আইপিএলের টাকার কারণে বন্ধুত্বে ফাটল: সাইমন্ডস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৫ ২৫ এপ্রিল ২০২২
দু’জনই অস্ট্রেলিয়ার সর্বজয়ী দলের সদস্য ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে অসংখ্য ম্যাচে জয় পাইয়ে দিয়েছেন। কথা বলছি অ্যান্ড্রু সাইমন্ডস আর মাইকেল ক্লার্কের। ক্লার্কের অধিনায়কত্বেও খেলেছেন সাইমন্ডস। কিন্তু একটা সময় তাদের সম্পর্কে চিড় ধরে। যা ধীরে ধীরে অবনতির দিকে ধাবিত হয়। উভয়েই এখন সাবেক। এতোদিন তাদের বন্ধুত্বে ফাটলের বিষয়ে কথা না বললেও এবার মুখ খুললেন সাইমন্ডস। জানালেন, আইপিএল থেকে মোটা অঙ্কের টাকা পাওয়ায় সেটি ঘিরে হিংসা তৈরি হয় ক্লার্কের মনে। আর এ থেকেই শুরু বন্ধুত্বে ভাঙন।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে সাড়ে ১৩ লাখ ডলারে ডেকান চার্জাসের হয়ে মাঠ মাতান সাইমন্ডস। কিন্তু এই অর্থ কীভাবে ক্লার্কের সঙ্গে তার সম্পর্কে ভাঙন ধরিয়েছে সেটি পুরোপুরি খোলাসা করেননি তিনি। তবে এখনও ক্লার্কের জন্য পূর্ণ সম্মান রয়েছে বলেও জানিয়েছেন সাইমন্ডস।
সাবেক অজি পেসার ও সতীর্থ ব্রেট লি’র পডকাস্টে সাইমন্ডস বলেছেন, ‘আমাদের ভালো বন্ধুত্ব ছিল। সে (ক্লার্ক) যখন দলে এলো, প্রায়ই আমরা একসঙ্গে ব্যাটিং করতাম। তাই ও যখন এলো আমি সবকিছুতেই ওর খেয়াল রাখতাম। আমাদের ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল।’
সাইমন্ডস আরও বলেন, ‘ম্যাথু হেইডেন আমাকে বলেছিল, যখন আইপিএল শুরু হলো আমি অনেক টাকা পেয়েছিলাম আইপিএল খেলতে। সে এ বিষয়টি তুলে আনে কারণ খুব সম্ভবত ক্লার্কের সঙ্গে এ বিষয়ে এক প্রকার হিংসা কাজ করছিল। যা আমাদের সম্পর্কের মাঝে চলে আসে।’
এ সময় সাইমন্ডস কিছুটা আক্ষেপ করেই বলেন, ‘টাকা মজার সব ঘটনা ঘটায়। এটি ভালো জিনিস। তবে কখনও কখনও বিষের মতো হতে পারে। আমি মনে করি, এটি আমাদের সম্পর্কে বিষের কাজ করেছে। তার জন্য আমার পূর্ণ সম্মান রয়েছে। তাই আমি বিস্তারিত বলতে চাচ্ছি না তখন কী কথা হয়েছিল। আমার সঙ্গে তার আর বন্ধুত্ব নেই। ঠিক আছে এটি।’
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















