ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

আইপিএল দেখাবে না পাকিস্তান

পাকিস্তানে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির সরকার। পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

০৭:২০ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

তাহাজ্জুদ নামাজের গুরুত্ব

তাহাজ্জুদ (রাতের) নামাজের গুরুত্ব অপরিসীম। এ নামাজে মুমিনের মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহর একান্ত প্রিয় বান্দা হওয়ার অন্যতম উপায়ও

০৭:০০ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

দিনটি প্রেম ও রোমান্সের অনুকূলে

বৃশ্চিক রাশির দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরীজীবীদের বেতন বোনাস লাভের যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যে ভালো অগ্রগতি আশা করতে পারেন।

০৬:৪৩ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার দেশটির দাম্মামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন বাগেরহাটের মো. শাহীন ও ফেনী সদরের মো. সাইফুল ইসলাম। আহত ব্যক্তির নাম খোরশেদ আলম তপন। তিনি ফেনীর বাসিন্দা।গেল বুধবার স্থানীয় সময় সকালে তারা ব্যবসায়িক কাজে রাজধানী রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন।

০৬:১২ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

আন্ডে কা ফাণ্ডা

আণ্ডা/ ডিম্ব / ডিম খাওয়া না খাওয়া নিয়ে তুমুল বিতর্ক রয়েছে। কেউ বলেন প্রতিদিন ডিম খাবেন। কেউ বলেন একদম ডিম খাবেন না, ডিম খেলে মৃত্যুঝুঁকি বাড়ে।

০৬:০৪ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটাররা

প্রস্তুত মোস্তাফিজ-মিরাজ-মুমিনুল

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা কম এখন। আর এই বিরতিটাই কাজে লাগাতে চাচ্ছেন অবিবাহিত কৃতী ক্রিকেটাররা। বলা যায় ধুম পড়েছে ক্রিকেটারদের বিয়ের! এরই মধ্যে বিয়ের পর্বটি সেরে নিয়েছেন সাব্বির রহমান। এবার বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। কনে শিমু। তার মামাতো বোন। 

০২:০৮ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা নয়। এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এই তিন শিশু শ্রেণির শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে, শিগগিরই একটি কর্মশালার মাধ্যমে তা চূড়ান্ত হবে।

এছাড়া প্রাক-প্রাথমিকের সময়কাল এক বছর বাড়িয়ে দুই বছর করার পরিকল্পনা রয়েছে।

০১:১২ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

সুপ্রভাত হয়ে যাচ্ছে সম্রাট

সড়ক সন্ত্রাস চলছেই। একের পর এক মানুষ খুন হচ্ছে সড়কে। বেপরোয়া বাসচাপায় নিহত মানুষের অসহায় পরিবারগুলো কাঁদছে। প্রতিবাদ হচ্ছে। নতুন নতুন আশ্বাস আসছে। আসছে নানান প্রতিশ্রুতি। জারি হচ্ছে নির্বাহী আদেশ-নির্দেশ। কিন্তু মোটেও আমলে নিচ্ছে না সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা।  কিন্তু কে শোনে, কার কথা! পুরোনো গাড়ি, অদক্ষ বেপরোয়া চালক—সবই থাকছে আগের মতেই। শুধু খোলস পাল্টে ‘সুপ্রভাত’ থেকে হয়ে ওই বাস-ই নতুন করে হচ্ছে ‘সম্রাট’পরিবহন।

১২:০৯ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

জাপানে শিশুদের শাস্তি দিতে পারবেন না বাবা-মাও

জাপানে সম্প্রতি বাবা-মার নির্যাতনে এক শিশু মারা গেছে। এর জেরে দেশটি শিশুদের প্রতি সব ধরনের শারীরিক নির্যাতন নিষিদ্ধ করা হয়েছে।

০৮:৩১ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

বিশ্বে ৪ জনে একজন মরে পরিবেশ দূষণে

বিশ্বে প্রতি চারজনে একজন মারা যান পরিবেশ দূষণে। এ দূষণ মানবসৃষ্ট। বুধবার জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

০৭:৫৫ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ

সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা খরচ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

০৭:৩০ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

ভয়ংকর বউ প্রিয়াঙ্কা

বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে ভয়ংকর বউ বলে দাবি করেছেন। মার্কিন সেলেব্রেটি নিক জোনাসের সঙ্গে তার বিয়ের বয়স সবে সাড়ে তিন মাস পেরোলো

