প্রথমবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ‘ঝলক’ দেখাল উত্তর কোরিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২০ ১৪ সেপ্টেম্বর ২০২৪
একনায়ক শাসিত দেশ উত্তর কোরিয়া প্রথমবারের মত তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল বা জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি কেন্দ্রের ভেতরের অবস্থার এক ঝলক দেখিয়ে দিল বিশ্ববাসীকে। দেশটির নেতা কিম জং-উনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজ পরিদর্শন করার সময়ের ছবি শুক্রবার প্রকাশ করা হয়েছে বলে তথ্য দিচ্ছে বিবিসি।
বিশেষজ্ঞদের উদ্ধৃত করে এই ব্রিটিশ সংবাদমাধ্যমটি লিখেছে, এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই বার্তা দিতে চাইছে যে, এ ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের অগ্রগতিকে আর পিছু হটানোর সামর্থ কারও নেই।শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ লিখেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং-উন তার দেশের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।
ছবিতে দেখা যাচ্ছে, সারি সারি সেন্ট্রিফিউজের পাশ দিয়ে হাঁটছেন কিম। সেখানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। তবে ছবিগুলো কবে তোলা, সে বিষয় কোনো তথ্য দেয়নি উত্তর কোরিয়া। কেসিএনএ বলছে, “উৎপাদন লাইনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানতে কিম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাঁটির নিয়ন্ত্রণ কক্ষও ঘুরে দেখেন।’
এ সময় কিমকে বেশ উৎফুল্ল ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল বলে তার দেশের সরকারি বার্তা সংস্থা প্রচার করেছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের জ্বালানি উৎপাদন বাড়ানোর পরিকল্পনার তীব্র নিন্দা করেছে। বিবিসি লিখেছে, কিম খুব গোপনেই এই সফর করেন।
পশ্চিমা পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছেন যে, উত্তর কোরিয়া ইয়ংবিয়ন সাইট ছাড়াও গোপনে বেশ কয়েকটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু রেখেছে। সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেন, “উত্তর কোরিয়া পারমাণবিক দিক থেকে কতটা শক্তিশালী দেশ, সেটা জাহির করতেই হয়ত এই ছবি প্রকাশ করেছে।”
কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, “ছবিগুলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি 'সতর্ক বার্তা'ও হতে পারে।” উত্তর কোরিয়ার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, তা জানা না গেলেও সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী এই সংখ্যা ৫০টিতে দাঁড়িয়েছে এবং আরও ৪০টি অস্ত্র তৈরির মত যথেষ্ট উপাদান তাদের কাছে রয়েছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







