ফকির আলমগীর বাংলা সংগীতের বাঘ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৯ ২৬ জুলাই ২০২১
সদ্যপ্রয়াত ফকির আলমগীর ছিলেন ফেরদৌস ওয়াহিদের খুব কাছের বন্ধু। প্রায় ৫০ বছরের বন্ধুত্ব তাঁদের। একসঙ্গে পেরিয়ে এসেছেন জীবনের সাফল্য–ব্যর্থতার প্রতিটি অধ্যায়। ফকির আলমগীরকে নিয়ে স্মৃতিচারণা করলেন ফেরদৌস ওয়াহিদ
গত মাসেই ফকির আলমগীরের সঙ্গে আমার শেষ দেখা। গত ৫ জুন ছিল আজম খানের মৃত্যুবার্ষিকী। ওই উপলক্ষে আলোচনা করতে চ্যানেল আইতে গিয়েছিলাম আমি ও ফকির আলমগীর। অনুষ্ঠানের আগে–পরে কত স্মৃতিচারণা হলো, কত আড্ডা–গল্প! কে জানত সেটাই হবে ওর সঙ্গে আমার শেষ দেখা!
ফকির আলমগীরের সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৭৩ সালে। ও গণসংগীত করত। তারপর খুব দ্রুতই পপসংগীতে চলে এল। আমরা একসঙ্গেই গান করতাম। নিজের চেষ্টা ও মেধা দিয়ে সে সাফল্যের শিখরে যেতে পেরেছে। পৌঁছাতে পেরেছে সাধারণ মানুষের কাছে। এটার সম্পূর্ণ কৃতিত্ব তার নিজের। তার সবচেয়ে বড় গুণ হলো, সে একসঙ্গে দুটো ঘরানা ধারণ করতে পারত। একটা পপসংগীত আরেকটা গণসংগীত। দুটো মাধ্যমেই সে যেমন সফল, তেমনি অসাধারণ সব কাজ দিয়ে দুটো মাধ্যমকেই জনপ্রিয় করে তুলেছে। আমি মনে করি, সে আমার চেয়েও গুণী শিল্পী।
ফকির আলমগীরের সঙ্গে আমার সম্পর্কটা ছিল খুব নিবিড়। তার বিয়ের মুকুটটা আমিই মাথায় পরিয়ে দিয়েছিলাম। ওই দিনের ঘটনাটা খুবই মনে পড়ে। আসলে এত বছরের সম্পর্ক, এত মায়া–মমতা; মনে তো পড়বেই।
আগাগোড়া প্রাণবন্ত একটা মানুষ ছিল ফকির আলমগীর। সবার সঙ্গেই তার বন্ধুসুলভ ভাব ছিল। তাকে আমি বলতাম, তুমি বাংলার সংগীতের বাঘ। ওর শেষনিশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে গণসংগীতের ক্ষেত্রটা শূন্য হয়ে গেল। এ দেশে ফকির আলমগীরই একমাত্র গণসংগীতটা এমনভাবে ধরে রেখেছিল, যেটা আর কেউ পারেননি বা করেননি। এটা খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার ছিল। কিন্তু সে তো চলে গেল। আজ থেকে বাংলাদেশ গণসংগীতহীন হয়ে গেল। আজ থেকে সংগীতের এই অসাধারণ ধারাটিতে শূন্যতা তৈরি হলো। এই ঘাটতি কবে কে পূরণ করবে, জানি না। আদৌ হবে কি না, তাও জানি না।
ফকির আলমগীরের এই অকালপ্রস্থানের কারণ করোনাভাইরাস। আমাদের আরও সচেতন হতে হবে। ওর এই চলে যাওয়া আমাদের আরও সচেতন করুক, সেই প্রত্যাশা করি।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















