ঠাকুরমা ইন্দিরার ঘরেই বসছেন প্রিয়াঙ্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৩ ২৫ জানুয়ারি ২০১৯
ঠাকুরমা ইন্দিরা গান্ধীকে প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই নাতনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা দেয়ার পর লক্ষ্নৌর দলীয় কার্যালয়ে ঠাকুরমার স্মৃতিসম্বলিত ঘরটিও যেন প্রাণ ফিরে পেয়েছে। ওই ঘরে ওঠার একটা পৃথক সিঁড়ি আছে। যেটা শুধু ইন্দিরাই ব্যবহার করতেন। পরিষ্কার করা হচ্ছে সেই সিঁড়িও।
উত্তরপ্রদেশ কংগ্রেস সূত্রের খবর, শিগগির ওই সিঁড়ি বেয়ে ঠাকুরমার ঘরটিতে এসে বসবেন প্রিয়াঙ্কা। ঠাকুমার সঙ্গে তার সাদৃশ্যের কথা অস্বীকার করেন না তিনি নিজেও বলেছিলেন এক সাক্ষাৎকারে, আমায় দেখতে আমার ঠাকুরমার মতো। ছোটবেলায় এমন একটা বাড়িতে বড় হয়েছি, যেখানে তিনিই ছিলেন কর্তী। তার একটা প্রভাব তো আমার ওপর পড়েছিল। তবে স্বভাবের দিক থেকে তার দাবি, তিনি বাবা রাজীব গান্ধীর বেশি কাছাকাছি— অনেক ‘নরম’।
আমি কিন্তু আমার মা এবং ভাইয়ের থেকে অনেক বেশি নিভৃতে থাকতে পছন্দ করি। তবে লাজুকও নই। কেউ জানতে চাইলে নিজের অবস্থান স্পষ্ট বলে দিই। দীর্ঘদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রিয়াঙ্কা।
২০০৪ সালে অমেঠীতে প্রথমবার লোকসভা ভোটে দাঁড়ান রাহুল গান্ধ। মনোনয়নপত্র দাখিলের সময় তার গাড়িসফরে আগাগোড়া সঙ্গী প্রিয়াঙ্কা এবং তার স্বামী রবার্ট বঢরা। ক্ষেতের কাজ ফেলে ছুটে আসা গরিব মানুষজন কপাল চাপড়ে বলতেন, এ যেন যুবতী ইন্দিরা ফের হাজির!
সাংবাদিকদের সঙ্গে সেবার সাবলীলভাবেই কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। তখন রাহুল ছিলেন মিডিয়ার চোখে স্বল্পবাক ও অর্ন্তমুখী। দাদাকে সামনে এগিয়ে দিতে উন্মুখ বোন সেদিন বলেছিলেন, রাহুল আমার থেকেও অনেক বেশি এবং ভালো কথা বলে।
ওইবার সনিয়া গাঁন্ধীর প্রচারের বেশিরভাগ বক্তৃতাও লিখে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। কয়েক বছর পরে তিনিই আবার জানিয়েছিলেন, এখন আর লিখে দেয়ার দরকার পড়ে না। আমার মা জনসভায় বক্তৃতা দেয়ার ব্যাপারে আগে খুব লাজুক ছিলেন। কিন্তু পরিবেশ-চ্যালেঞ্জ-পরিস্থিতির সঙ্গে সঙ্গে অনেক বদলে গিয়েছেন। একইভাবে বদলেছে রাহুলও।
রাজনৈতিক শিবির বলাবলি করছে— শুধু ইন্দিরার মতো দেখতে বলে নন, কেবল রাজীবের মেয়ে বলে নন, অপেক্ষাকৃত নবীন প্রজন্মের কাছেও প্রিয়াঙ্কার ব্যক্তিত্ব ও ক্যারিশমা প্রায় লোককথার মতো। অমেঠী-রায়বরেলীর মাঠঘাট-চৌরাহায় তাকে কদাচিৎ দেখা গেলেও বেশিরভাগ সময়েই তিনি ধরাছোঁয়ার বাইরে। সেটা জনচিত্তে তার আকর্ষণকে আরও বাড়িয়েছে।
রাজীব-হত্যা মামলায় মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত নলিনী মুরুগনের সঙ্গে সেলে গিয়ে দেখা করা এবং ক্ষমা প্রদর্শনের ঘটনা গণমনে প্রিয়াঙ্কার চরিত্রে ভিন্নমাত্রা যোগ করেছে।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

