করোনাযুদ্ধের সঠিক তথ্য দিতে হবে মানুষকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৩ ২৯ এপ্রিল ২০২১
সৈয়দ ওয়ালীউল্লাহর 'একটি তুলসি গাছের কাহিনী' গল্পটির কথা মনে পড়ে যায়। সেখানে ইউনুস নামের এক চরিত্র ছিল। রোগাটে ইউনুস থাকতো ম্যাকলিওড স্ট্রিটে। রাস্তাটি ছিল সকালবেলার আবর্জনাভরা ডাস্টবিনের মতো।
আবার চামড়ার উৎকট গন্ধে এতটাই ভরপুর ছিলো যে ড্রেনের পচা দুর্গন্ধও নাকে এসে পৌঁছাতো না। তবুও ইউনুস একটা কারণে পাড়া ছেড়ে যায়নি। কেউ একজন তাকে বলেছিল, চামড়ার গন্ধ নাকি যক্ষ্মার জীবাণু ধ্বংস করে।
কথাটি ইউনুস ভালোমতোই বিশ্বাস করেছিল। তাই সুস্বাস্থ্যের আশায় দুর্গন্ধময় বাতাসেই বুকভরে নিঃশ্বাস নিতো সে। ইউনুস যেভাবে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই অন্ধবিশ্বাস নিয়ে বসে ছিল তা যেন আমাদের সমাজেরই বাস্তব চিত্র।
সামাজিক পরিসরে এ ধরনের ভুল বা অবৈজ্ঞানিক বার্তা আমরা অহরহই দেখি। বৈশ্বিক দুর্যোগ পরিস্থিতিতে ভুল তথ্য দ্বারা প্রভাবিত হলে অঘটন ঘটা অস্বাভাবিক কিছু নয়।
স্বাভাবিক কারণেই বৈশ্বিক মহামারি হিসেবে করোনা মানুষের আলোচনা ও চিন্তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক পরিসরে মানুষ বিভিন্ন উপায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
একটু খেয়াল করলেই দেখা যাবে অনেকক্ষেত্রে মানুষ গল্পচ্ছলে বা হেসেখেলেই বিভিন্ন বার্তা বা তথ্য তৈরি করছে। সেগুলো সহজে ছড়িয়েও পড়ছে সমাজে। ইচ্ছায় বা অনিচ্ছায়, মুখে মুখে বা প্রযুক্তির ব্যবহারে অনেকে সেগুলো ছড়াতে ভূমিকা রাখছে।
এ বার্তাগুলো আবার কিছু মানুষ সহজেই বিশ্বাস করছে এবং তাদের আচরণে এ তথ্যগুলোর প্রভাব পড়ছে। বর্তমান পরিস্থিতিতে এ প্রভাব যেকোনোভাবেই ইতিবাচক নয় তা বলার অপেক্ষা রাখে না।
বৈশ্বিক মহামারির ইতিহাসগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে সুনির্দিষ্ট পরিস্থিতিতে ভুল ও অবৈজ্ঞানিক তথ্য বিপর্যয়ের মাত্রা অনেকটাই বাড়িয়েছে।
অন্তত এতটুকু সবাই স্বীকার করি কোভিড-১৯ নিয়ে সামাজিক পরিসরে উৎপাদিত এসব বার্তা গবেষণানির্ভর নয়।
তাই সঠিক তথ্য জানতে হলে কোনো অনুমাননির্ভর বার্তা গ্রহণ না করে বরং নির্ভরযোগ্য সূত্রের মুখাপেক্ষী হতে পারি। অনুমাননির্ভর বা ভুল বার্তাগুলো আবার অনেকক্ষেত্রে মানুষের বিভিন্ন আচরণকে বৈধকরণের কাজ করছে। এটা অনেকটা মনকে প্রবোধ দেয়ার মতোই।
আমাদের দেশের তাপমাত্রায় করোনাভাইরাস ছাড়াবে না বা সুনির্দিষ্ট এই আচরণে রোগটি ছাড়াবে না। এ ধরনের কিছু অমূলক কথা। কিন্তু এ প্রবোধ দিয়ে এত বড় সংকট থেকে মুক্তি মিলবে? যেখানে অধিকাংশ তথ্যই বিজ্ঞাননির্ভর তথ্যগুলোর সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়।
এক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তথ্য গ্রহণ ও প্রচার করা সংক্রান্ত বিষয়ে আমাদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। সামাজিক পর্যায়ে তথ্যের এ বিশৃঙ্খলা দূর করে মানুষের কাছে সুগঠিত ও সঠিক তথ্য পৌঁছানোর জন্য প্রয়োজন সুষ্ঠু ও সমন্বিত যোগাযোগ।
