্টে রোমান সানার সঙ্গে ভুটানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনার পদক জিতেন ইতি।

০৭:৪৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রোববার

সচিবালয়ের আশপাশে হর্ন বাজালেই জেল-জরিমানা

বাংলাদেশ সচিবালয়ের আশপাশে ঘোষিত ‘নীরব এলাকা’য় যানবাহনের হর্ন বাজানো যাবে না। হর্ন বাজালেই হবে জেল-জরিমানা। সরকারের প্রণীত বিধিমালা অনুযায়ী দণ্ডে দণ্ডিত করা হবে।েএ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর থেকে। গেল ২৫ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশ ‘নিরব জোন’ হিসেবে কার্যকরের সিদ্ধান্ত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে শব্দ দূষণের মারাত্মক ক্ষতি থেকে রেহাই দিতে এ সিদ্ধান্ত হয়।

সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকা নীরব জোন বা নো হর্ন জোন হিসেবে হর্ন বাজালে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন গাড়ির চালক।

০৬:৫১ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রোববার

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়ে কর্মশালা

রিপন দাস, বগুড়া : বগুড়ায় নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে  কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় শহরের রেড চিলি হোটেলের হলরুমে এ কর্মশালায় নারী ও কন্যা শিশুর প্রতি সামাজিকভাবে নানা ধরণের নির্যাতন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে পরিবারের পাশাপাশি ঘরের বাইরেও নারীদের বৈষম্যহীনতা ও নিরাপত্তা নিয়ে। নারীর অধিকার সুরক্ষা এবং লিগ্যাল এইড এর মাধ্যমে নারীদের স

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বগুড়ায় নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে কর্মশালা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

০৯:৫৩ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

এবার উত্তরপ্রদেশে ধর্ষিতাকে পুড়িয়ে মারল ধর্ষকরা

তেলেঙ্গানা রাজ্যে হায়দরাবাদের নারী পশু-চিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার রেশ না কাটতে ভারতে আবার একই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটল

০৭:৫১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

বগুড়া আ.লীগের নতুন সভাপতি মজনু, সম্পাদক রিপু

বগুড়া জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে মজিবর রহমান মজনু সভাপতি ও রাগেবুল আহসান রিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলন মঞ্চ

০৭:২৯ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

রাজধানীতে হঠাৎ ২ বাসে আগুন

রাজধানীর আলাদা স্থানে হঠাৎ দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিশ্চিত করেছেন।

০৬:৫৩ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

ধর্মঘটে অচল ফ্রান্স

চলমান ভয়ঙ্কর ধর্মঘটে গোটা ফ্রান্স অচল হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ধর্মঘটের ডাক দেয়া জাতীয় শ্রমিক ইউনিয়ন সতর্ক করে দিয়ে বলেছে, এই টালমাটাল অবস্থা আগামী সপ্তাহে গড়াতে পারে।

০৬:৫০ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

বাংলায়ও রায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব নাগরিকেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। শান্তি ও উন্নয়নের জন্য আইন, নির্বাহী ও বিচার বিভাগের সমন্বয়ের বিকল্প নেই। 
তাই ইংরেজির পাশাপাশি বাংলায়ও মামলার রায় লেখার বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান শেখ হাসিনা।

০৬:৪৩ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার