কণ্ঠরাজ এন্ড্রু কিশোর আছেন হৃদয়ে
ওয়ালিউর রহমান বাবু
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১২ ৬ জুলাই ২০২১
সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ‘কন্ঠরাজ’ এন্ড্রু কিশোরের আজ (৬ জুলাই মঙ্গলবার) প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে তিনি অসুস্থ অবস্থায় না ফেরার দেশে চলে যান। তার ছোট বেলা, কৈশোর, শিক্ষা জীবন কেটেছে রাজশাহী বেতার কেন্দ্রের পশ্চিমে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতাল কোয়ার্টারে।
সঙ্গীত সম্পৃক্ত পরিবারে তার বেড়ে ওঠা। তালিম নেন সঙ্গীত দিক পাল ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে সুরবানী সঙ্গীত বিদ্যালয়ে। সান্নিধ্য পান অন্যান্য ওস্তাদদের।
পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চাকালীন স্বাধীনতা আন্দোলন শুরু হলে বড়দের সঙ্গে তিনিও রাজশাহীর সবাইকে উজ্জীবিত করতে ভূমিকা রাখতে থাকলেন। ঢাকা থেকে আসা পাকিস্তানী সৈন্যদের আক্রমণে রাজশাহী জেলা সদরের প্রতিরোধ ভেঙে গেলে পারিবারের সঙ্গে সীমান্ত পার হয়ে গেলেন।
সেখানে বিভিন্ন পাড়া মহল্লার অনুষ্ঠানে গান গেয়ে সবার দৃষ্টি কাড়লেন। বিজয়ের পর দেশে ফিরে এসে দেশ গড়ার আহ্বান জানিয়ে তার কণ্ঠ দিয়ে সবাইকে আবার উজ্জীবিত করতে থাকলেন।
রাজশাহী বেতারের শিল্পি এন্ড্রু কিশোর কলেজজীবন পার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে অধ্যয়নের সময় সবার প্রিয়জন হয়ে গেলেন। শিক্ষক, কর্মচারী, সহপাঠি ও বন্ধুদের কাছের এ প্রিয় মানুষ ক্যাম্পাসের বাস চালক, টোকাই, বাদাম বিক্রেতা, চা বিক্রেতা সবার কাছে আপনজন হয়ে গেলেন।
পুরো ক্যাম্পাস তার পদচারণায় মেতে উঠতো। বাইরে থেকে আসারা তাকে দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করতো। তিনি তাদের আপন করে নিতেন। অনুষ্ঠানে গান গাইবেন এ কথা শুনে তার ভক্ত শুভাকাঙ্খীদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল সরগরম হয়ে উঠতো।
শিক্ষাজীবন শেষে নিজেকে কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করলেন। অনেক সুযোগ থাকলেও এই ধারাকেই গ্রহণ করলেন। অনেক প্লেব্যাক করেছেন। ঢাকায় থাকলেও তিনি তার প্রিয় রাজশাহীকে ভুলে যাননি। বহু অসহায় পরিবার, দুস্থ মানুষ তার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন, যা কখনও প্রচারে আসেনি। এই প্রচার বিমুখ শিল্পী নিজের কথা তেমন একটা ভাবতেন না, ভাবতেন অন্যদের কথা।
ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি পরিষদ গঠন হওয়ার পর তিনি এই প্রতিষ্ঠানটির অন্যতম দিকপালের দায়িত্ব পালন করেন। ঢাকা থেকে তিনি নানা পরামর্শ দিয়ে সবাইকে সহযোগিতা করতেন। সংগঠনটির কোন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন। কোন সময় উপস্থিত হতে না পারলেও খোঁজ খবর দিয়ে সহযোগিতা করছেন।
তার জীবদ্দশাতেই সুরবানী সঙ্গীত বিদ্যালয়, রাজশাহী ঘোড়ামারা রঙ্গ মঞ্চে তাদের একটি অনুষ্ঠানে তাকে ‘কন্ঠরাজ’ সম্মানে সম্মানীত করেন। অনেক অবদান রেখেও তার ভাগ্যে জোটেনি জাতীয় কোন সম্মান। অথচ তিনি শুধু রাজশাহী নন দেশের সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ‘কন্ঠরাজ’ এন্ড্রু কিশোরের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