সবচেয়ে এক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে এ কাজটা রাষ্ট্রই করে থাকে। সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়া, গুজব বা ভুল তথ্যগুলো চিহ্নিত ও খণ্ডন করা, তথ্যের বিশ্বাসযোগ্যতা তৈরি করা এবং আচরণে প্রভাব বিস্তার করার সুযোগ থাকে।
এ ধরনের সংকটের সময় মানুষের আচার-আচরণের প্রয়োজনীয় পরিবর্তন এবং সঠিক পথে পরিচালিত করতেও যোগাযোগের ভূমিকা অনন্য। সুষ্ঠু ও সমন্বিত যোগাযোগ জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতার জায়গা বাড়াতে সহায়তা করে।
অন্যদিকে জনগণকে সময়মতো সঠিক আচরণে উদ্বুদ্ধ করতে না পারলে বিপর্যয়ের মাত্রা অনেক বেড়ে যেতে পারে; যা দীর্ঘমেয়াদী সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এক্ষেত্রে জ্ঞানের প্রয়োজনীয় শাখাগুলোর সমন্বয় যোগাযোগ প্রক্রিয়াকে সমৃদ্ধ করতে সক্ষম।
সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের কাজের সমন্বয় সাধন এবং গবেষণানির্ভর তথ্য ও যোগাযোগের মাধ্যমগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। এ কথা সত্য যে বাংলাদেশ আগে এত বড় সংকটের মধ্যে পড়ে নি।
সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নানামুখী কার্যক্রম পুরোদমেই চলছে। যেহেতু নীতিনির্ধারক, জনগণ, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আন্তঃসম্পর্কিত। তাই এক্ষেত্রে সঠিক সমন্বয়ের দিকে গুরুত্ব দিলে সফলতার মাত্রা নিঃসন্দেহে বাড়বে।
তথ্য মন্ত্রণালয়ের রূপকল্পে গতিশীল, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ তথ্যপ্রবাহ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। এটি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।
জনগণের কাছে কোন কোন মাধ্যমে তথ্য বা বার্তা পৌঁছালে সর্বাধিক কার্যকরী তা যথাযথ প্রক্রিয়ায় নির্ণয় করতে হবে।সেভাবে অগ্রসর হতে হবে।
এ অঞ্চলের মানুষের আচার ব্যবহার, সামাজিক কাঠামো ও যোগাযোগের ধরন ভালোভাবে বিবেচনায় নিলে নিঃসন্দেহে যোগাযোগের কার্যকারিতা বৃদ্ধি পাবে। কারণ যোগাযোগ ও সংস্কৃতির আন্তঃসম্পর্ক অনেক গভীর।
যোগাযোগের সঠিক পরিকল্পনা তৈরির পাশাপাশি পরিকল্পনাটির কার্যকরিতা মূল্যায়ন খুব বেশি প্রয়োজন।
কোনো সুনির্দিষ্ট সাংস্কৃতিক পরিমন্ডলে তা কতটুকু কার্যকরী হচ্ছে তা বোঝার মাপকাঠি মূল্যায়ন। এক্ষেত্রে জনগোষ্ঠীর সবার কাছে তথ্য ঠিকমতো যাচ্ছে কিনা, জনগণ তথ্য কীভাবে নিচ্ছে, তথ্য বা বার্তা যথেষ্ট অর্থবোধক হচ্ছে কিনা বা এর প্রভাব কেমন পড়ছে- এ বিষয়গুলো জানা যাবে নিয়মিত মূল্যায়নে।
আবার মনে রাখতে হবে দুর্যোগ পরিস্থিতিতে জনগণকে শুধু জানানো নয়, আচার আচরণ নিয়ন্ত্রণেরও প্রয়োজন পড়ে। এক্ষেত্রে মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করার বিকল্প নেই।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

