ক্রিকেটকে গলা টিপে মেরে ফেলছে আইপিএল: ইংলিশ কিংবদন্তি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩২ ২৫ জুলাই ২০২২
৫০ বছরের ইতিহাসে ওয়ানডে ক্রিকেট নানা ইতিহাস দেখেছে, এরই মধ্যে হয়ে গেছে ১২টি বিশ্বকাপও। তবে ৫০ পেরোনোর পরই অস্তিত্বের সংকটে পড়ে গেছে ওয়ানডে ক্রিকেট। নানা মুনি দিচ্ছেন নানা মত, তবে অনেকের মতেই মিলে যাচ্ছে সুর, ওয়ানডে ক্রিকেটটা ঠিক পছন্দ করছেন না কেউই!
সম্প্রতি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন আরও আক্রমণাত্মক মতই দিয়ে বসলেন! জানালেন ওয়ানডে নয়, গোটা খেলাটাই এখন আছে খাদের কিনারে। তার মতে, আইপিএলই গলা টিপে মেরে ফেলছে ক্রিকেটকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাথারটন বলেন, ‘খেলাটা এখন একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আইপিএলের শুরু থেকেই ক্রিকেটের শেষের শুরু হয়েছে।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সুপার লিগের সিরিজ বাতিল করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী জানুয়ারিতে সেই সফরের জায়গায় এখন তারা আয়োজন করবে নিজেদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। সেটাই দৃষ্টিকটু ঠেকেছে অ্যাথারটনের কাছে।
তিনি বলেন, ‘আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে না বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সময় যাতে ক্রিকেটাররা তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যেতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এই থেকেই তো পরিষ্কার হয়ে যায় বিষয়টা।’
সেই সিরিজ না খেলে নিজেদের বিশ্বকাপে খেলা অনেকটাই হুমকির মুখে ফেলে দিয়েছে প্রোটিয়ারা। তা মেনে নিয়েই দেশটির ক্রিকেট বোর্ড বাতিল করেছে সিরিজটি।
অ্যাথারটন বলেন, ‘এজন্যে তারা পরের বিশ্বকাপে নিজেদের খেলার সম্ভাবনাটাও হুমকির মুখে ফেলে দিচ্ছে! এর ফলেই তো বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শক্তির ভারসাম্যটা কোথায় গিয়ে ঠেকেছে!’
আইসিসির ভবিষ্যৎ সফর সূচিতেও প্রাধান্য পেয়েছে আইপিএলসহ অন্য সব ফ্র্যাঞ্চাইজি লিগ। বিষয়টা মোটেও ভালো ঠেকছে না অ্যাথারটনের কাছে। তার মতে, এ কারণে ওয়ানডে ক্রিকেট তার আবেদন হারিয়ে ফেলছে।
কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন ইংলিশ তারকা বেন স্টোকস। অ্যাথারটনের মতে, এটাই প্রমাণ ওয়ানডে ক্রিকেটের দুঃসময়ের। তার মত, দুঃসময় যদি না-ই হয় তাহলে যে ফরম্যাটে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন স্টোকস, সেই ফরম্যাটকেই বিদায় বলবেন কেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















