আইপিএল নিলামে কেন দল পেলেন না সাকিব?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৭ ১৪ ফেব্রুয়ারি ২০২২
আইপিএল নিলামের ফাঁকে স্টার স্পোর্টস-এ কথোপকথনে বিশ্লেষক ও সাবেক ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়া তুলে ধরলেন সাকিব আল হাসানের দল না পাওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ।
“সাকিবের প্রাপ্যতা একটি ব্যাপার। কত সময় তাকে পাওয়া যাবে, এটা নিশ্চিত নয়। এটি বড় ফ্যাক্টর হতে পারে। আরেকটি ব্যাপার হলো, সে খুব ভালো অলরাউন্ডার হলেও আইপিএলে তার পরিসংখ্যান খুব সমৃদ্ধ নয়। ভালো পারফরম্যান্স আছে, কিন্তু তার রেকর্ড অসাধারণ। এবার বিপিএলে খুব ভালো করলেও তা আসলে পাত্তা পায়নি।”
আইপিএলে রেকর্ড নিয়ে আকাশ চোপড়ার মন্তব্যও যথেষ্ট যৌক্তিক। টুর্নামেন্টে নানা সময়ে তার দারুণ কিছু পারফরম্যান্স আছে বটে। ২০১২ আইপিএলের ফাইনালে ভালো বোলিংয়ের পর ব্যাট হাতে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ এক ছোট্ট ক্যামিও খেলেন। ২০১৪ আইপিএলের ফাইনালেও বেশ ভালো বোলিং করেন। কলকাতার ওই দুটি শিরোপা জয়ে আসরজুড়েই তার ছিল উল্লেখযোগ্য অবদান। তবে ২০১৪ আসর ছাড়া ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড মৌসুম তার কাটেনি কোনোবারই।
সব মিলিয়ে আইপিএল ৭১ ম্যাচে তার ফিফটি স্রেফ ২টি। মোট ৭৯৩ রান করতে পেরেছেন ১৯.৮২ গড় ও ১২৪.৪৮ স্ট্রাইক রেটে। অবশ্য ব্যাটিং অর্ডারে থিতু জায়গা তিনি পেয়েছেন কমই। তবে খুব প্রভাববিস্তারি ব্যাটসম্যান না হলে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে থিতু জায়গা পাওয়াও তো কঠিন! বল হাতে ৭১ ম্যাচে তার উইকেট ৬৩টি। ওভারপ্রাত রান দিয়েছেন ৭.৪৩।
এই পরিসংখ্যান খারাপ নয় অবশ্যই, তবে খুব ভালো বা দারুণ কিছুও নয়। এই ৩৫ ছুঁইছুঁই বয়সে তিনি সেরা সময়কে পেছনে ফেলে এসেছেন, ফ্র্যাঞ্চাইজিগুলো এটাও ধরে নিতে পারে। একেক ফ্র্যাঞ্চাইজিগুলোর ভাবনায় থাকতে পারে এই একেকটি কারণ। কিংবা অন্য কিছু। কেউ চোট পেলে বা অসুস্থ হলে, তার বদলি হিসেবে আইপিএল খেলার সুযোগ এখনও আছে। তবে নিলামে দল না পাওয়া যে সাকিবের জন্য ধাক্কা, এটা বলে দেওয়ায় ঝুঁকি খুব বেশি নেই। তার ক্যারিয়ারের ভবিষ্যৎ ভাবনায়ও নতুন নাড়া দিতে পারে এটি।
আবার, কে জানে, এটা তাকে তাতিয়েও দিতে পারে। অতীতে অনেকবারই সম্ভাব্য সব সমীকরণকে ভুল প্রমাণ করে তিনি ফিরে এসেছেন নতুনভাবে। চ্যাম্পিয়নদের জন্য উপক্ষো তো অনেক সময়ই জ্বলে ওঠার রসদ!
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- FIFA World Cup Glory: A Century of Champions
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