০৭:০৮ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

ফাইনালে ভারত:  সেমি থেকে  বাংলাদেশের বিদায়

বাংলাদেশ-ভারত মধ্যকার সাফ নারী চ্যাম্পিয়নশিপের  চমকপ্রদ কিছু ঘটানোর ইচ্ছে নিয়ে মাঠে নামলেও পারলনা বাংলাদেশ। কিন্তু চমকের বদলে উল্টো নারীদের সাফ ফুটবলে ভারত বাংলাদেশকে বরাবরের মতই পরাজিত করেছে।  সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলে ম্যাচ জিতল ভারতের নারী দল।

০৬:৫৮ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ভারতের কাছে হেরে সাফ নারী চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে পড়শীদের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।

০৬:৫০ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান দখলদার সরকার  মানুষের শান্তি ও জীবনের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত গণ অনশনে তিনি এ মন্তব্য করেন। কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এ গণ অনশনের আয়োজন করে।

০৬:৪৩ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

৭ দিনের জন্য আন্দোলন স্থগিত

আসছে ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিইউপির আইন বিভাগের শিক্ষার্থী তাওহিদুজ্জামান।

এর আগে দুপুর ২টায় মেয়র আতিকুলের সঙ্গে বৈঠকে বসে বিইউপির ১০ সদস্যের প্রতিনিধি দল।

০৬:৩৬ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

নিউজিল্যান্ডের রেডিও-টিভিতে জুমার আজান সম্প্রচারের ঘোষণা

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত। নৃশংস সেই ঘটনায় স্তব্ধ গোটা বিশ্ব। বইছে নিন্দার ঝড়।

আগামী শুক্রবার বর্বর এ হত্যাযজ্ঞের এক সপ্তাহ পূরণ হবে। ওই দিন নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে নিউজিল্যান্ড।

০৬:২৬ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

আর কোন চাওয়া নেই আমার!

আজ একটা বিশেষ দিন। আমার বহু বছরের স্বপ্ন পূরণ হল। আমি বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করলাম।

আমি তখন মেডিকেল থার্ড ইয়ারে পড়ি। কমিউনিটি মেডিসিনে আমাকে ম্যাডাম ভাইভায় জিজ্ঞেস করলেন, 'বল তো, ম্যালারিয়া কোথায় বেশি হয়?'   আমি বললাম, 'বান্দরবান'।

তিনি আবার জিজ্ঞাসা করলেন, 'বান্দরবান কোন দিকে?'   আমি বললাম,' উত্তর দিকে'।

০৫:১০ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

ওবায়দুল কাদেরের সফল বাইপাস সার্জারি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।৩ ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম বুধবার এ তথ্য জানিয়েছেন।

০৪:৩২ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

চালকের বাস চালানোর লাইসেন্স ছিল না

রাজধানীর বসুন্ধরার নদ্দায় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়া সুপ্রভাত বাসের চালকের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না।

০৪:১৫ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

আশ্বাস নয় সমাধান চাই

নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ

নিরাপদ সড়কের দাবি পূরণে আশ্বাস দিলেও তাতে বিশ্বাস পাচ্ছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কথা, এর আগেও শিক্ষার্থীদের আন্দোলনের সময় সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল কিন্তু তারপরও চালকদের বেপরোয়া গতি কমেনি। জাবালে নূরের রোড পারমিট বাতিলের কথা বলা হলেও তা করা হয়নি।

০৪:০৬ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

জামালপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জামালপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘জামালপুর সাংবাদিক ফোরাম’ ঢাকার নতুন কমিটি গঠিত হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আবু সাঈদকে সভাপতি ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার উবায়দুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

০৯:৪৯ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

পদ্মাসেতুর নবম স্প্যান বসছে বৃহস্পতিবার

 

 পদ্মাসেতুর নবম স্প্যান বসছে বুধবার (২১ মার্চ)। সেতুর ৩৪ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসলে দৃশ্যমান হবে সেতুর ১ দশমিক ৩৫ কিলোমিটার দৃশ্যমান হবে।

বুধবার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ‘তিয়ান ই’ ক্রেনে জাজিরায় নিয়ে যাওয়া হবে স্প্যানটিকে।  বৃহস্পতিবার   ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু হবে। 

০৯:৪৩ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

দ্বিতীয় ধাপের ভোটে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সোমবার (১৮ মার্চ)।  দ্বিতীয় ধাপে ২৩ জন চেয়ারম্যান, ১৩ ভাইস চেয়ারম্যান ও ১২ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

০৯:২৮ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার