দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেললে বেতন কাটা হোক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩০ ১০ মার্চ ২০২১
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে জাতীয় দলকে প্রাধান্য দিচ্ছেন না বিশ্ব ক্রিকেটের নামীদামি তারকারা। এবার আইপিএলে খেলার জন্য দেশের হয়ে খেলার আগ্রহ নেই ইংল্যান্ডের ক্রিকেটারদের। মূলত সেটি এখন আলোচনার টেবিলে। তাতে ক্ষেপেছেন সাবেক ইংলিশ অধিনায়ক জিওফ্রে বয়কট।
তিনি বলেন, দেশের হয়ে খেলার চেয়ে অন্য কোনও লিগ বড় হতে পারে না। জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএল খেললে খেলোয়াড়দের বেতন কাটা উচিত।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১৪তম আসর। যা শেষ হবে ৩০ মে। তবে ২ জুন থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড। আইপিএল শেষ করে টেস্ট সিরিজে অংশ নেয়াটা ইংলিশ খেলোয়াড়দের জন্য কঠিনই হবে। তবে কিউইদের বিপক্ষে সিরিজ নিয়ে খুব বেশি আগ্রহী নন আইপিএলের পরের আসরে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেয়া খেলোয়াড়রা।
খেলোয়াড়দের এমন মানসিকতায় ক্ষুব্ধ বয়কট। তার মতে, আইপিএল নিয়ে খেলোয়াড়দের এমন মনোভাব সহ্য করা উচিত নয়। ইংল্যান্ডের জার্সিতে খেলা রেখে সেই টুর্নামেন্টে গেলে ক্রিকেটারদের বেতন কেটে নিতে ইসিবিকে পরামর্শ দিয়েছেন তিনি।
স্বদেশী সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফকে বয়কট বলেন, খেলোয়াড়রা ভুলে গেছে, ইংল্যান্ডের হয়ে পারফর্ম না করলে আইপিএলে তাদের ডাক পড়তো না। তাই কৃতজ্ঞতা ও বিশ্বস্ততার জন্য দেশকে অগ্রাধিকার দেওয়া উচিত তাদের। আমি কখনও ক্রিকেটারদের উপার্জন বন্ধ করার পক্ষে নই। কিন্তু জাতীয় দলের হয়ে না খেললে ওদের বেতন কেটে নেয়া হোক।
দেশের হয়ে ক্রিকেট খেলেই বিশ্বমঞ্চে নিজেদের পরিচিতি লাভ করেছেন খেলোয়াড়রা। আর এখন জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ কিভাবে প্রাধান্য পায়, তা মাথায় ঢুকছে না বয়কটের।
এ ঘরানার ক্রিকেটকে প্রাধান্য দেয়ায় খেলোয়াড়দের লজ্জিত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সাবেক ইংলিশ ক্রিকেটার বলেন, আমি বাজি ধরে বলতে পারি আমাদের কোনও খেলোয়াড়কে দেখবেন না তারা স্ত্রী, বা বাচ্চাদের মিস করার কারণে আইপিএল ছাড়ছেন। ইংল্যান্ডের হয়ে পুরো সিরিজ খেলতে রাজি না থাকলে,তাদের বেতন কাটুন। ওদের দলে না নেওয়াই ভালো। দেশের ক্রিকেট খুব বাজেভাবে পরিচালিত হচ্ছে। ক্রিকেটারদের সবার লজ্জিত ও বিব্রত হওয়া উচিত।
আইপিএলের আসন্ন আসরে খেলবেন বেন স্টোকস, জশ বাটলার, জোফরা আর্চার, মঈন আলি, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস ও স্যাম কারান।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















