আফগানিস্তানে নারীদের মুখ ঢাকা-পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৭ ২৬ আগস্ট ২০২৪
আফগানিস্তানের নারীদের জনসম্মুখে জোরে কথা বলা নিষিদ্ধ করতে নতুন আইন পাস করেছে তালেবান সরকার। এর ফলে গণপরিবহনে জোরে কথা বলা কিংবা জনসম্মুখে গান গাওয়ার মতো কাজ আফগান নারীরা করতে পারবেন না। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
তালেবান সরকারের মুখপাত্র মৌলভি আব্দুল গাফর ফারুক বলেছেন, গত বুধবার তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আইনটির অনুমোদন দিয়েছেন।
নতুন আইনে বলা হয়েছে, নারীদের যদি ঘরের বাইরে বের হতেই হয়, তাদের অবশ্যই পুরুষদের থেকে নিজেদের মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং তাদের কণ্ঠস্বরও গোপন রাখতে হবে। নারীদের পোশাক যেন কোনোভাবেই পাতলা, ছোট বা আঁটসাটো না হয়, সেটিও আইনে উল্লেখ করা হয়েছে।
তালেবানের জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, নারীদের কণ্ঠস্বর প্রলুব্ধকর, তাই নারীদের জনসম্মুখে গান গাওয়া, আবৃত্তি করা বা উচ্চস্বরে পড়াশোনা করা উচিত নয়। রক্ত বা বিবাহের সাথে সম্পর্কিত নয় এমন পুরুষদের দিকে নারীদের তাকানোও নিষিদ্ধ করেছে তালেবান।
মৌলভি আব্দুল গাফর ফারুক বলেন, ‘শরিয়া এই আইনটি পুণ্যের প্রচার ও পাপাচার থেকে মানুষকে দূরে রাখতে সহায়তা করবে ইনশাআল্লাহ।’ যেসব নারী এই নতুন আইন অমান্য করবে, তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও নতুন আইনে বলা হয়েছে।
নতুন এই আইন আফগান নারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, নারীদের ওপর তালেবান সরকারের নিষেধাজ্ঞাই আফগানিস্তানের আন্তর্জাতিক মূলস্রোতে শামিল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।এর আগে ২০২২ সালের মার্চে মেয়েদের মেয়েদের হাইস্কুল ও কলেজে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। তখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশির ভাগ দেশই তার প্রতিবাদ জানিয়েছিল।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







