ঢাকা, ২৪ জুন বুধবার, ২০২৬ || ৯ আষাঢ় ১৪৩৩
good-food
৪২৩

ফুটবলে ভারতকে নিষিদ্ধ করল ফিফা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৭ ১৬ আগস্ট ২০২২  

ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কার্যক্রম স্থগিত করেছে ফিফা। ফিফা ও এএফসি কর্মকর্তাদের চার সদস্যের কমিটি দেশটির ফুটবলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এই সিদ্ধান্ত দেয়।

 

মঙ্গলবার (১৬ আগস্ট) ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সংবাদটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

 

ফিফা থেকে জানানো হয়, এআইএফএফ এর কার্যনির্বাহী কমিটির ক্ষমতা রদ হলে এবং দৈনন্দিন বিষয়গুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য প্রশাসকদের একটি কমিটি গঠনের আদেশের পরে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।

এই স্থগিত আদেশ চলাকালীন ভারতীয় ফুটবল দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। এছাড়াও ভারতীয় ক্লাবগুলো এএফসির টুর্নামেন্টেও অংশ নিতে পারবে না। একইসঙ্গে আগামী অক্টবরে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও খেলতে পারবে না ভারত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর