জাপানের সেরা তরুণ বিজ্ঞানী বাংলাদেশের ডা. আরিফ
এ বছর জাপানের সেরা তরুণ বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশের ডা. আরিফ হোসেন। জাপান মেডিকেল সায়েন্সের ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় ঘটনা। ৬১ বছরের ইতিহাসে এই প্রথম কোন নন-জাপানিজকে এ গৌরবময় পুরস্কারের জন্য নির্বাচন করা হলো।গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্মগ্রহণ করা এ তরুণ বর্তমানে জাপানের একটি গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চার হিসেবে কর্মরত।জাপানিজ সোসাইটি অব ইনহেরিটেড ম্যাটাবলিক ডিজঅর্ডার্স Lysosomal diseases - এর mechanisms এবং চিকিৎসা আবিষ্কারের জন্য ডা. মো. আরিফ হোসেনকে এ সম্মান দিয়েছে । সংস্থাটি প্রতিবছর সেরা জাপানিজ তরুণ বিজ্ঞানী নির্বাচন করে।
০৭:২৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
মসজিদের দানবাক্সে দেড় কোটি টাকা, ডলার-স্বর্ণালংকার
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ড পরিমাণ ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা পাওয়া গেছে। শনিবার বিকেলে গণনা শেষে এ টাকার হিসাব পাওয়া যায়। টাকা ছাড়াও দান হিসেবে অনেক স্বর্ণালঙ্কার পাওয়া যায় দানবাক্সে। প্রায় সাড়ে তিন মাস পর এ পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পাগলা মসজিদের দানবাক্স থেকে এ পর্যন্ত এটিই সর্বাধিক পরিমাণ টাকা পাওয়ার রেকর্ড। এর আগে পাগলা মসজিদের দানবাক্স থেকে সর্বোচ্চ ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা পাওয়া গিয়েছিল।
০৬:৫৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
স্বপ্নবাজ তারুণ্যের স্রোতে বিকশিত হোক জরাগ্রস্ত সমাজ-সভ্যতা
`ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।‘
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন, নবীনদের আঘাত করেই সমাজ সভ্যতার সমস্ত জঞ্জাল সরাতে হবে। দূরন্ত তারুণ্যের আছে সেই দুর্বার শক্তি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম "যৌবনের গান" প্রবন্ধে বলেছেন "যে চাঁদ সাগরে জোয়ার জাগায় সে তার শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ "।
তাই বুঝি সে শক্তি মাঝে মাঝে পথভ্রষ্ট হয়ে পড়ে, অপশক্তি, অপযুক্তির খপ্পরে পড়ে যায়।
০৬:২৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
সিনেমাপাড়ার নেতৃত্বে ফের মিশা-জায়েদ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফের সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলেন চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার দিবাগত রাত ২ টায় ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।
এতে সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২২৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে জায়েদ পেয়েছেন ২৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট।
১২:৩১ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
অফিস পলিটিক্স থেকে সুরক্ষার উপায়
অফিস পলিটিক্স যেকোনো প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। চাকরিজীবীর ক্যারিয়ার উন্নয়নেও বাধা সৃষ্টি করে এটি। তাই এ থেকে নিজেকে দূরে রাখাটাই বুদ্ধিমানের কাজ।
০৯:০২ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
বৃষ্টি ঝরবে আরও, তবে এটা শীতের পূর্বাভাস নয়
রাজধানীসহ সারাদেশে আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে রোববার থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ বাদে বৃষ্টির প্রবণতা কমে আসবে।
০৮:৩৬ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, টেক্কা দিচ্ছে কাঁচামরিচের ঝাল
ফের বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির কেজিপ্রতি দাম বেড়েছে ২০ টাকা। এখন প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। গত সপ্তাহে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১০০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৯৫ টাকায় বিক্রি হয়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, কচুক্ষেত, রামপুরা , মহাখালী, উত্তরা, মগবাজার, সেগুনবাগিচা কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
অবশ্য সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) বলছে, এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। আর দেশি পেঁয়াজে বেড়েছে ১০ টাকা। সংস্থাটি বলছে, এদিন বাজারগুলোয় আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১১৫ টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকায়।
০৮:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
খুলে দেয়া হয়েছে সামহোয়্যার ইন ব্লগ
বাংলা ব্লগ সাইট ‘সামহোয়্যার ইন ব্লগ’ খুলে দেয়া হয়েছে। সাইটটিতে আগের মতোই ঢোকা যাচ্ছে। এটি ৮ মাস বন্ধ ছিল।
০৭:২৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
‘চিকিৎসার জন্য বিদেশে যেতে চান খালেদা জিয়া’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে
০৭:২০ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
ক্রিকেটারদের জন্য পানি নিয়ে মাঠে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
কোনো ম্যাচ চলাকালীন পানিপানের বিরতিতে সাধারণত দলের দ্বাদশ খেলোয়াড় ডাগআউট থেকে দৌড়ে পানির বোতল নিয়ে মাঠে যান।
০৬:২১ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
এখনই দরকার ‘কমন স্পেস’ ব্যবহারে বিশেষ আইন
এখন বর্তমানে যে অবস্থা, দেশে অতিদ্রুত ‘ফ্ল্যাট মালিক এবং নগর ব্যবস্থা’ বিশেষ আইন করা উচিত। একটা ভবনে ফ্ল্যাট কিনলেই আপনার কি কি অধিকার বর্তায়, আর কি কি বর্তায় না - এ ব্যাপারে সুসম্পূর্ণ লিখিত আইন দরকার। জনস্বার্থে তার ব্যাপক প্রচারও দরকার। এছাড়া এই নগরায়নের যুগে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে বসবাস সম্ভব হবে না। এবং তা হচ্ছেও না।
০৫:৩৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
অনুগ্রহ করে জবাব দিন
আমরা যে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলাম, সেই বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয় এক নয়। সার্বিকভাবে অন্যসব বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়েরও শিক্ষার মানের অনেক অবনতি ঘটেছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের এই অবনতি কোনোদিন মেনে নিতে পারিনি। এই চরম দুঃখবোধ রয়েই গেছে।
১১:২৬ এএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
কেউ অমন প্রস্তাব দিলে সপাটে চড় কষাতে ভয় নেই নায়িকা মুমতাজের
সিনেমাপাড়ায় যৌন হেনস্থার বিষয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা। এরই ধারাবাহিকতায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের আরেক নায়িকা মুমতাজ সরকার।
টলিউড ও বলিউডে কাজ করতে গিয়ে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে সম্প্রতি এক সাক্ষাতকারে জানান তিনি। মুমতাজ বলেন, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক প্রতিভা রয়েছে। কিন্তু মুম্বাইয়ে কাজ করতে গিয়ে অনেকেই কম পারিশ্রমিকে রাজি হচ্ছেন, এতে নিজের তো বটেই সঙ্গে অন্যদেরও ক্ষতি করছেন। তার মানে কি পারিশ্রমিক মনের মতো হয়নি বলেই বলিউডে আরও দুটো ছবির সুযোগ ছাড়তে হয়েছিল?
১০:২০ এএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
এবার পঙ্কজকেও না করে দিলেন শেখ হাসিনা
স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেয়ার পর এবার সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে আসন্ন সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বৃহস্পতিবার তাকে জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
১১:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
মা হচ্ছেন বিপাশা বসু?
