জেন জি ও মিলেনিয়ালরা ‘ফোন ধরে না’ কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২১ ২৯ আগস্ট ২০২৪
১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এক চতুর্থাংশই কখনও ফোন ধরেন না। এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে।জবাবাদাতারা বলছেন, এমন লোকজন সাধারণত ফোনের রিং এড়িয়ে যান, টেক্সটের মাধ্যমে জবাব দেন বা অপরিচিত নম্বর হলে সেটি অনলাইনে সার্চ করে দেখেন।
এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ‘আসউইচ’-এর করা এক জরিপে। প্রায় দুই হাজার মানুষের ওপর জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সী লোকজনের মধ্যে প্রায় ৭০ শতাংশই ফোনের বদলে টেক্সট করতে পছন্দ করেন।
পুরোনো প্রজন্মের কাছে, ফোনে কথা বলা স্বাভাবিক বিষয় হলেও ২০০৯ সালে মোবাইলে কল করা খুব খরচসাপেক্ষ ছিল।এর ফলে জন্ম নেয় ‘টেক্সটারদের প্রজন্ম’, যেখানে মোবাইল ফোন কল ছিল জরুরি পরিস্থিতির জন্য আর ল্যান্ডলাইন ব্যবহার করা হতো দাদা-দাদিদের সঙ্গে একটানা কথা বলার ক্ষেত্রে।
মানসিক পরামর্শক ড. এলিনা তুরোনি’র ব্যাখ্যানুসারে, যেহেতু কিশোর কিশোরীরা ফোনে কথা বলার অভ্যেস রপ্ত করতে পারেনি, ‘তাই এখন ফোনে কথা বলাও যে আর স্বাভাবিক বিষয় নয়, তা ভাবতেও তাজ্জব লাগে।” ফলে, কিশোর বয়সীদের ফোনে রিং বেজে উঠলে তা তাদের জন্য ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
আসউইচের জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি কিশোর স্বীকার করেছেন, অনাকাঙ্ক্ষিত কল এলেই তারা ভাবতেন যে, বাজে কোনো সংবাদ। সাইকোথেরাপিস্ট এলোইস স্কিনার ব্যাখ্যা করে বলছেন, এই কল সংশ্লিষ্ট উদ্বেগের সম্ভাব্য কারণ ‘বাজে কিছুর সঙ্গে সংশ্লিষ্টতা, যার ফলে এমন ভীতিকর ধারণা তৈরি হয়।’
“জীবনে ব্যস্ততা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজের সূচীও এলোমেলো হয়ে যায়। এতে করে কোনো বন্ধুর খোঁজ খবর নেওয়ার সময়ও কমে আসে। এ ছাড়া, ফোন কল এখন জীবনের গুরুত্বপূর্ণ কোনো খবরের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই জটিল কোনো বিষয় হয়ে থাকে।”
“ফলে কোন কলগুলো প্রাসঙ্গিক, তা খুঁজে বের করার চেয়ে বরং কল এড়িয়ে যাওয়া সহজ।” এর মধ্যে অনেক কথোপকথনই এখন সোশাল মিডিয়ায় ঘটে, বিশেষ করে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে, যেখানে টেক্সটের পাশাপাশি বিভিন্ন ছবি ও মিম’ও পাঠানো যায়।
আসউইচের জরিপে উঠে এসেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের ৩৭ শতাংশই বলছেন, তাদের পছন্দের যোগাযোগ ব্যবস্থা হল ভয়েস নোট। সে তুলনায়, ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে এ প্রবণতা মাত্র এক শতাংশ।
কর্মক্ষেত্রে ‘ফোন ফোবিয়া’
ফোন ফোবিয়া বুঝতে সহায়ক হতে পারে ৩১ বছর বয়সী আইনজীবী ও কনটেন্ট নির্মাতা হেনরি নেলসন-কেসের ‘ওভারহোয়েলম্ড মিলেনিয়াল’ সিরিজের ভিডিওগুলো, যার বিভিন্ন দৃশ্যায়নে উঠে এসেছে কোম্পানিজুড়ে ইমেইল পাঠানোর ক্ষোভ, ভদ্রভাবে অতিরিক্ত সময় কাজ করাকে নাকচ করা, এমনকি এক কর্মী ফোন কল এড়ানোর জন্য যে কোনো কিছু করছেন, এমন বিষয়গুলো।
“ফোন কল একটু বেশিই উন্মুক্ত ও এতে উচ্চ স্তরের অন্তরঙ্গতা লাগে, যেখানে মেসেজিং একটু লোকচক্ষুর আড়ালে থাকে ও এটি আপনাকে দূর্বল বা উন্মুক্ত অনুভব না করিয়েই অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দেয়,” ব্যাখ্যা করেছেন ড. তুরোনি।
তাই এখন হয়ত ফোন কল বাদ দিয়ে টেক্সট করার সক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে, অনেকটা ৯০’র দশকে ফ্যাক্স মেশিনের প্রচলন কমে যাওয়ার মতো। একইভাবে ২০২৪ সালে এসে বিভিন্ন ভীতিকর ফোন কল এড়িয়ে যাওয়ার সুযোগ মেলে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















