তাসকিন-এবাদতদের সঠিক লাইন-লেন্থে বল করতে বলেছেন গিবসন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৪ ৯ জানুয়ারি ২০২২
বাংলাদেশের পেসারদের আরও ভালো লাইন এবং লেন্থে বল করার পরামর্শ দিয়েছেন দলের বোলিং কোচ ওটিস গিবসন। তিনি মনে করেন, ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সেটি মিস করেছেন বোলাররা। তার মতে, নিউজিল্যান্ডকে সহজেই রান করতে দিয়েছে বোলাররা। এতে ১ উইকেটে ৩৪৯ রান করে ফেলেছে স্বাগতিকরা। যা সফরকারীদের অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেয়।
অধিনায়ক টম লাথাম ১৮৬ ও ডেভন কনওয়ে অপরাজিত ৯৯ রান করেন। এতে চাপে পড়েছে বাংলাদেশ।
দিনের খেলা শেষে গিবসন বলেন, ‘আজ থেকে শিখতে হবে। আমরা আজ অনেক বেশি চার-এর বল করেছি। অফস্টাম্পের বাইরে অনেক বল ওয়াইড। যখন আমরা আমাদের লেন্থ মিস করি, তখনই আমরা ছিটকে পড়ি।’
তিনি আরও বলেন, ‘আপনি ব্যাটারদের রান করার সুযোগ দিবেন না এবং উইকেটের দুই পাশে স্কোর করতে দিতে পারবেন না। আমার পরিকল্পনাগুলোর মধ্যে একটি হল, আপনাকে লেন্থ অনুযায়ী বল করতে হবে। তবে আপনি যদি লেন্থ অনুযায়ী বল করতে না পারেন, তবে স্কোরিংও আটকাতে পারবেন না। তাদের ওপর চাপ তৈরি করতে আমরা আজ লেন্থ নিয়ন্ত্রন করতে পারিনি।’
তবে অনভিজ্ঞ বোলিং লাইন আপের জন্যও একটি শেখার সুযোগ ছিল। যারা গত সপ্তাহে দারুন এক পারফরমেন্স করেছে। ৮ উইকেটে জয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পেয়েছিলো বাংলাদেশ। তারপর এখনও অভিজ্ঞতা খুবই কম।
বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ১২তম, তাসকিন আহমেদ নবম ও শরিফুল ইসলাম তৃতীয় টেস্ট খেলছেন।
গিবসন বলেন, ‘ছেলেরা এগিয়ে যাচ্ছে। বোলিং আক্রমণের অনভিজ্ঞতা দেখুন এবং দেখুন তারা ভালো করছে এবং শিখতে পারে। কিন্তু আজ আবার, তাদের শেখার পাঠ ছিলো।’
গিবসন অবশ্য এটাও বলেছিলেন যে, প্রথম টেস্টে অসাধারণ জয়ের পর বাংলাদেশি বোলাররা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এবং এটি তাদের বোলিংয়েও প্রভাব ফেলতে পারে। তার মতে, এমন ঐতিহাসিক জয়ের পর এ ধরনের ঘটনা ঘটতে পারে, কারণ খেলোয়াড়রা সর্বোপরি মানুষ।
তিনি বলেন, ‘আমরা আজ আন্তর্জাতিক খেলায় উথান ও পতন দেখেছি। গত সপ্তাহে, আমরা উঁচুতে ছিলাম। আমরা, সম্ভবত এখনও গত সপ্তাহের মানসিক এবং শারীরিক চাপের প্রভাব অনুভব করছি। আমরা আমাদের সেরাটা বের করতে পারিনি।’
১৭ ম্যাচ অপরাজিত থাকার পর বাংলাদেশের কাছে হারের পর, নিউজিল্যান্ডের ব্যাটাররা আজ ঘুড়ে দাঁড়িয়েছে। সেটির প্রশংসা করেছেন গিবসন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড গত সপ্তাহ থেকে চাপে আছে। নিউজিল্যান্ড দেখিয়েছে কেন বিশ্বের অন্যতম সেরা দল তারা। তারা ঘুড়ে দাঁড়িয়েছে। অনেক ভালোও করেছে। নিউজিল্যান্ড দেখিয়েছে, তারা কেন বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে।’
একই সময়ে, উইকেটের দিকে ইঙ্গিত করে গিবসন জানান, হাগলি ওভালের সবুজ পিচ বোলারদের সহায়ক নয়। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। গিবসন বলেন, ‘লাথাম সত্যিই ভালো খেলেছে। আজ সকালে অনেক ভালো বল ছেড়েছে সে। দুর্ভাগ্যবশত, গত সপ্তাহে আমরা যে ধরনের চাপ তৈরি করেছিলাম, সেরকম ভালো বল করতে পারিনি। কনওয়ে অবিশ্বাস্য ফর্মে আছেন।’
তিনি আরও বলেন, ‘উইকেট থেকে আমরা যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। কিন্তু আমরা যেভাবে বোলিং করতে পারতাম, তেমনটাও করতে পারিনি। আমরা যখন ফুল লেন্থে বল করেছি তখন খুব বেশি সীম মুভমেন্ট ছিলো না।’
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
















