বাংলাদেশের নতুন কোচ হেরাথ-প্রিন্স
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৪ ২৭ জুন ২০২১
জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ ও ব্যাটিং কোচের পদে নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন জিম্বাবুয়ে সফরের আগেই নতুন দুই কোচ পেয়ে গেলেন টাইগাররা।
নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। আর ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে।
মহামারি কোভিড পরিস্থিতিতে বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত নন আগের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। শুধু চলতি বছর নিউজিল্যান্ড সফরে কাজ করেছেন তিনি। অন্যসময় ছিলেন দেশেই।
তার অনুপস্থিতিতে সোহেল ইসলামকে দিয়ে স্পিন বোলিং কোচের কাজ চালিয়েছে বিসিবি। তবে ভেতরে ভেতরে ঠিকই খোঁজ করেছে বিশেষজ্ঞ কোচের। অবশেষে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার হেরাথকে দেওয়া হলো এ দায়িত্ব।
চুক্তি অনুযায়ী, চলতি বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি কাজ করবেন। প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার হয়েই খেলা ছেড়েছেন ৪৩ বছর বয়সী হেরাথ। ১৯৯৯ থেকে ২০১৮ পর্যন্ত বিস্তৃত টেস্ট ক্যারিয়ারে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩ উইকেট নিয়েছেন তিনি।
এছাড়া রঙিন পোশাকের ক্রিকেটে তার শিকার ৯২ উইকেট। বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে আইসিসি স্বীকৃত লেভেল-৩ কোচিং সার্টিফিকেট রয়েছে হেরাথের।
আর ব্যাটিং কোচ প্রিন্স দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১১টি শতক ও ১১টি অর্ধশতক এবং ওয়ানডেতে ৩টি অর্ধশতক আছে তার।
হেরাথের কোচিং ক্যারিয়ার বড় না হলেও প্রিন্সের আছে কয়েক বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকা `এ’ দলের ব্যাটিং কোচ ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ৪৪ বছর বয়সী এই কোচ।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















