পেলের রেকর্ড ভাঙলেন রোনালদো
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৬ ১৫ মার্চ ২০২১
অফিসিয়াল ম্যাচে নিজের গোলের রেকর্ড ভাঙার কারণে জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। রোনালদো রোববার সিরি-এ লিগে কালিয়ারির বিপক্ষে জুভদের ৩-১ গোলের জয়ের মাচে হ্যাটট্রিক করেছেন। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে তার সর্বমোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৭০।
এরপর ৩৬ বছর বয়সী রোনালদো নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২৭০ মিলিয়ন ফলোয়ারদের উদ্দেশ্য করে নতুন রেকর্ড গড়ার দাবি জানান। গত ২ মার্চ তিনি পেলের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ৭৬৭ গোল স্পর্শ করেছিলেন।
রোনালদো লিখেছেন, ক্যারিয়ারে এ গোলগুলো করতে পেরে আমি আজ দারুণ আনন্দিত এবং একইসঙ্গে গর্বিত। এখন আমি বিশ্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছি। এক্ষেত্রে আমি পেলের রেকর্ডকে ছাড়িয়ে গেছি, যা কখনও স্বপ্নেও চিন্তা করিনি।
৮০ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ইন্সটাগ্রামে লিখেছেন, অফিসিয়াল ম্যাচে গোলের রেকর্ড ভাঙার জন্য অভিনন্দন। আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার খেলা দেখতে আমি ভালোবাসি এবং এটা কারো কাছে এখন আর গোপন নেই। শুধু এ কথা ভেবে কষ্ট পাচ্ছি যে, আজ আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারছি না। ক্রিশ্চিয়ানো, জীবনটা একটি একক যাত্রা, প্রত্যেকেই তার নিজ নিজ যাত্রাপথ ঠিক করে নেয়। আর তুমি যে চমৎকার যাত্রা নিজের জন্য তৈরি করে নিয়ছো তা দেখতেও ভালো লাগে।
একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে পেলের। সব মিলিয়ে তিনি ক্যারিয়ারে ১২৮৩টি গোল করেছেন, যার মধ্যে অনানুষ্ঠানিক ম্যাচও রয়েছে। রোনালদোর এ গোলগুলোর মধ্যে ৬৬৮টি ক্লাব গোলও আছে। যার মধ্যে পাঁচটি লিসবন স্পোর্টিংয়ের হয়ে, ১১৮টি মানচেস্টার ইউনাইটেডের, ৪৫০টি রিয়াল মাদ্রিদের এবং ৯৫টি রয়েছে জুভেন্টাসের জার্সি গায়ে। পর্তুগাল জাতীয় দলের হয়ে করেছেন ১২০ গোল।
যদিও কিছু কিছু গণমাধ্যম চেক প্রজাতন্ত্রের জোসেফ বিকানের ৮০৫ গোলকে রোনালদো ও পেলের থেকে এগিয়ে রেখেছেন। ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিও দাবি জানিয়েছেন, ক্যারিয়ারে তিনি ১ হাজার গোল করেছেন। যার মধ্যে অনানুষ্ঠানিক ম্যাচও রয়েছে।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















