‘পাপন অযোগ্য সভাপতি`, সাবেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩৬ ৭ নভেম্বর ২০২১
আইসিসি টি-২০ বিশ্বকাপে ভরাডুবির পর দেশে ফিরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আসলেও মূল পর্বে টানা পাঁচ হারে শেষ হয়ে গেছে মাহমুদউল্লাহদের বিশ্বকাপ। এমন ব্যর্থতার কারণে দেশজুড়ে মুন্ডুপাত হচ্ছে সবার।
কয়েকদিন অতিবাহিত হলেও এখনো থামছে না টাইগারদের বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড়। মুশফিক-লিটনদের পাশাপাশি কোচ, নির্বাচক এমনকি বিসিবিও রক্ষা পাচ্ছে না। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিও উঠেছে।
গত ৫ অক্টোবর এই স্রোতে গা ভাসিয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীও। পাপনকে অযোগ্য সভাপতি এবং তার অধীনে দলের পারফরম্যান্স বারবার খারাপ হচ্ছে বলে টুইট করছেন সাবের হোসেন।
বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে বড় ভূমিকা রাখা সাবেক এই সভাপতি লিখেছেন, ‘পাপন (নাজমুল হাসান) সাহেবের অধীনে বাংলাদেশ এই নিয়ে ৪টি বিশ্বকাপ খেলে ফেলল। পারফরম্যান্স খারাপ থেকে খারাপতম হয়েছে। সবচেয়ে বেশি সময় কাটানো (বিসিবি) সভাপতি সবচেয়ে অযোগ্যও। অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। এটা দুঃখজনক যে আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’
এদিকে সমালোচনার এমন মিছিল নজরে এসেছে বিসিবির। ক্রিকেটারদের ধর্ম, পরিবার, ব্যক্তিগত আক্রমণকে ভালো চোখে দেখছে না সংস্থাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঢালাও মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
লন্ডনে গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘প্লেয়ারদের বাজে পারফরম্যান্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলকারী, ধর্ম ও পরিবার জড়িয়ে কুরুচিপূর্ণ আক্রমণাত্মক মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ ক্রিকেটারদের নিয়ে একের পর এক রম্য, হাস্য-রস দেখা যাচ্ছে ফেসবুকে।
টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার কারণে নব নির্বাচিত বিসিবির পরিচালকরাও লজ্জায় পড়েছেন। তাদেরকেও কাঠগড়ায় তুলে এনেছেন সমর্থকরা। পরিচালকদের পদত্যাগ চেয়েছেন অনেকে। দেশের ক্রিকেট ব্যবস্থায় আমুল পরিবর্তনের দাবি উঠছে। কিন্তু সদ্য নির্বাচিত বিসিবির পরিচালনা পর্ষদ এখন বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেই রয়েছে। টিম ম্যানেজেমেন্টে, কোচিং স্টাফে রদবলের প্রক্রিয়া চলছে।
বিশ্বকাপ শেষে পুরো দল ফিরে গেলেও চার ক্রিকেটার রয়ে গেছেন দুবাইয়ে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ দেশে ফিরেননি। পাকিস্তান সিরিজের ক্যাম্পের আগে ফিরবেন তারা।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















