বিজেপির যশকে শুভেচ্ছা তৃণমূলের দেবের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৭ ১৯ ফেব্রুয়ারি ২০২১
২০২১ সালের নির্বাচন ঘিরে সরগরম টলিপাড়াও। প্রতিদিনই কোনও না কোনও তারকা রাজনীতিতে যোগ দিচ্ছেন। এ তালিকায় সবশেষ উল্লেখযোগ্য নাম 'বোঝে না সে বোঝে না' খ্যাত যশ দাশগুপ্ত। তার বিজেপিতে যোগদানের পর থেকে দুই তৃণমূল তারকা সাংসদ মিমি-নুসরাতকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
এবার যশকে নিয়ে মুখ খুলে আলোচনার সৃষ্টি করলেন তৃণমূল সাংসদ ও সুপারস্টার দেব। রাজনীতিতে যোগদানের জন্য টুইটারে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাল্টা ধন্যবাদ জানিয়েছেন যশও। ভোটের মুখে টলিপাড়ার দুই নায়কের এরকম কুশল বিনিময় গুরুত্বপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।
যশের উদ্দেশে যা লিখেছেন দেব-
তৃণমূল সাংসদ টুইটারে লিখেছেন, ভাই, রাজনীতির দুনিয়ায় স্বাগত। কোন রাজনৈতিক মতাদর্শ তুমি বিশ্বাস করো, সেটা কোনও বিষয় নয়। তোমার কাছে সবসময় আমার শুভেচ্ছা থাকবে।
দেবের টুইটের পাল্টায় যশ লিখেছেন, ধন্যবাদ ভাই...আমাদের মতাদর্শ এক নয় তাতে কী, আমাদের প্রধান লক্ষ্য তো একটাই মানুষের সেবা করা। রাজনৈতিক বিভাজন সরিয়ে দুই তারকার এমন সৌজন্য বিনিময়ও নজর কেড়েছে।
উল্লেখ্য, রাজনীতিতে আগেও সৌজন্যবোধ দেখিয়েছেন দেব। ক'দিন আগেই হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে তিনি থাকবেন কি না, সেই কথা জানাতে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানকে টুইটারে দেব লিখেছিলেন, প্রিয় সৌমিত্র, আমি এখনও তোমার কাজের ক্ষমতা ও সাফল্য নিয়ে গর্বিত। কিন্তু ওই অনুষ্ঠানে থাকতে পারব না। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে এ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আমি অভিভূত। আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তুমি সর্বদা আমার ভালোবাসা ও সম্মানের জায়গায় থাকবে।
বিজেপিতে যোগ দিয়ে যশ বলেছিলেন, সবাইকে ধন্যবাদ। এ সিদ্ধান্ত হুট করে নিইনি। আমার মেন ফোকাস যুবসমাজ। বিজেপি এমন একটা দল, যারা যুবসমাজের উপর ভরসা রেখেছে...।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যশ বলেন, মমতাজিকে আমি শ্রদ্ধা করি। আমি তার কাছে আশীর্বাদ চাই। আমার প্রণাম নেবেন।
টলিউডের এ মুহূর্তে প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম যশ। সম্প্রতি টলি নায়িকা তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সঙ্গে তার প্রেম নিয়েও জোর গুঞ্জন এ পাড়ায়। এমন প্রেক্ষাপটে যশের বিজেপিতে যোগদান নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
মিমি-নুসরাত প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, আমরা দু'জনই বন্ধু। এটা আলাদা প্ল্যাটফর্ম। সে তার দলের সঙ্গে রয়েছে। আমি আমার দলের সঙ্গে রয়েছি। এতে বন্ধুত্ব নষ্ট হবে না।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











