কেন ক্রিকেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে ভারত, জানালেন ইমরান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৫ ১৫ ফেব্রুয়ারি ২০২১
গেল মাসে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের বিরল কীর্তি গড়েছে ভারত। বিগত তিন-চার বছর ধরে ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে তারা। এতে মুগ্ধ বিশ্বের রথী-মহারথীরা।
এবার চিরশত্রু ভারতীয় ক্রিকেটের বন্দনায় মাতলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মনে করেন, পরিকাঠামোগত উন্নয়নের কারণেই বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে টিম ইন্ডিয়া।
অবকাঠামোগত উন্নতির কারণেই এখন ক্রিকেট বিশ্ব শাসন করছে ভারত। এ কথা উল্লেখ করে ইসলামাবাদে সাংবাদিকদের ইমরান বলেন, খেলাটি নিয়ে প্রতিবেশী দেশটি দুর্দান্ত পরিকাঠামো গড়ে তুলেছে। দারুণ পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা। এজন্যই আজ বিশ্বের সব ক্রিকেট খেলুড়ে দলকে শাসন করছে ওরা। ক্রিকেট দুনিয়ায় আধিপত্য বিস্তার করে খেলছে ভারতীয় দল। দেশে-বিদেশে বড় বড় সাফল্য পাচ্ছে।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে ৩৬ রানে অলআউট হওয়ার পরও সিরিজ জিতেছে ভারত। এটা অবশ্যই প্রশংসনীয়। তাদের গুণকীর্তন গাইতেই হবে।
কোহলিরা যে পথে এগোচ্ছে, সেটিকে সঠিক বলে মনে করেন খান। তার মতে, এভাবে চলতে থাকলে বৈশ্বিক ক্রিকেটে আরও সাফল্য পাবে তারা। তিনি বলেন, ভারত সঠিক পথেই এগোচ্ছে। ভবিষ্যতে আরও দুর্বার দল হয়ে উঠবে তারা। টিম ইন্ডিয়া এখন শুধু ব্যাটসম্যান বা স্পিন নির্ভর কোনো দল নয়। মেন ইন ব্লুরা এখন পেসার অ্যাটাকিং দলও। সত্যিই দেশটির ক্রিকেটের উন্নতি চোখে পড়ার মতো।
ভারতের মতো করে নিজ দেশের ক্রিকেটেরও উন্নতি প্রয়োজন বলে অনুভব করছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদেরও তাদের মতো কাঠামো তৈরি করতে হবে। নতুন প্রতিভা খুঁজে বের করে গড়ে তুলতে কাজ শুরু করতে হবে। পাকিস্তানি ক্রিকেটেও অনেক প্রতিভা আছে। কিন্তু পরিকাঠামো ও পরিকল্পনার অভাবে সেগুলো প্রস্ফুটিত হতে পারছে না। যে কারণে গেল এক দশকে বহু পথ পিছিয়ে পড়েছি আমরা। তাই ভারতের মতো বিশ্বসেরা দল হতে পারিনি।
ইমরান জানান, এরই মধ্যে পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়েছে। আমি মনে করি, আমরা যে ধরনের পদ্ধতিগত সংস্কার এনেছি, আগামী দুই-তিন বছরের মধ্যে ভালো ফল পাবো। আমরাও বিশ্বের অন্যতম সেরা দলে রূপান্তরিত হবো।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















