রান আছে উইকেটে: মাহমুদউল্লাহ্
দিল্লিতে প্রথম খেলবে বাংলাদেশ। উইকেট নিয়ে তাই পূর্ব ধারণা কম। আর কৌতুহলও বেশি। ম্যাচের আগের দিনের উইকেট দেখে মাহমুদউল্লাহর মনে হয়েছে, বেশ রান আছে। অন্যদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা উইকেট বুঝতে অপেক্ষা করতে চান ম্যাচের দিন পর্যন্ত। অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার সন্ধ্যা সাতটায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
০৯:৩৬ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
সাফল্য ম্লান করছে বিচারবহির্ভূত হত্যা
বাংলাদেশে জঙ্গিবাদ কমেছে
বাংলাদেশে জঙ্গি হামলার গতি ও মাত্রা ধারাবাহিকভাবে কমেছে। জানিয়েছে আমেরিকা। ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোজিম-২০১৮’শীর্ষক বৈশ্বিক বার্ষিক জঙ্গিবাদবিষয়ক মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে ২০১৮ সালের জঙ্গিবাদ পরিস্থিতি সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশ অংশে বলা হয়েছে, ২০১৮ সালে বাংলাদেশে জঙ্গি হামলার গতি ও মাত্রা ধারাবাহিকভাবে কমেছে। যদিও আলাদা ঘটনায় একজন সেক্যুলার লেখক খুন ও একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক গুরুতর আহত হয়েছেন।
০৮:৪০ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
কিশোর আলোর অনুষ্ঠানে আবরারের মৃত্যু
দৈনিক প্রথম আলোর বিশেষায়িত ম্যাগাজিন কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার রাহাতের মৃত্যুতে চলছে তুমুল সমালোচনা-ক্ষোভ বিক্ষোভ। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ শিক্ষার্থীদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে তদন্ত কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাসে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার (১৫)। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা বলছে, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই আবরারকে এভাবে মারা যেতে হয়েছে।
০২:৫৮ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
গুজব রটনাকারীদের শনাক্ত করা হচ্ছে
জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু
সারা দেশে শুরু হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিন শনিবার জেএসসি শিক্ষার্থীরা বাংলা এবং জেডিসি শিক্ষার্থীরা কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা দিল। সারাদেশের ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এ পরীক্ষা হচ্ছে। ২৯ হাজার ২৬২ প্রতিষ্ঠানের ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
০২:২৮ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী দেড় হাজার
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী রয়েছে প্রায় দেড় হাজার। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ তালিকা তৈরী করেছেন। জানালেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করেছেন। তাতে দেড় হাজার জনের নাম রয়েছে। আগামী সম্মেলনের মধ্য দিয়ে এসব অনুপ্রবেশকারী তথা বিতর্কিত ও অপকর্মকারী লোকজন যাতে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে না আসতে সেজন্য তালিকাটি বিভাগের দায়িত্বপ্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১০:৩৬ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
কামড়ালো বিষধর সাপ, বাঁচতে আঙুল কাটলেন তিনি
পাহাড়ে কাজ করতে গিয়েছিলেন ৬০ বছরের ঝাং। পাহাড়ের জঙ্গলে তার হাতে কামড়ে দেয় দিনাগকিস্ট্রোজন অ্যাকুটাস নামের বিষাক্ত সাপ। সেই বিষধর সাপের কামড় খেয়ে ভয় পেয়ে যান ঝাং। নিজের প্রাণ বাঁচাতে তিনি ছুরি দিয়ে নিজের তর্জনী কেটে ফেলেন। তার পর সেখানে লাগিয়ে নেন দড়ি। ঝাংয়ের এই ‘কাণ্ড’ নিয়েই আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
০৯:১৬ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
শিল্পপতির বাসায় ২ নারীকে গলা কেটে হত্যা
রাজধানীর ধানমন্ডিতে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ি থেকে বাড়ির মালিক ও তার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ধানমণ্ডি থানার ওসি আবদুল লতিফ বলেন, ২৮ নম্বর (নতুন ১৫) রোডের ওই বাসার চতুর্থ তলায় লাশ দুটো পাওয়া গেছে। খবর পেয়ে আমাদের লোক ওই বাসায় গেছে। দুটো লাশ একই ঘরে ছিল। ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে। আজ বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
০৯:০৭ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন করিনা
আগামী বছরের ২১ ফেব্রুয়ারী মেলবোর্নে শুরু হবে মহিলাদের আইসিসি টি-২০ বিশ্বকাপ। শুক্রবার সেই টি-২০ বিশ্বকাপেরই ট্রফি উন্মোচন করলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। মেলবোর্নে মহিলাদের টি-২০ বিশ্বকাপের ট্রফির পাশাপাশি তিনি উন্মোচন করলেন পুরুষদের টি-২০ বিশ্বকাপের ট্রফিও। অষ্ট্রেলিয়াতে পরের বছর ১৮ অক্টোবর থেকে বসবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ জয়ের আসর।
০৭:০৬ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
জান্নাতীর মুখের হাসি
বেশ কিছু দিন আগের কথা। একটি প্রতিষ্ঠান শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। কারণ, শিশুদের অনেক অনুষ্ঠানে এবং মাঝে মাঝে বাচ্চাদের স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ পাই। তবে এবারে যে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেটি অন্য যেকোনও অনুষ্ঠান থেকে ভিন্ন। কারণ, এই অনুষ্ঠানে এসেছে ঢাকা শহরের বিভিন্ন বাসার ছোট ছোট গৃহকর্মীরা।
০৬:৪৭ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
পাখির অভয়াশ্রম বাঘা খোর্দ্দ বাউসার আমবাগান
রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রাম। এ গ্রামে রয়েছে অসংখ্য আমগাছ। এর মধ্যে প্রায় ৫০টি গাছে বাচ্চা ফোটানোর জন্য বাসা বেঁধেছে দেশি পাখি — শামুকখোল। দুয়েক সপ্তাহের মধ্যে বাচ্চা পাখিগুলো উড়ে চারদিকে ছড়িয়ে যাবে।
গাছ মালিকেরা জানিয়েছেন, তারা ভাগ্যবান। কারণ, বাঘায় অনেক আমবাগান, অসংখ্য গাছ। কিন্তু সবার গাছে বাসা বাঁধে না পাখি। খোর্দ্দ বাউসা গ্রামের কয়েকজনের গাছে বাসা বেঁধেছে।
০১:১০ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
সৌদিতে এবার নারীদের রেসলিং
পরিবর্তনের হাওয়া বইছে রক্ষণশীল সৌদি আরবে। তাতে এবারের নতুন সংযোজন নারীদের রেসলিং। বৃহস্পতিবার ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের (ডব্লিউডব্লিউই) আয়োজনে রিয়াদের ফাহাদ কিং স্টেডিয়ামে হলো এ লড়াই হয়। এতে অংশ নেনে ডব্লিউডব্লিউই তারকা লেসি ইভান্স ও নাটালি।
১২:৫৭ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
মৃত্যুর প্রহর গোনা রনি পেলেন ১৭ কোটি!
পরিবহন বিভাগ থেকে অবসর নেয়ার পর গেল জানুয়ারিতে কোলন ক্যানসার ধরা পড়ে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার অধিবাসী রনি ফস্টারের। এরপর শুরু হয় কষ্টকর চিকিৎসা। করা হয় অস্ত্রোপচার। এরপর শুরু হয় কেমোথেরাপি। একদিকে ব্যয়বহুল চিকিৎসা, অন্যদিকে শারীরিক কষ্ট। সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছিল রনির জীবন। তবে শেষ কেমোথেরাপি নেয়ার আগে তার জীবনে ঘটে গেল চমকপ্রদ এক ঘটনা। লটারিতে টাকা জিতে পাল্টে গেল তার জীবনবোধ।
১২:৪৮ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
আন্দোলনে আহসানউল্লাহ্ ভিসি’র পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ঢাকার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলম। ‘স্বেচ্ছাচারিতা’সহ বিভিন্ন অভিযোগে তার পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী শরিফুলের পদত্যাগের কথা জানানো হয়।
১০:৫৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
দিল্লির আবহাওয়া ক্রিকেটের উপযুক্ত?
বায়ুদূষণ ঠেকাতে বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় মাস্ক পরে অনুশীলন করলেন বাংলাদেশের লিটন দাস। আর এটাই ফের প্রশ্ন তুলে দিল ভারতের রাজধানীতে টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন নিয়ে। রোববার কোটলায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে ভারত। দিওয়ালির পর রাজধানীতে ম্যাচ বলে আপত্তি করছেন পরিবেশবিদরা। তাঁদের মতে, নয়াদিল্লিতে কয়েক ঘণ্টা খেলা হলে ক্রিকেটারদেরই দীর্ঘমেয়াদি ক্ষতি।
১০:০০ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
চাকরি হারানোর ভয় জেঁকে বসেছে গণমাধ্যমে
বাংলাদেশের গণমাধ্যমে সংকট গভীর হচ্ছে। এ মাধ্যমে কর্মরত অনেক কর্মীই সেটা স্বীকার করেছেন।সেই প্রেক্ষাপটে চাকরি হারানোর ভীতি তৈরি হয়েছে তাদের। কিন্তু কেন এ সংকট? এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
৬ মাস আগে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগ থেকে চাকরি হারিয়েছেন তনুশ্রী রায়। এখনও চাকরি পাননি তিনি। ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র কিংবা অনলাইন-বিভিন্ন শাখায় চাকরি খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সংকটের কথা শুনতে হচ্ছে তাকে।
তনুশ্রী যে টেলিভিশনে কাজ করতেন, সেই বেসরকারি চ্যানেলের সংবাদ বিভাগেই বেশি ছাঁটাই করা হয়েছে। গত এপ্রিল মাসে তাকেসহ ৩২ জনকে বিদায় করে দেয় প্রতিষ্ঠানটি। তিনি বলেন, অর্থনৈতিক সমস্যার কথা জানিয়ে টিভি চ্যানেলটির পক্ষ থেকে তাদের পদত্যাগ করতে বলা হয়েছিল।
০৮:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
সৌদি যুবরাজের সঙ্গে লোহানের সম্পর্ক প্রেমের নয়!