বিপাশা বসু কি অন্তঃসত্ত্বা? এমনই রব উঠেছে বলিউডের আনাচে কানাচে। তার ছবি দেখে সোশ্যাল সাইটে জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে
১০:১৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ঠাকুরগাঁওয়ের মেয়ে শিলা
প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শিলা।
০৯:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
খাদ্যপণ্যের ফরমালিন দূর করবেন যেভাবে
বর্তমানে ফরমালিন ছাড়া খাদ্যপণ্য পাওয়া প্রায় দুষ্কর। ফলমূল থেকে শুরু করে মাছ, মাংস, শাকসবজি, দুধে পর্যন্ত এ রাসায়নিক দেয়া হয়। ফরমালিনযুক্ত এসব খাবার খেয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
ফরমালিন হলো ফরমালডিহাইডের পলিমার। ফরমালডিহাইড দেখতে সাদা পাউডারের মতো। ফরমালিন মূলত টেক্সটাইল, প্লাস্টিক, পেপার, রং, কনস্ট্রাকশন ও মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। এতে ফরমালডিহাইড ছাড়া মিথানল থাকে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
০৮:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ভিডিও কলে দেখা-কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, ভিডিও কলের মাধ্যমে স্বজনদের দেখা ও কথা বলার সুযোগ পাবেন বন্দিরা
০৮:১৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
আমি মানব ইতিহাসের সবচেয়ে উন্নত মানুষ: ট্রাম্প
নিজেকে মানব ইতিহাসের সবেচেয়ে উন্নত মানুষ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৭ সম্মেলন আয়োজন
০৭:৩৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ভারতের দল ঘোষণা
একদিকে বাংলাদেশের ওপর দিয়ে বড় ঝড় বয়ে গেল। অন্যদিকে সিরিজ নিয়ে পরিকল্পনায় ব্যস্ত ভারত। টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে
০৭:১৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
নুসরাত খুনে কোন্ আসামির ভূমিকা কী ছিল ?
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তারই মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে এ কথা।
মামলার তদন্তে এসেছে, আসামিরা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার অনুগত ছিলেন। আর অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় তারা নুসরাতের ওপর ক্ষিপ্ত হন। যার ফলশ্রুতিতে প্রাণ দিতে হয় এইচএসসি পরীক্ষার্থী নুসরাতকে।
ঘটনার সময় আলিম পরীক্ষা দিচ্ছিলেন নুসরাত। ৬ এপ্রিল পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্র সাইক্লোন শেল্টারের ছাদে নুসরাতকে কৌশলে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। অগ্নিদগ্ধ নুসরাতকে ঢাকায় এনে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। ৫ দিন চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ১০ এপ্রিল মারা যান তিনি।
০৫:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
বৃষ্টি ঝরবে আরো ক’দিন
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি ঝরছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। কোথাও কখনও ভারি, কখনও হাল্কা। তবে শনিবার বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়াতে পারে। এমনিই আভাস রয়েছে আবাহাওয়া পূর্বাভাসে। অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে আগামী মঙ্গলবার নাগাদ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
০১:১৮ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
নুসরাতকে পুড়িয়ে হত্যা : ১৬ আসামির ফাঁসির রায়
অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। হত্যাকাণ্ডের ৭ মাসের মাথায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডিত আসামিদের মধ্যে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ছিলেন নৃশংস এই হত্যাকাণ্ডের হুমুকদাতা।
১২:২০ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ধর্মঘট স্থগিত, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
বিসিবির সঙ্গে বৈঠকে অধিকাংশ দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের টি টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, বোর্ডের প্রতিশ্রুতির ভিত্তিতে জাতীয় দলের ক্রিকেটাররা ভারত সফর সামনে রেখে ২৫ অক্টোবর ক্যাম্পে যোগ দেবেন। আর ঘরোয়া লিগের ক্রিকেটাররা মাঠে ফিরবেন শনিবার থেকে।
বিসিবি কার্যালয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানান, বোর্ডের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিত করে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। একই সঙ্গে শনিবার থেকে ক্রিকেটারদের মাঠে ফেরার কথাও জানান তিনি।
১১:৩১ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- দিনে কত কাপ চা পান করা উচিত
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’

























