টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান কে এই নোয়েল টাটা?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:৩৬ ১২ অক্টোবর ২০২৪
ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নোয়েল টাটা। তিনি প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই। শুক্রবার মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। নোয়েল টাটা স্টিল ও ঘড়ি কোম্পানি টাইটানের ভাইস চেয়ারম্যান। তার মা ফরাসি বংশোদ্ভূত সিমোনে টাটা। সিমোনে টাটা ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন ও টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান।
প্রতিবেদনে জানা যায়, ২০০০-এর দশকের প্রথমদিকে টাটা গ্রুপে যোগ দেওয়ার পর থেকে নোয়েল ব্যবসায়িক গোষ্ঠীটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুক্রবার স্যার রতন টাটা ট্রাস্ট ও দোরাবজি টাটা ট্রাস্টের বৈঠকের পর নোয়েলকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা হিসাবে ১৪টি ট্রাস্টের সবগুলোর কার্যক্রম পরিচালনা করে টাটা ট্রাস্ট। টাটা সন্সের ৫০ শতাংশেরও বেশি মালিকানা প্রধানত দুটি প্রধান ট্রাস্টের অধীনে আছে। এর একটি স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ও অপরটি স্যার রতন টাটা ট্রাস্ট। বর্তমানে টাটা ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে আছেন ভেনু শ্রীনিবাসন, বিজয় সিং এবং মেহলি মিস্ত্রি।
৬৭ বছরের নোয়েল দোরাবজি টাটা ট্রাস্টের একাদশতম চেয়ারম্যান এবং রতন টাটা ট্রাস্টের ষষ্ঠ চেয়ারম্যান। দেড়শ বছরের বেশি পুরোনো সংস্থায় ট্রাস্টের প্রধানের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রতন টাটার ছোট ভাই জিমি টাটা তাদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত নন। তিনি দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকায় দুই বেডরুমের একটি অ্যাপার্টমেন্টে থাকেন আর সাধারণ জীবনযাপন করেন। তবে টাটা গোষ্ঠীর বিপুল বাণিজ্যিক সাম্রাজ্যের উত্তরাধিকারের সারিতে রয়েছেন নোয়েলের তিন সন্তানও।
মায়া টাটা, নেভিল টাটা এবং লিয়া টাটা; তিনজনই বর্তমানে সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। মায়া টাটা অপরচুনিটিজ ফান্ড এবং টাটা ডিজিটালের দায়িত্বে রয়েছেন। টাটা নিউ অ্যাপের কাজেও তার ভূমিকা রয়েছে। নেভিল টাটা ট্রেন্ট লিমিটেডের স্টার বাজারের প্রধান। লি টাটা গোষ্ঠীর হসপিটালিটি ডিভিশনের সঙ্গে যুক্ত।
উল্লেখ্য, খ্যাতিমান ব্যবসায়ী রতন টাটা বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৩৭ সালে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার ১০ বছর বয়সে তার বাবা নাভাল টাটা ও মা সুনি টাটার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে দাদির তত্ত্বাবধানে বেড়ে ওঠেন তিনি।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