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহানের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠেছে।
০৭:৫৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ই-পাসপোর্টে থাকবে যেসব সুবিধা
ই-পাসপোর্টের মেয়াদ হবে ১০ বছর। স্বভাবতই প্রবাসীদের সুবিধা হবে। কারণ, তাদের পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।
০৭:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ঘরে-বাইরে রাজনীতির শিকার সাকিব!
২০১৭-২০১৮ সাল পর্যন্ত তিনবার ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের সঙ্গে কথোপকথন হয় সাকিব আল হাসানের। স্বাভাবিকভাবেই ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান তিনি
০৬:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
২৬ টাকা কেজি দরে ধান, ৩৬ টাকায় চাল কিনবে সরকার
চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে 6 লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন
০৬:১২ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
চাঁদাবাজি : ওয়ার্ড কাউন্সিলর মঞ্জু গ্রেফতার
চাঁদাবাজির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ময়নুল হক মঞ্জুকে আটক করেছে র্যাব। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান জানান
০১:৫০ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
সাকিব-তামিম ছাড়াই ভারত গেল বাংলাদেশ দল
‘জান দিয়ে’ খেলবেন টাইগাররা
ক্রিকেটে ঝড়ো হাওয়ার মধ্যেই বুধবার ভারত গেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। যাওয়ার আগে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়ে গেলেন বাস্তবতার সঙ্গে লড়াইয়ের প্রত্যয়। শোনালেন নিজেদের সবটুকু উজাড় করে দেয়ার প্রতিজ্ঞা। তিন ম্যাচের সিরিজ খেলতে এদিন বিকেলের ফ্লাইটে দেশ ছাড়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। বিমানবন্দরে উপস্থিত সংবাদমাধ্যমকে দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, এই সফরে ‘জান দিয়ে’খেলবে পুরো দল।
১২:৪৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
পাকিস্তানে ট্রেনে আগুন, নিহত ৬২
পাকিস্তানের লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামের একটি ট্রেনে অগ্নিকাণ্ডে ৬২ যাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার জেলা কমিশনার রাহিম ইয়ার খান এ তথ্য দিয়েছেন। পাকিস্তানের রেলওয়েমন্ত্রী শেখ রশিদও এ তথ্য নিশ্চিত করেছেন। ডন অনলাইনের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ট্রেনটি তেজগাম থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। তখন এক যাত্রী কাছে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।
১২:১২ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
গ্যাসবেলুন বিস্ফোরণে আর কত বলি হবে শিশুরা?
সিলিন্ডার গ্যাসে ফুলিয়ে গ্যাসবেলুন বিক্রেতাদের কারও প্রতিষ্ঠানিক কিংবা তাত্ত্বিক জ্ঞান নেই। শুধু ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করে অদক্ষ বিক্রেতারা নিজেরাই গ্যাস তৈরি করে তা সিলিন্ডারে ঢুকিয়ে বেলুন ফুলিয়ে রাজধানীসহ সারা দেশে বিক্রি করেন। একেকটি গ্যাস সিলিন্ডারের ওজন ৬০ থেকে ৭০ কেজি। সিলিন্ডারের ভেতরে গ্যাসের মারাত্মক প্রেসার (চাপ) থাকে। ফলে সামান্য অসতর্কতার কারণে তা বিস্ফোরিত হওয়ার ঝুঁকি সবসময়ই থাকে।
১১:৪১ এএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
জামাতের এটিএম আজহারের মৃত্যুদণ্ড আপিলেও বহাল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
১১:১৮ এএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- দিনে কত কাপ চা পান করা উচিত
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’

























