চ্যাম্পিয়নস লিগের গোল উদযাপনেও ইউক্রেন–রাশিয়া যুদ্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৭ ২৪ ফেব্রুয়ারি ২০২২
গণমাধ্যমে খবরের শিরোনাম এখন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। দুই দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি একে অপরকে হুঙ্কার দিয়ে যাচ্ছেন। এসব খবরে যখন উত্তপ্ত গোটা বিশ্ব, তখন রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব চলে এলো ফুটবলের মাঠেও।
লিসবনে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে মাঠের লড়াইয়ে জেতেনি কোনো দলই। ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আয়াক্স বা বেনফিকা। দল না জিতলেও এদিন সমতাসূচক গোল করে ঠিকই নিজ দেশের সমর্থকদের হৃদয় জিতলেন ইউক্রেনের ইয়ারেমচুক।
গোল করেই গায়ের জার্সিটা খুলে ফেলেন বেনফিকার এ তারকা স্ট্রাইকার। তখনই জার্সির নিচে পরে থাকা তার টি-শার্টটি দৃশ্যমান হয়। তাতে আঁকা ছিল ইউক্রেনের জাতীয় প্রতীক। গত ১০০ বছর ধরে প্রতীকটি ব্যবহার করে আসছে দেশটি।
গোলে উদযাপনে এই প্রতীক দেখাতেই জার্সি খুলেন ইয়ারেমচুক। মূলত চলমান যুদ্ধংদেহী পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি সমর্থন জানালেন দেশটির জাতীয় দলের খেলোয়াড়। এমন স্পর্শকাতর উদযাপনের জন্য অবশ্য শাস্তিও পেয়েছেন ইয়ারেমচুক। মাঠেই তাকে হলুদকার্ড দেখান রেফারি।
গোটা ম্যাচই ছিল ফুটবলের দারুণ এক যুদ্ধ। আক্রমণ-পাল্টাআক্রমণ, গোল, পাল্টা গোল-রোমাঞ্চে ভরপুর ছিল ম্যাচটি। তবে সব কিছু ছাপিয়ে বেনফিকা-আয়াক্স ম্যাচশেষে আলোচনায় ইয়ারেমচুকের উদযাপন ও রশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি।
ম্যাচের ১৮ মিনিটেই তাদিচের গোলে এগিয়ে যায় আয়াক্স। ২৬ মিনিটে সেবাস্তিয়েন হলারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেনফিকা। তবে ২৯ মিনিটে ফের দলকে এগিয়ে দেন হলারই। ৭২ মিনিটে রোমান ইয়ারেমচুকের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা।
১৯৯৫ সালে ইউক্রেনের লেভিভ শহরে জন্ম ইয়ারেমচুকের। সাত বছর বয়সে সেখানকার ক্লাব কারপাতি লেভিভের যুবদলে শুরু হয় তার ফুটবল ক্যারিয়ার। প্রশিক্ষণের ৫ বছর পর তিনি নাম লেখান দিনামো কিয়েভের যুবদলে। ২০১২ সালে দিনামোর সিনিয়র দলে অভিষেক ঘটে। দিনামো থেকে বেলজিয়ামের ক্লাব জেন্ত হয়ে গত বছর ইয়ারেমচুক বেনফিকায় নাম লেখান।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















