বাংলাদেশের ৩ রানের হার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৪ ৩০ অক্টোবর ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ বরণ করেছে ৩ রানের পরাজয়। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভালো শুরু পায়নি। বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সে উইকেট হারানোর পাশাপাশি কাঙ্ক্ষিত রানের দেখাও পাচ্ছিলেন না গেইল-পোলার্ডরা। ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ৮৪ রান।
তবে শেষ ৫ ওভারে নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলে ফেলে ৫৮ রান। এতে দায় আছে ফিল্ডারদেরও। বাংলাদেশ এদিন মোট তিনটি ক্যাচ হাতছাড়া করেছে, যার দুটিই ফসকেছে মেহেদীর হাত থেকে। স্লগ ওভারে শরিফুলের বলে ক্যাচ ছাড়েন আফিফ হোসেন ধ্রুব। ছিল ভুল ফিল্ডিংয়ের ছড়াছড়িও।
পুরানের ২২ বলে ৪০ ও রস্টন চেজের ৪৬ বলে ৩৯ রানের দুই ইনিংসের সাথে জেসন হোল্ডারের ৫ বলে ১৫ রানের ক্যামিওতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান, ৭ উইকেট হারিয়ে। বাংলাদেশের পক্ষে শরিফুল, মেহেদী ও মুস্তাফিজ দুটি করে উইকেট শিকার করেন। ৪ ওভারে মুস্তাফিজ খরচ করেন ৪৩ রান।
জয়ের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন নাঈম শেখ ও সাকিব আল হাসান। যদিও দুজনের কেউই পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করতে পারেননি। চোট নিয়ে ব্যাট করা সাকিব ১২ বলে ৯ রান করে সাজঘরে ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। সট্রাইক রেটের উন্নতি ঘটাতে এবারও ব্যর্থ হন নাঈম শেখ, ১৯ বলে ১৭ রান করে আউট হন তিনি। ২ উইকেট হারিয়ে প্রথম ৬ ওভারে সংগ্রহ দাঁড়ায় ২৯ রান।
ওয়ান ডাউনে নেমে লিটন হাল ধরেন একটু দেখেশুনে খেলে। সৌম্য নেমেছিলেন চারে, ১৩ বলে দুটি চারে ১৭ রান করে থামে তার ইনিংস। এরপর লিটন আশা জাগানিয়া ব্যাটিং করলেও দলীয় ৯০ রানে মুশফিকুর রহিম (৭ বলে ৮ রান) ঝুঁকি নিয়ে স্কুপ করতে গিয়ে বোল্ড হলে বিপাকে পড়ে যায় টাইগাররা।
তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বাংলাদেশ দেখছিল জয়ের স্বপ্ন। রিয়াদ এক প্রান্তে পাল্লা দিয়ে রান তুললেও লিটন সাবধানে ব্যাট করছিলেন। চাপের মুখে বেশ কয়েকটি ওয়াইড আদায় করতে ব্যর্থ হন তিনি। ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন হোল্ডারের হাতে। এতে থামে ৪৩ বলে গড়া তার ৪৪ রানের ইনিংস।
শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম বলে ২ রান নেন আফিফ হোসেন ধ্রুব, পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন সেট ব্যাটার রিয়াদকে। তৃতীয় বলে রিয়াদ নেন আরও ২ রান। ৩ বলে প্রয়োজন ছিল ৮ রান।
চতুর্থ বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন রিয়াদ। আন্দ্রে ফ্লেচার ক্যাচ ছেড়ে দিলে রিয়াদ নেন আরও ২ রান। মিস ফিল্ডিংয়ের খেসারতে পরের বলে আরও ২ রান খরচ করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। তবে এই বলে কোনো রানই নিতে পারেনি বাংলাদেশ। এতে ওয়েস্ট ইন্ডিজ পায় ৩ রানের জয়। ২টি চার ও ১টি ছক্কা হাঁকানো রিয়াদ ২৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















