ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস

সাকিবকে নিয়ে যা বললেন স্ত্রী শিশির

সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির এ বিষয়ে পরিচয় দিয়েছেন শক্ত মানসিকতার। জানিয়েছেন, জীবনে কঠিন সময় আসবেই, আর এগুলোকে শক্তভাবে মোকাবিলা করতে পারাটাই কিংবদন্তিদের উদাহরণ। এসব বিষয় লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন শিশির।

১১:৩৬ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

সবার সমর্থন থাকলে আগের থেকে স্ট্রং হয়ে ফিরবো : সাকিব (ভিডিও)

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যে শাস্তি দিয়েছে তা মেনে নিয়ে সাকিব আল হাসান বলেছেন, সবার সমর্থন থাকলে আগের থেকে শক্তিশালী হয়ে ফিরবেন। আইসিসির রায় ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। সাকিব বলেন, দুর্নীতির বিরুদ্ধে আইসিসির যে অবস্থান এবং সেজন্য আমার বিরুদ্ধে যে শাস্তি তা আমি মাথা পেতে নিচ্ছি। সবার সমর্থন থাকলে নিষেধাজ্ঞা শেষে আগের থেকে শক্তিশালী হয়ে ফিরব। 

০৯:১৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

সাকিবের বদলে নেতৃত্বে মাহমুদুল্লাহ

ভারতের বিপক্ষে টাইগার স্কোয়াড

অলরাউণ্ডার সাকিব আল হাসানকে বাদ রেখেই ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য পরিবর্তিত দল ঘোষণা করলো বিসিবি। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত দলে নতুন করে যুক্ত হয়েছেন তাইজুল ইসলাম, আবু হায়দার রনি এবং মোহাম্মদ মিঠুন।  এর আগে ইনজুরির কারণে বাদ পড়েন মোহাম্মদ সাইফুদ্দিন। স্ত্রী সন্তানসম্ভাবা হওয়ায় নিজেকে সরিয়ে নেন তামিম। আর আইসিসির নিষেধাজ্ঞায় পড়ায় ছিটকে যান সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ।

০৮:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

যে খেলাটাকে এতো ভালোবাসি সেখানে নিষিদ্ধ হলাম

আমি সত্যিই দু:খিত

ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার তথ্য আইসিসিকে না দেওয়ায় বড় শাস্তি পেলেন সাকিব আল হাসান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা দুই বছর নিষিদ্ধ করলো তাকে। এর মধ্যে আছে - এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। শাস্তি মাথা পেতে মেনে নিয়েছেন সাকিব। তবে ভীষণ অনুতপ্ত এই বিশ্বসেরা অলরাউণ্ডার । দুঃখ প্রকাশ করেছেন আইসিসিতে দেয়া বিৃবতিতে।

০৮:২২ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

২ বছর নিষিদ্ধ সাকিব

১৮ মাস নয়, ২ বছরের জন্য নিষিদ্ধ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষিদ্ধ করলো ।  ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করলেও আইসিসি কিংবা বিসিবিকে না জানানোর কারণেই এই শাস্তি আরোপ করলো আইসিসি।

তবে, দোষ স্বীকার করার কারণে, ১ বছরের শাস্তি বাতিল করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আইসিসির পক্ষ থেকেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে আগামী এক বছর নিষিদ্ধ থাকবেন তিনি।

০৭:৫৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ও ভুল করেছে

সাকিবের পাশে থাকবে বিসিবি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি  সাকিব আল হাসানের পাশেই থাকবে। তবে আইসিসি তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বেশি কিছু করার থাকবে না। জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে সরকারপ্রধানের এ মন্তব্য আসে। 

 

০৫:৩০ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

মিসেস ট্যুরিজম গ্লোবসহ ৬ টাইটেল জিতলেন বাংলাদেশের ঐশী

ফিলিপাইনের ম্যানিলাতে হয়ে গেলো “মিসেস ট্যুরিজম” এর ওয়ার্ল্ড ফাইনাল। ২৮ অক্টোবরের এ আয়োজনে ২৬টি দেশের সাথে লাল সবুজ পতাকা হাতে বাংলাদেশ থেকে অংশ নেন ফারহানা আফরিন ঐশী। গ্র্যান্ড করনেশন নাইটে “মিসেস ট্যুরিজম গ্লোব”সহ মোট ৬টি টাইটেল জিতে নেন ২২ বছরের স্বপ্নবাজ সুন্দরী ঐশী।

০১:৪৬ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

জেএসসি-জেডিসিতে পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২

জিপিএ-৪ এ বছর নয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে শনিবার। তবে  জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের সর্বোচ্চ মান জিপিএ ৪ এ বছর দেয়া যাচ্ছে না। শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন আগামী বছর থেকে এটি কার্যকর হচ্ছে।   তিনি বলেন, এটি নিয়ে কাজ করা হচ্ছে, এটি এবার থেকে কার্যকর হবে না। এটা আগামী বছর যে জেএসজি-জেডিসি পরীক্ষা হবে, সেটা থেকে ইন্ট্রোডিউস করার লক্ষ্য নিয়ে কাজ করছি।

০১:৩৬ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

আলোচনার তুঙ্গে ক্রিকেটপাড়া

সাকিবের কী হবে ?

দেশের ক্রিকেটে এখন নানান নাটকীয়তা। কিছু খেলোয়াড়-কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনার তুঙ্গে এখন বাংলা ক্রিকেট। ভারত সফরের ঠিক আগ মুহূর্তে ক্রিকেটারদের আন্দোলন, একাধিক ক্রিকেটারের সফরসঙ্গী হতে অনিশ্চয়তা, বিসিবি থেকে অলরাউন্ডার সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ; এসব বিষয় নিয়ে গেল কয়েকদিন ধরেই উত্তাল ক্রিকেটপাড়া। এই সফরে সাকিবের সঙ্গী হওয়া না হওয়া নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন দেশের ক্রিকেট ভক্তদের জন্য এসেছে নতুন দুঃসংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা মিরপুরের ক্রিকেট পাড়া থেকে শুরু করে দেশজুড়ে। 

১১:২৯ এএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

এবারও ইজতেমা ২ পর্বে

বিরোধ কাটেনি আয়োজক দু’গ্রুপের মুসল্লীদের

তাবলিগ জামাতের এবারেরও বিশ্ব ইজতেমা হবে দুই পর্বে। তাবলিগের দুই গ্রুপের বিরোধ না মেটায় আগামী ২০২০ সালের ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্বে হবে মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমা। ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলিগের দুই পক্ষের নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আগামী জানুয়ারি মাসে আলাদাভাবে উভয় পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে। 

 

১১:১০ এএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

রাতের কোন সঙ্গী নেই নায়িকা মৌনির

মৌনী রায়। পর পর উপহার দিয়েছেন সুপারহিট ছবি। সব মিলিয়ে বর্তমান সময়টা বেশ ভালই কাটছে তার। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ছবিতে তার অভিনয় মন কেড়েছে ভক্তদের।    অভিনেত্রী মৌনি রায়। ভারতীয় টিভি ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। এখন সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে মৌনির অভিনয় মন কেড়েছে ভক্তদের। আসছে ২৫ অক্টোবর মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘মেড ইন চায়না’। 

১১:১২ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

যেসব কারণে শীতের শুরুতে খাবেন আমলকি

দরজায় কড়া নাড়ছে শীত।  এসময়ে দরকার বাড়তি যত্ম। এক্ষেত্রে দারুণ কার্যকরী আমলকি। শরীর ঠিক রাখতে এর বিকল্প নেই। শীতকালে এটি নিয়মিত খেলে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

গলার ব্যথা কমে
আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এক গ্লাস আমলকি রসে পরিমাণ মতো আদা এবং মধু মিশিয়ে খেলে গলার ব্যথা কমে। সেইসঙ্গে কফ ও সর্দি-কাশির প্রকোপ কমে। তাই শীতকালে ঠাণ্ডা-গরম পরিস্থিতিতে গলা ব্যথা শুরু হলে আমলকির রস কাজে লাগাতে দেরি করবেন না।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরে প্রবেশ করার পর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে তোলে। ফলে ছোট-বড় কোনো রোগই ধারেকাছে ঘেঁষতে পারে না। সেই সঙ্গে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানও বের করে দেয়। ফলে সুস্থ থাকা যায়।

০৭:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

তথ্য ছিল ভারত সিরিজ বানচাল হবে: পাপন

বেতন-ভাতাদি বাড়ানোসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে আন্দোলনে নামেন সাকিব-তামিমরা। পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

০৭:০৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

বিএনপির এমপি হারুন জামিন পেলেন

বিএনপির এমপি হারুনুর রশীদকে ৬ মাসের অন্তবর্তী জামিন দিলেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

০৬:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

মিসরের পেঁয়াজ এলেই দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, সপ্তাহ খানেকের মধ্যে মিসর থেকে পেঁয়াজ আসবে। সেগুলো এলেই পেঁয়াজের দাম কমবে।

০৬:০৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

আগামী বছর সরকারি ছুটি ২২ দিন

২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে এ তালিকা অনুমোদন দেয়া হয়।
সাধারণ ও নির্বাহী আদেশে চলতি বছর মোট ছুটি ২২ দিন। এর মধ্যে ৮ দিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আগামী বছরও একই থাকতে পারে।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য দেন। 
তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) ।
এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

০৫:৫০ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

একটা ছবির দাম ২২৫ কোটি ৮৪ লাখ টাকা!

ইতালির বিখ্যাত চিত্রশিল্পী চিমাবুয়ের আঁকা একটি চিত্রকর্ম। পাওয়া গিয়েছিল ফ্রান্সে এক বৃদ্ধার রান্নাঘরে। নিলামে সেটি বিক্রি হলো রেকর্ড গড়া দামে।   রোববার চিত্রকর্মটির দাম ওঠে ২৪ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২৫ কোটি ৮৪ লাখ টাকা।

১২:৪১ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

মেয়েদের সামনে প্রকাশ্যে পিতাকে উলঙ্গ করে পেটালেন তিনি (ভিডিও)

ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজার। শত শত মানুষ ও দুই মেয়ের সামনে উলঙ্গ করে মোটরশ্রমিক জসিমকে নির্যাতন করলেন এক যুবক। একাধিক মামলার আসামি ওই যুবকের নাম হাসান। 

১১:৫৪ এএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

মাইলস্টোনে প্ল্যান্ট ফর প্ল্যানেট

গাছ লাগানো উৎসবে মাতলো ছাত্রীরা

নগরে পরিবেশ রক্ষা এবং সবুজায়ন নিয়ে কাজ করা সংগঠন - গ্রিন সেভার্স ও সেইলর ৪৪ তম Sailor Green Savers Plant for Planet অনুষ্ঠান আয়োজন করলো ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে।  রোববার সকালে তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে অংশ নেন এই প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ।  আনন্দঘন পরিবেশে ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ও অংশিদারিত্বে গড়ে দেয়া হলো একটি নান্দনিক বিদ্যালয় বাগান। 

০৭:৫৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রোববার

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় বিপুল মদ-সিসা-ক্যাসিনো সামগ্রী

চলচ্চিত্র প্রযোজক ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সন্ধ্যায় চালানো এ অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ক্যাসিনো সরঞ্জাম আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এতে বিপুল পরিমাণ বিদেশি মদ আগে কোন ক্যাসিনো এবং বারে পাওয়া যায়নি। 

০৬:৫৫ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রোববার

হাইকোর্টের রুল

জনসমাগম ও কর্মস্থলে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ কেন নয়

সরকার পরিচালিত-নিয়ন্ত্রিত বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিং মল, বিমানবন্দর, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মত জনসমাগমস্থলে  ‘ব্রেস্ট ফিডিং কর্নার’  স্থাপনের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করলেন হাইকোর্ট। ন’মাস বয়সী এক শিশু ও তার মায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।

ওইসব স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্নার স্থাপনে একটি প্রস্তাব তৈরির জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে কেন নির্দেশ দেয়া হবে না - তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

০৪:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রোববার

পেঁয়াজ: নভেম্বর পর্যন্ত দামের কষ্ট সইতে বললেন বাণিজ্যমন্ত্রী

দেশের মানুষকে পেঁয়াজের বাড়তি দাম আরও কিছুদিন সহ্য করার আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 
পেঁয়াজের দাম ফের বাড়া নিয়ে তিনি বললেন, ‘আর একটু কষ্ট সহ্য করুন। আমরা আশা করছি নভেম্বরের শেষদিকে দেশে চাষ হওয়া পেঁয়াজ বাজারে আসবে। ওই সময় ভারত থেকেও পেঁয়াজ আসবে। এতে দাম কমে যাবে।’ টিপু মুনশি বলেন, ‘আমাদের দেশে পেঁয়াজের মোট চাহিদা ২৬ লাখ টন। উৎপাদিত হয় ২২-২৩ লাখ টন। এরমধ্যে আবার পচে নষ্ট হয়ে যাওয়ায় আমাদের ৭-৮ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। ভারত থেকেই মূলত আমরা বেশিরভাগ পেঁয়াজ আমদানি করি। কিন্তু এবার ভারত কোনও যোগাযোগ ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে আমরা সমস্যায় পড়েছি।’

১০:৫৯ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার

মা-সন্তানের ভাষা শেখা

মা চুপ করতো, তুমি কি ইংরেজি পার?

এখন প্রায়শই সন্তানদের মাকে বলতে শোনা যায়, “মা তুমি চুপ করতো, তুমি কি ইংরেজি পার?” অথবা “তুমি এসব বুঝবেনা”  . . . ।  এ ধরনের কথাগুলো একজন মাকে লজ্জিত করে। কখনো কখনো অসহায় করে তোলে। আর দিনে দিনে সন্তানের সাথে বাড়তে থাকে মায়ের দূরত্ব। এক পর্যায়ে সন্তানেরা ভুলের পথে পা বাড়ালেও বুঝতে অনেক দেরি করে ফেলে পরিবার।

১০:৪০ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার

গ্রিন সেভার্স-সেইলর প্ল্যান্ট ফর প্ল্যানেট এবার মাইলস্টোনে

নগরে পরিবেশ রক্ষা এবং সবুজায়ন নিয়ে কাজ করা সংগঠন - গ্রিন সেভার্স ও সেইলর ৪৪ তম Sailor Green Savers Plant for Planet অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। ২৭ অক্টোবর রোববার সকাল ৯ টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে অংশ নেবেন এই প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ।  ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ও অংশিদারিত্বে গড়ে দেয়া হবে একটি নান্দনিক বিদ্যালয় বাগান। 

১০:১৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার