ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

সাবেক বিচারপতি সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে ৪ কোটি টাকা ভুয়া ঋণ সৃষ্টি করে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

০৭:১৮ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার

বিশ্ব ইজতেমা শুরু ১০ জানুয়ারি

তাবলিগ জামাতের বৃহৎ সমাবেশ তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি

০৭:১০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার

পেঁয়াজের দাম কমলে পদত্যাগে ১ সেকেন্ডও লাগবে না বাণিজ্যমন্ত্রীর

প্রয়োজন হলে এক লাখ টন পেঁয়াজ বাজারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, দরকার হলে আগামী ৪০ দিনের মধ্যে এক লাখ টন পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামের বাজারে নিয়ে আসব। গত ছয় দিন ধরে মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ ঢুকতে শুরু করেছে।  মঙ্গলবার রাজধানীর ফারস হোটেলে এক মতবিনিময় সভায় এসব বলেন বাণিজ্যমন্ত্রী। ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয়’ সম্পর্কে এই মতবিনিময় সভা হয়।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বলা হচ্ছে, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পদত্যাগ করতে আমার এক সেকেন্ডও লাগবে না। তাতে পেঁয়াজের দাম যদি ঠিক হয়, তাহলে আমার তো কিছু যায় আসে না। এই মন্ত্রিত্ব কাজ করার জন্য, জব করার জন্য। তিনি বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে তাকে বহুবার বলা হয়েছে 'জেলে দেন, ক্রসফায়ারে দেন'।

১০:৫৪ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

গোলাপি বল : কোহালির উল্টো সুর সৌরভের

ইডেনে গোলাপি বলে দিনরাতের টেস্টে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তাঁর বিশ্বাসকেই সিলমোহর দিয়েছে। আর তাই প্রত্যেক সিরিজেই একটা গোলাপি বলের টেস্ট খেলুক ভারত, এমনই চাইছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।  বিশ্বক্রিকেটের বড় শক্তিগুলোর মধ্যে ভারতই শেষ দল হিসেবে খেলেছে গোলাপি বলের টেস্টে। গত মাসে ইডেনে ভারতের প্রথম দিনরাতের টেস্টে বিপক্ষে ছিল বাংলাদেশ। সেই টেস্ট সোয়া দুই দিনে শেষ হয়ে গেলেও গ্যালারিতে ছিল ক্রিকেটপ্রেমীদের ভিড়। যা টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের পক্ষে দুর্দান্ত ব্যাপার বলে মনে করছেন সৌরভ।

১০:৩৪ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকা রাষ্ট্রের জন্য লজ্জার

মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকাটা রাষ্ট্রের জন্য লজ্জার। এমনি মন্তব্য করলেন হাইকোর্ট। আদালত বললেন, মুক্তিযোদ্ধা ভাতা তাদের জন্য করুণা নয়, এটা তাদের অধিকার। মঙ্গলবার  মুক্তিযোদ্ধাদের বিষয়ে এক মামলার শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।  ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানান, রায় ঘোষণাকালে আদালত বলেছেন, ‘যথাসম্ভব সশরীরে হাজির হয়ে’ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করতে হবে। যদি কোনও মুক্তিযোদ্ধাকে গেজেট থেকে বাদ দিতে হয়, তাহলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নোটিশ দিয়ে তাদের বক্তব্য শোনারও নির্দেশনা দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত ৯০ দিনের মধ্যে রিটকারী ২০৮ মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করার নির্দেশ দেন।

১০:২৫ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

বিজয়ের মাসে গর্বের তিনটি সোনা আনলেন যারা

মহান বিজয়ের মাসের শুরুটা ভালো খবর নিয়ে এলো খেলাধুলায়। ১৩ তম এসএ গেমসে কারাতে ডিসিপ্লিনে সাফল্যের হাসি হাসছে বাংলাদেশ। মঙ্গলবার একই দিনে এই ডিসিপ্লিন থেকে এলো তিনটি সোনা। ছেলেদের বিভাগে আল আমিন দেশকে দ্বিতীয় সোনা জিতিয়ে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন প্রথমে। অন্যদিকে মেয়েদের বিভাগে মারজানা আক্তার পিয়া তৃতীয় ও হোমায়রা আক্তার অন্তরা চতুর্থ সোনা জিতে উপলক্ষটার বিশেষত্ব আরও বাড়িয়ে দিলেন।

০৩:৪৬ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিয়োগ করা হবে। এ ব্যাপারে নিয়োগ ২০১৯ প্রকাশিত হয়েছে। আসছে ২৬ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২০ তারিখ পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে লোক ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসএমএস- এর মাধ্যমে আবেদন শুরু ১ ডিসেম্বর ২০১৯ তারিখ। শেষ হবে ৩১ ডিসেম্বর ২০১৯ ।

০৩:৩১ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

দ্রুত পড়া, বোঝা ও মনে রাখার কৌশল

আমাদের মধ্যে অনেকেই চাইবেন যেন দ্রুত পড়তে পারেন, সেইসঙ্গে সব তথ্য গ্রহণও করতে পারেন। এ বিষয়টি আয়ত্ত করতে কয়েক দশক আগে থেকে মানুষ কিছু কৌশল অবলম্বন করে আসছে। এই আশায় যে তারা এক ঘণ্টার মধ্যে বড় কোনও বই পড়ে শেষ করে ফেলতে পারবেন।
এর মধ্যে সবচেয়ে প্রচলিত একটি কৌশল হল স্কিম রিডিং, যেটা আমরা কমবেশি সবাই কখনও না কখনও করেছি। স্কিম রিডিং হলো বইয়ের পাতায় প্রতিটি লাইনে কেবল চোখ বুলিয়ে যাওয়া এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বের করে বোঝার চেষ্টা করা। আর এই কাজটি সহজ করতে বইয়ের লাইন বরাবর হাতের আঙ্গুল বা কলম ব্যবহার করা হয়

০৯:৩৫ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

রাজশাহীর নোম্যান্সল্যান্ডে বিএসএফ’র চৌকি, আতঙ্ক

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের নোম্যান্সল্যান্ডের (জিরোলাইন) ওপরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি অস্থায়ী চৌকি স্থাপন নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে

০৮:২৬ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

জলবায়ুর কুফল মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার এটাই সময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিশ্বনেতার প্রতি আহ্বান জানিয়েছেন। 

০৭:৫৯ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু আগামী সপ্তাহে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

০৭:০৭ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের চলমান অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন

০৬:৫০ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

বাংলাদেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন দিপু 

নেপালে চলমান এসএ গেমসে প্রথম স্বর্ণ পদক জয় করে বাংলাদেশকে গর্বিত করলেন দিপু চাকমা। দেশটির কাঠমান্ডুতে সোমবার গেমসের প্রথম দিনে তায়কোয়ান্দো

০৬:২৯ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

নওগাঁয় ল্যাবে বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী গুরুতর আহত

 নওগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

১০:৩৩ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার

জমকালো আয়োজনে পর্দা উঠল ১৩তম এসএ গেমসের

দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ত্রয়োদশ আসরের পর্দা উঠল। রোববার হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুর নবনির্মিত দশরথ স্টেডিয়ামে বর্ণিল অনুষ্ঠানমালা

১০:২১ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার

১৬২৬৩ নম্বরে ফোন করুন, জরুরি স্বাস্থ্যসেবা নিন

জহুরার ৩ বছর বয়সী মেয়েটির ৩ দিন ধরে কাশি। এজন্য ভালো করে ঘুমাতেও পারছে না। আবার খাওয়ার সময় কাশি হলে বমিও করে দিচ্ছে। ঠিক হলো সন্ধ্যায় ডাক্তারের কাছে নিয়ে যাবেন। পরে পাশের বাসার ভাবীর সঙ্গে কথা বলেন তিনি।  ডাক্তারের কাছে যাওয়ার আগে স্বাস্থ্যসেবার জন্য তাকে একটি নাম্বারে ফোন দেয়ার কথা বলেন পড়শী। 
ভাবীর কথামতো, ১৬২৬৩ ডায়াল করেন জহুরা। কথা বলেন ডাক্তারের সঙ্গে। সব কথা শুনে কিছু ওষুধের নাম মেসেজ করে তার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেন চিকিৎসক। আর কিছু পরামর্শ দেন কিভাবে বাচ্চার যত্ন নিতে হবে।

১০:০৪ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার

স্বাস্থ্যখাতে ৩০ হাজার জনবল নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যত দ্রুত সম্ভব স্বাস্থ্য খাতে ২০ থেকে ৩০ হাজার জনবল নিয়োগ দেয়া হবে। 
রোববার ‘সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস

০৯:৪৫ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার

রাজিব-দিয়াকে পিষে হত্যা, ২ চালকসহ ৩ জনের যাবজ্জীবন

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের দুই চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত

০৯:৩২ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার

পদ-পদবির লোভে লবিংয়ে ব্যস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা : রাষ্ট্রপতি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসনের বিভিন্ন পদ-পদবি পাওয়ার লোভে শিক্ষা কার্যক্রমে ঠিকমতো অংশ নিচ্ছেন না, বরং তারা বিভিন্ন লবিংয়ে ব্যস্ত। এ মন্তব্য করলেন বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে সভাপতির ভাষণে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বর্তমানে শিক্ষকরা প্রশাসনের বিভিন্ন পদ-পদবি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ঠিকমতো অংশ নিচ্ছেন না, অনেকে নিজের স্বার্থের জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিছপা হন না। ছাত্র-শিক্ষক সম্পর্ক ভুলে গিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট লেনদেনে সম্পৃক্ত হন। এটি অত্যন্ত অসম্মান ও অমর্যাদাকর। আপনারা ব্যক্তিগত চাওয়া ও পাওয়ার জন্য নীতি এবং আদর্শের সঙ্গে আপস করবেন না।

১১:৪৩ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নয়া সভাপতি আজাদ, রিয়াজ সম্পাদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হলেন রফিকুল ইসলাম আজাদ। সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজ চৌধুরী। রফিকুল ইসলাম আজাদ ভোট পেয়েছেন ৫৫০টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট। এছাড়া রাজু আহমেদ ১৯৩ ভোট, শরিফুল ইসলাম (বিলু) ৭৫ ভোট এবং শামসুল হক বসুনিয়া ৩ ভোট পেয়েছেন।  সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নুরুল ইসলাম হাসিব, রিয়াজ চৌধুরী ও শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল)। এদের মধ্যে রিয়াজ চৌধুরী ৫৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার থেকে দুই ভোট কম বা ৫৬৫ পেয়েছেন নুরুল ইসলাম হাসিব। এ পদের আর এক প্রার্থী শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল) পেয়েছেন ১৮৩ ভোট।

১০:২৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

সড়ক আইন বাস্তবায়নে নতি স্বীকার করা যাবে না: কাঞ্চন

সড়ক আইন বাস্তবায়নে কোনও মহলের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

০৮:৫৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

যেভাবে এত পরিচ্ছন্ন দেশ হয়ে উঠলো জাপান?

সারাদিনের সব ক্লাস শেষে শিক্ষার্থীরা স্কুল ব্যাগ নিয়ে অপেক্ষা করছে কখন বাড়ি যাবে। তারা ধৈর্য্য সহকারে শুনছে শিক্ষক পরবর্তী দিনের সময়সূচী সম্পর্কে কিছু বলছেন। শিক্ষকের শেষ শব্দগুলো ছিল-ওকে, সবাই শোনো আজকের ক্লিনিং রোস্টার। প্রথম ও দ্বিতীয় সারি শ্রেণীকক্ষ পরিষ্কার করবে। তৃতীয় ও চতুর্থ করিডোর, সিঁড়ি আর পঞ্চম লাইনে যারা আছো, তারা টয়লেটগুলো পরিষ্কার করবে।
পঞ্চম সারি থেকে কিছুটা কান্নার মতো শব্দ এলেও শিশুরা উঠে দাঁড়ালো এবং ক্লাসরুমের পেছনে রাখা সব উপকরণ নিয়ে টয়লেটের দিকে দৌড়ে গেলো। এটি জাপানে সারাদেশের স্কুলগুলোর একটি পরিচিত দৃশ্য

০৮:৪৭ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

চুরির টাকায় ভোগ-বিলাস সরকার সহ্য করবে না: প্রধানমন্ত্রী

অবৈধ পথে অর্থ উপার্জনকে একটি রোগ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সতর্ক করে বলেছেন, চুরির টাকা দিয়ে ভোগ-বিলাসে জীবন কাটানো সরকার সহ্য করবে না।

০৮:০৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

এবার পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা

সন্ত্রাসী হামলার ১০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ হতে যাচ্ছে। দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পূর্ণ সদস্যের দল নিয়ে দেশটি সফর করবে শ্রীলঙ্কা।

০৬:৫৯ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার