বছর শেষ নেইমারের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৫৯ ৩০ নভেম্বর ২০২১
এ বছর আর মাঠে নামা হচ্ছে না পিএসজি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। রোববার সেন্তি-এতিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে শেষ মুহূর্তে গুরুতর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন তিনি। পুরোপুরি সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ লাগতে পারে। ম্যাচটিতে পিএসজি ৩-১ গোলে জয়ী হয়েছে।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘গতরাতে বিভিন্ন পরীক্ষার পর নেইমারের বাম গোঁড়ালির লিগামেন্টে ইনজুরি ধরা পড়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ ব্যপারে আরো বিস্তারিত জানা যাবে।’
এবারের মৌসুমে পিএসজির হয়ে নেইমার ১৫ ম্যাচের মধ্যে ১৩টিতে মূল একাদশে খেলেছেন। ফ্রান্সে আসার পর থেকেই গত চার বছর বিভিন্ন ইনজুরিতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়েছে তার। রোববার সেন্ত-এতিয়েনের মাঠে একেবারে শেষ মুহূর্তে তার এই ইনজুরি সত্যিই হতাশাজনক।
নিজের টুইটার অ্যাকাউন্টে সোমবার পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, নেইমার বাম পায়ে প্রেসোথেরাপি বুট পরে আছেন। এর আগে ম্যাচের দিন ইন্সটাগ্রামে লিখেছিলেন, ‘এটা একজন ক্রীড়াবিদের জীবনে সত্যিই দুর্ভাগ্যের অধ্যায়। আমার জীবনে প্রায়ই এই মুহূর্তগুলো আসছে। বারবারই আমি তা কাটিয়ে সামনে এগিয়ে গেছি। আশা করছি, এবারও আরো বেশী শক্তিশালী ও সাহস নিয়ে মাঠে ফিরতে পারবো।’
ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচে নেইমার দলে ফিরতে পারবেন। গ্রুপ-এ’র রানার্স-আপ হিসেবে ম্যানচেস্টার সিটির পিছনে থেকে পিএসজি ইউরোপীয়ান প্রতিযোগিতার নকআউট পর্ব নিশ্চিত করেছে।
লিগ ওয়ানে ১৫ ম্যাচ শেষে ১৩ জয়ে ৪০ পয়েন্টসহ রেনের থেকে ১২ পয়েন্ট এগিয়ে মরিসিও পোচেত্তিনোর দল টেবিলের শীর্ষে অবস্থান করছে। এদিকে, নেইমারের দল ব্রাজিলও ইতোমধ্যেই বাছাইপর্ব পার করে কাতার বিশ্বকাপের মূল মঞ্চের টিকিট নিশ্চিত করেছে। যদিও বাছাইপর্বে ব্রাজিলের এখনো কয়েকটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ২৭ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দলটির পরবর্তী ম্যাচগুলোতে তাকে দেখা যাচ্ছে না।
বুধবার ঘরের মাঠে নিসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচকে সামনে রেখে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মার্কো ভেরাত্তি। থাইয়ের ইনজুরির কারণে পিএসজির গত দুই ম্যাচে খেলতে পারেননি এই ইতালিয়ান মিডফিল্ডার।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















