বিশ্বকাপে দুরন্ত সূচনা নিউজিল্যান্ডের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৭ ১ জুন ২০১৯
গতিতে লঙ্কানদের কাঁপিয়ে দিলেন দুই কিউই পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। অধিনায়ক দিমুথ করুনারত্নের আদ্যন্ত ব্যাটিংয়ের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা। ওপেনিং জুটির দৃঢ়তায় সেই রান পেরিয়ে বড় জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। এ নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো কেন উইলিয়ামসনের দল।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে ১০ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ১৩৭ রানের টার্গেট ২০৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে ব্ল্যাক ক্যাপসরা। শনিবার টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই হেনরিকে বাউন্ডারি হাঁকান লাহিরু থিরিমান্নে। পরের বলেই লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। ইনিংসজুড়ে দেখা গেছে দ্রুত ফেরার এ দৃশ্য। আট ব্যাটসম্যান স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক। করুনারত্নে ছাড়া বাকি প্রায় সবাই ক্রিজে গিয়েই শট খেলে বিপদ ডেকে আনেন।
কুশল পেরেরাকে ফিরিয়ে শ্রীলঙ্কার জুটি গড়ার চেষ্টা ব্যর্থ করে দেন হেনরি। পরের বলে বিদায় করেন কুশল মেন্ডিসকে। মিডলঅর্ডারে ছোবল মারেন ফার্গুসন। দ্রুত ফিরিয়ে দেন ধনাঞ্জয়া ডি সিলভা ও জীবন মেন্ডিসকে। ব্যাটিং ভরসা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে শূন্য রানে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম।
৬০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত করুনারত্নে ও থিসারা পেরেরার জুটিতে ১০০ পেরোয় লঙ্কানরা। মিচেল স্যান্টনারকে উড়ানোর চেষ্টায় ট্রেন্ট বোল্টকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন থিসারা। তার বিদায়ে ভাঙে ৫২ রানের জুটি। এরপর বেশি দূর এগোয়নি শ্রীলঙ্কার ইনিংস।
বিশ্বকাপে মাত্র দ্বিতীয় ও সব মিলিয়ে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ের কীর্তি গদেন করুনারত্নে। তিনি অপরাজিত থাকেন ৫২ রানে। তার লড়াকু ইনিংসের পরও বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। আগের সর্বনিম্ন ছিল ১৯৭৯ আসরে নটিংহ্যামে ১৮৯।
শেষ ব্যাটসম্যান লাসিথ মালিঙ্গাকে ফিরিয়ে ভেন্যুতে সর্বনিম্ন ১৩৬ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে দেন ফার্গুসন। ২২ রানে তিনি নেন ৩ উইকেট। আরেক পেসার হেনরি ২৯ রানে নেন ৩ উইকেট। চার বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষেই চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার ১৩৮ ছিল এ মাঠে সর্বনিম্ন।
ছোট পুঁজি নিয়ে একদমই লড়াই করতে পারেনি শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটিই শেষ করে দেয় ম্যাচ। বিশ্বকাপে তৃতীয় ও ওয়ানডেতে নবমবারের মতো ১০ উইকেটে কোনো ম্যাচ জেতে কিউইরা। আর বিশ্বকাপে প্রথম ও ওয়ানডেতে ষষ্ঠবার ১০ উইকেটে হারল লঙ্কানরা।
বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক মার্টিন গাপটিল শুরু থেকেই চড়াও হন বোলারদের ওপর। একটু সময় নিয়ে শট খেলতে শুরু করেন মানরোও। দ্রুত জমে যায় তাদের জুটি। সেই জুটি আর ভাঙতেই পারেনি শ্রীলঙ্কা।
৫১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন গাপটিল। ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন মানরো। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বিশ্বকাপে ৫০ ওভারের ম্যাচে প্রথমবারের মতো ২০০ বল বাকি থাকতে কোনো ম্যাচ হারলো শ্রীলঙ্কা।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















