রেফারির বিতর্কিত সিদ্ধান্ত
বাংলাদেশের সঙ্গে ডাকাতি হয়েছে: জামাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৯ ১৪ অক্টোবর ২০২১
১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে জয়ের বিকল্প ছিলো না। নেপালের বিপক্ষে সেই পথেই হাঁটছিল বাংলাদেশ। তবে ৮৬তম মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ওলটপালট হয়ে যায় সব সমীকরণ। আর এমন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়ে জামাল ভূঁইয়া বললেন, বাংলাদেশের সঙ্গে ডাকাতি হয়েছে।
১০ জনের দল নিয়ে নেপালের বিপক্ষে লড়াই করে চলছিল বাংলাদেশ, হঠাৎ রেফারির পেনাল্টির সিদ্ধান্তে দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। পেনাল্টি থেকে গোল হজম করে ড্রয়ের হতাশা নিয়ে সাফ থেকে বিদায় নেয় লাল-সবুজরা। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন জাতীয় দলের অধিনায়ক।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ফুটবলার লেখেন, 'আমার মনে হচ্ছে যে, আমাদের বড় ডাকাতি করা হয়েছে আজকে।'
ম্যাচের ৮৮ মিনিটে নেপালের পক্ষে পেনাল্টি দেন রেফারি। ভিডিওতে দেখা গেছে, ডান প্রান্ত থেকে ভেসে আসা বল হেড করার চেষ্টা করেন নেপালের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। লাফ দিয়েও বলের ফ্লাইট মিস করেন তিনি। পেছন থেকে কিছুটা ধাক্কা দিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার সাদ উদ্দীন। আর তাতে পেনাল্টির সিদ্ধান্ত দিয়ে বসেন উজবেকিস্তানের রেফারি আখর রিসকুয়ালেভ।
ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি থাকলে রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ থাকত বাংলাদেশের। বছর ছয়েক ধরে ইউরোপে নিয়মিত ব্যবহার হয়ে আসা এই প্রযুক্তির ব্যবহার ছিলো না দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এই আসরে।
এই নিয়েও ক্ষোভ জামালের। এ ধরনের টুর্নামেন্টে ভিএআর না থাকাটা লজ্জার উল্লেখ করে তিনি বলেন, 'এটা লজ্জার বিষয় যে সাফে ভিএআর নেই। রেফারি ছাড়া সবাই দেখতে পেয়েছে যে ওটা পেনাল্টি ছিল না।'
তবে এমন হারের পরেও নিজের দলকে নিয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক, 'আমি আমার দল নিয়ে গর্ব করি এবং একই সঙ্গে আমি অনেক হতাশ।'
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















