ফিরেই অস্ট্রেলিয়াকে জয় উপহার দিলেন স্মিথ-ওয়ার্নার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৮ ৬ মে ২০১৯
জাতীয় দলে ফিরেই অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা ওয়ার্নারের দ্রুত তির ৩৯ এবং স্মিথের ২২ রানে ভর করে সোমবার অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া একাদশ।
বিশ্বকাপ সামনে রেখে তিন ম্যাচ অনুশীলন সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অ্যালান বোর্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে নেমেই অসি বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। তবে টেলএন্ডারদের বদান্যতায় ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এ নিয়ে টানা নবম ওয়ানডে জয়ের কৃতিত্ব গড়লো অস্ট্রেলিয়া। যদিও ম্যাচটি আনুষ্ঠানিক নয় এবং আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গন্য হবে না। জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। উসমান খাজা-ফিঞ্চ ওপেনিং জুটিতে মাত্র ৪ যোগ করার পরই প্রথম উইকেট হারায়। খাজা মাত্র ৪ রান করে আউট হলেও ফর্মে থাকা ফিঞ্চ ৫২ রান করেন। খাজার বিদায়ে ওয়ার্নার ক্রিজে আসলে দর্শকরা তাকে উষ্ঞ অভ্যর্থনা জানান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ১২ ইনিংসে গড়ে ৬৯.২০ রান করা বিস্ফোরক ওপেনার অবশ্য রানের খাতা খেলার আগেই একবার জীবন পান। লেগস্পিনার টড অ্যাস্টলের একটি রিভার্স সুইং মারতে গিয়ে বোল্ড হওযার আগে ৬ চার এবং ১টি ছক্কা হাঁকান তিনি। তার বিদায়ে মাঠে নামার সুযোগ হয় স্মিথের। প্রথমে কিছুটা নার্ভাস থাকলেও একজোড়া বাউন্ডারি হাঁকিয়ে নিজের খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। ম্যাট হেনরির বলে কট আউট হওয়ার আগে ৪৩ বল মোকাবেলা করেন সাবেক অধিনায়ক।
স্মিথ আউট হওয়ার পর মাত্র ৪২ রানে পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে নাথান কোল্টার-নাইলের ৩৪ রানে দলের জয় নিশ্চিত হয়।
এর আগে অসি পেসার প্যাট কামিন্স প্রথম ওভারে ২ উইকেট শিকার করলে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্টকে ছাড়া কিউইরা ৪৬ দশমিক ১ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন নতুন মুখ হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া টম ব্লান্ডেল। ৮ ওভার বোলিং করে ৩৬ রানে ৩ উইকেট শিকার করেন কামিন্স। এছাড়া কোল্টার নাইল ও জেসন বেহরেনডর্ফ ৩টি করে উইকেট নেন।
ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে চলতি সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ব্রিস্টলে আগামী ১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অসিরা।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















