ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩
good-food

হজমশক্তি বাড়ানোর ৫ উপায়

যেকোন উৎসবকে ঘিরে খাওয়ার আয়োজন বেশিই হয়ে থাকে। তাই বেশি খাওয়ার কারণে অনেকের হজমে সমস্যা হয়ে থাকে। তাই অনেকে বুঝতে পারেন না এ সময় হজমশক্তি বাড়াতে কি করবেন।

০৪:৪৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

এরশাদের আসনে ৫ অক্টোবর উপ-নির্বাচন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ আসনের আসনে ভোট হবে আগামী ৫ অক্টোবর (শনিবার)।

০৪:৪৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

এনআরসি থেকে বাদ পড়া কেউ বাংলাদেশি নন: মোমেন

ভারতের বিজেপিশাসিত অসমের সদ্য প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে যে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন বাদ পড়েছেন, তারা কেউ বাংলাদেশি নন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

০৪:৪১ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

মশা নিধনে বরাদ্দ দ্বিগুণ

হট্টগোল: সাংবাদিকদের তেড়ে এলেন কাউন্সিলর

আগামী অর্থবছরের জন্য  তিন হাজার ৬৩১ কোট ৪০ লাখ টাকার  বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।  বাজেটে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের বাজেট দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মশা নিধন নিয়ে গবেষণার জন্য পৃথক একটি বিভাগ খুলে পৃথক জনবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

০৪:৩৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

গণতন্ত্র-ভোটের দাবিতে আন্দোলন চলবে: ফখরুল

'দেশে গণতন্ত্র নেই। মানুষের মতপ্রকাশ করার অধিকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দাবিতে বিএনপির আন্দোলন চলবে। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই আমাদের প্রত্যয়।'

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

০৪:৩৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের আসামে সম্প্রতি ঘোষিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,  আমরা কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করতে চাই না। ভারত যদি আমাদেরকে কোন কিছু জিজ্ঞাসা করে তখন আমরা  প্রতিক্রিয়া জানাব। 

০৪:৩২ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

ছাদকৃষি নয়, নাগরিক নোংরামোই এডিসের প্রকৃত প্রজনন ক্ষেত্র

'ছাদবাগানে এডিস মশা জন্মায়' - কতিপয় বিভ্রান্ত পণ্ডিতের এ ধরণের গলাবাজিতে, নগর ও মানব জীবন স্বস্তিময় করায় অপরিহার্য উপাদান, ছাদবাগান, আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে। কোন নগরের ২৫% জায়গা বৃক্ষ-লতা-গুল্মে সবুজ থাকার কথা। ঢাকা মহানগরীতে ৫% জায়গা সবুজ আছে কিনা, সন্দেহ।

ছাদকৃষি কোনক্রমেই নয়, নাগরিক নোংরামোই এডিস মশার প্রকৃত প্রজনন ক্ষেত্র। জলসংকট হতে পারে সে আশংকায় বালতিতে, ড্রামে দিনের পর দিন পানি জমিয়ে রাখার অভ্যাস আমাদের আছে; আমাদের লো-ডাইন নষ্ট, ফ্লাশ হয় না, তাতে নেই ঢাকনা, জমে থাকে পানি; নানা ধরণের পলিথিন প্যাকেট আমরা এখানে-সেখানে ফেলি, তাতে জমে পানি; পুরাতন টায়ার পড়ে থাকে অযত্নে, জমে পানি; প্রবাহহীন খোলা ড্রেন, জমে পানি; খালবন্ধ, প্রবাহহীন, জমে পানি; ঢাকা নিজেই নীচু, চারিদিকে নীচু মাঠ, বৃষ্টি হলেই জমে পানি; জমা পানি নেই কোথায়! এডিস মশা জন্মাবে না তো, জন্মাবে কী!

১২:১০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার

মেডিক্যাল শিক্ষার্থীরা রাস্তায়

২ বছর ইন্টার্নশিপের ১ বছর উপজেলায়

মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর করার প্রস্তাব করেছে সরকার। এতে অসন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা। সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। বর্তমানে পাঁচ বছরের এমবিবিএস কোর্সের পর মেডিকেলের শিক্ষার্থীদের এক বছর নিজ প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে হয়, নতুন নীতিমালার যা দুই বছর করার প্রস্তাব করা হয়েছে। দুই বছরের মধ্যে প্রথম বছরটি শিক্ষার্থীদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে হবে। আর দ্বিতীয় বছর কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে যুক্ত করা হবে।  

১০:৩৪ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

শি জিনপিংয়ের পরিবার নিয়ে খবর, দেশছাড়া সাংবাদিক

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিবার নিয়ে খবর প্রকাশ করায় মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে দেশছাড়া করা হয়েছে

০৯:২৬ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

আমাজন রক্ষায় ৫০ লাখ ডলার দেবেন ডি ক্যাপ্রিও

পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজনের মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় ৫০ লাখ ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও। প্রাথমিক এ সহায়তা ‘পৃথিবীর ফুসফুসে’র গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নিরাপত্তা দেবে। স্থানীয় প্রতিনিধি ও আদিবাসী মানুষের নিরাপত্তায় অর্থ ব্যয় হবে।

০৮:৫৫ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

মাঝে-মধ্যে খুব একা লাগে ?

একাকীত্ব মনের এক গভীর সমস্যা৷ কেউ একা থেকেও ‘একা’ নন৷ অনেকে সব থেকেও ‘একা’৷ মন যা বলবে, আপনি আসলে তা-ই৷ কেউ একাকীত্বের মুহূর্ত ভরিয়ে তোলেন

০৮:৩৬ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

রানুকে দিয়ে আরেকটি গান রেকর্ড করালেন হিমেশ (ভিডিও)

রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গাওয়া ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় স্টার বনে যান রানু মন্ডল। এ গানই তাকে পৌঁছে দিয়েছে বলিউডের দরজায়। 

০৮:১২ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

আসামের সেই ১৯ লাখ মানুষের কী হবে?

নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আসাম। এতে নাম নেই ১৯ লাখ মানুষের। প্রশ্ন হচ্ছে, এখন কী করবেন তারা? এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। চলছে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা।
স্বাভাবিকভাবেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

০৭:৫০ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

স্বাস্থ্য অধিদপ্তরে তুঘলকি কাণ্ড

৫৫০০ টাকার বই কিনেছে ৮৫৫০০ টাকায়!

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের জন্য বই কিনেছে সরকার।  সার্জারির ছাত্র ও শিক্ষানবিশদের টেক্সট বই  ‘প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অব সার্জারি’বইয়ের ১০টি কপি কিনেছে স্বাস্থ্য অধিদফতর। এ বইয়ের বাজারমূল্য সাড়ে পাঁচ হাজার টাকা। আর স্বাস্থ্য অধিদফতর প্রতিটি বই কিনেছে ৮৫ হাজার ৫০০ টাকা করে। স্বাস্থ্য বিভাগের এমন কাণ্ডে অবাক খোদ ওই মন্ত্রণালয়ের লোকজন। এ নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নানা প্রতিক্রিয়া। 

০১:৫৪ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

এরশাদের চেহলাম: রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে

আজ শনিবার রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে বলে জানা গেছে।  রংপুর শহরের ১৬টি স্থানে চেহলাম হবে। তার মধ্যে এরশাদের বাসভবন পল্লীনিবাসে দোয়া মাহফিল ও চেহলামে উপস্থিত থাকতে পারেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ।

১২:০৭ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

বিজেপিতেও অস্বস্তি

আসামে নাগরিকত্ব হারালো ১৯ লাখ বাসিন্দা

বিতর্কিত জাতীয় নাগরিক তালিকা প্রকাশ হয়েছে ভারতের আসামে। এ তালিকা থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়ে গেছেন। এতে ১৯ লাখ মানুষ ভারতীয় নয়, বিদেশি তো বটেই, পরিচয়হীন হয়ে গেছেন। তবে নাগরিকত্ব প্রমাণে আপিলের সুযোগ রয়েছে তাদের। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তালিকাটি প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় ১৯ লাখেরও বেশি লোক বাদ পড়েছে। আগের তালিকায় প্রায় ৪০ লাখ বাসিন্দা বাদ পড়েছিল। আসাম রাজ্যজুড়ে কয়েক হাজার আধা-সামরিক বাহিনী এবং পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

১২:০৩ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

দুধপানে মৃত্যু হলো মা ও ছেলের!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাভীর দুধপানের পর মা ও ছেলের মৃত্যু হয়েছে। 
এ ঘটনায় আরো একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর গ্রামের মো. সাকিম আলীর স্ত্রী হাসনারা বেগম (৩০) ও তার ৯ বছরের শিশু সন্তান হাসিব রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে শিশু হাসিব ও শুক্রবার সকালে তার মা হাসনারা বেগম মারা যান। একই দুধ খেয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহত শিশুর চাচি চাম্পা বেগম।

১২:০০ এএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

ফেরা হলো না দলে

ওপেনার ইমরুলের ১১ মাসের শিশুপুত্র ডেঙ্গু আক্রান্ত

ইমরুলের শিশুপুত্রের বয়স মাত্র ১১ মাস। আক্রান্ত হয়েছে ডেঙ্গু জ্বরে। চার দিন হলো ভর্তি করা হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে। বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনারকে দিন-রাত থাকতে হচ্ছে সেখানেই

১১:৩৫ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

নগদ-এ লাখপতি ক্যাম্পেইন শুরু

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ তার গ্রাহকদের জন্য নিয়ে আসছে ‘লাখপতি ক্যাম্পেইন’। ১ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনের আওতায়, গ্রাহকেরা প্রতি আড়াই হাজার টাকা বা তার বেশি ক্যাশ-ইন করলে এবং পরবর্তীতে প্রশ্নের সঠিক উত্তর দিলে ১ লাখ টাকা পর্যন্ত যেকোনো পরিমাণ টাকা আয় করতে পারবেন।

০৯:১৬ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

স্মৃতিকাতর হয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় স্মৃতিকাতর হয়ে কেঁদেছেন।

শুক্রবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর ও দক্ষিণ) আয়োজিত আলোচনা সভায় কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

০৯:১৩ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

মেডিকেল পরীক্ষা : ১ সেপ্টেম্বর থেকে দেড় মাস কোচিং সেন্টার বন্ধ

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেড় মাসের জন্য রাজধানীসহ সারাদেশে মেডিকেল কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আগামী ৪ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের অধীন রাজধানীসহ সারাদেশের ১৯টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়।

০৯:০৫ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

চাঁদপুরে মসজিদে ইমামের কক্ষে ৩ শিশুর মরদেহ

চাঁদপুরের মতলবের একটি মসজিদে ইমামের কক্ষ থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুদের মধ্যে ইমামের ছেলেও রয়েছে।  তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার পূর্ব কলাদিয়া জামে মসজিদের ইমামের কক্ষে তাদের মৃত্যু হয়।

০৬:৪৬ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

ওহুদের যুদ্ধ : রণকৌশল ও নৈতিকতার মহান শিক্ষা 

যুদ্ধের শুরুতেই মুসলিম বাহিনী আক্রমনকারীদের প্রায় পর্যুদস্ত করে তোলেন। নেতার নির্দেশ উপেক্ষা করে তীরন্দাজ বাহিনী পাহাড় থেকে নেমে ' গণিয়তের মাল ' সংগ্রহ করতে থাকেন। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ তাঁর দল নিয়ে পেছন দিক থেকে আকস্মিকভাবে আক্রমন করে প্রায় ৬০ জন মুসলমানকে হত্যা করে। মোহাম্মদ (সা.) নিজে আহত হন। প্রায় তাঁর মত দেখতে এক সাহাবার মৃত্যু হলে মিথ্যে প্রপাগাণ্ডা ছড়িয়ে দেয়া হয় যে তিনি মারা গেছেন।

০৬:২৪ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

ফিরলেন সাকিব-তাসকিন, নেই মোস্তাফিজ

আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াড

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। শুক্রবার বিকেলে সাকিব আল হাসানকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়।   দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া জায়গা হয়েছে এবাদত হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতের। দলে নেই মোস্তাফিজুর রহমান। এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খানকে। সবশেষ টেস্ট সিরিজের দলে থাকলে ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার খালেদ আহমেদ।

০৬:০৬ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার