সোস্যাল মিডিয়ায় সোচ্চার সাংস্কৃতিক কর্মীরা
#‘জাস্টিস ফর পরীমনি’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫০ ১৪ জুন ২০২১
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি যাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেছেন, তাদের বিচার দাবিতে সোচ্চার চলচ্চিত্র, টিভি নাটক নির্মাতা, অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক কর্ম ীরা।
রোববার রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে অভিযোগ জানানোর পর ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সোমবার সাভার থানায় মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।
মামলায় রাজধানীর উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
সহকর্মীর ওপর এমন অন্যায়ের প্রতিবাদ জানিয়ে ‘জাস্টিস ফর পরীমনি’ হ্যাশট্যাগে ফেইসবুকসহ সোস্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন জয়া আহসান, ভাবনা, গিয়াসউদ্দিন সেলিম, নাবিলাসহ অভিনয়শিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক কর্মীরা।
জয়া আহসান ফেসবুকে লিখেছেন, “পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়–জগতের একজন সদস্য হিসেবে।
“একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে–ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?”
জয়া লিখেছেন, “এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে—তা সে যে–ই হোক—তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।”
‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের নায়িকা আশনা হাবিব ভাবনা লিখেছেন, “একজন নারী হিসেবে,একজন সহকর্মী হিসেবে পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। সম্মান একটা পিঁপড়ারও আছে। পরীমনি একজন নায়িকা, বাংলা সিনেমার নায়িকা । তো! তার সাথে যা খুশি তাই করা যাবে। এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অতি ক্ষুদ্র ভাবে দেখতে পাচ্ছি।
“একজন নারী সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মেয়ে হোক, বিশাল কাচের রুমে বসে অফিস করা মেয়ে হোক, গার্মেন্টস কর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই। সবাইকে অসম্মান সহ্য করতে হয়। পরীর পাশে আছি। পরী তুমি ভাঙবে না প্লিজ।”
পরীমনি অভিনীত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম এক ভিডিওবার্তায় নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে দেখছি, টাকার গরমের কাছে আইন ও আদেশ গলে গলে যাচ্ছে। আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি এখনও যদি আইনশৃঙ্খলা ঠিক না করি তাহলে পুরো জাতি তলিয়ে যাবে। আমি এর সঠিক বিচার চাই।”
নির্মাতা ও নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমার পরিচালক রাশিদ পলাশ বলেন, যুগে যুগে মানুষ তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করে। এটা তার স্বভাব। অধিকার। পরীও তাই করেছে। বরাবরের মতো সবচেয়ে বেশি আক্রমণ এ-র শিকার হয় নারীরা। এবারও তাই হয়েছে। যত আক্রোশ নারীর উপর। ... এ অন্যায় হতে দেয়া যায়না। মেনে নেয়া যায় না। আমরা পরীর সাথে ঘটে যাওয়া জঘন্যতম অপরাধ-এর বিচার চাই। এটা অপরাধ, আপনি যত বড় মানুষ হোন না কেন আপনি এটা করতে পারেন না।
ছোটপর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রবান্তী কর লিখেছেন, আমরা কোথায় আছি! এ কোন দেশে আমরা বাস করছি! স্বনামধন্য চিত্রনায়িকা পরীমনির সাথে যে অন্যায় হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। নারীর প্রতি কোনো সহিংসতা ও অত্যাচার সহ্য করব না - মানব না।”
ছোটপর্দার আরেক অভিনেত্রী মিশু চৌধুরী ‘জাস্টিস ফর পরীমনি’ হ্যাশট্যাগে লিখেছেন, “পরীমনি পাশে আছি। এই মুহূর্তে আপনাকে আরও শক্ত হতে হবে। বিচার আপনিই পাবেন। আপনি নিজেই আপনার মনোবল। দোয়া করি এই কঠিন সময় যেন খুব তাড়াতাড়ি পার হয়।”
ছোট ও বড়পর্দার অভিনয়শিল্পী-নির্মাতাদের মধ্যে কায়েস আরজু, মাসুমা রহমান নাবিলা, অপূর্ব রানা, শ্রাবণ্য তৌহিদাসহ প্রতিবাদে শামিল হয়েছেন অনেকে।
প্রতিবাদ ও বিচার দাবি করে বিবৃতি দিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















